Saturday, November 7Welcome khabarica24 Online

সারা-দেশ

রেলপথে নাশকতা প্রতিরোধে স্থানীয়দের সাথে মীরসরাই থানা পুলিশের মতবিনিময়

রেলপথে নাশকতা প্রতিরোধে স্থানীয়দের সাথে মীরসরাই থানা পুলিশের মতবিনিময়

জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ চলন্ত রেলে পাথর নিক্ষেপ, রেল পথে নাশকতা প্রতিরোধে স্থানীয়দের সাথে মতনিবিময় করেছে মীরসরাই থানা পুলিশ প্রশাসন। মীরসরাই থানার আয়োজনে ২৬ মে রবিবার দুপুরে মীরসরাই রেল স্টেশন এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে  থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দেবনাথ, সেকেন্ড অফিসার এসআই দীনেশ চন্দ্র দাশ গুপ্ত। মতবিনিময় সভায়  থানা এলাকায় অবস্থিত ১০ কিলোমিটার রেল লাইনের দুই পার্শ্বের বসবাসরত স্থানীয় জনগণের সাথে আলোচনায় ওসি জাহিদুল কবির বলেন, ‘চলন্ত রেল গাড়ীতে কেউ পাথর মারবেন না, রেলপথে নাশকতা প্রতিরোধে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে আপনারা সর্বদা পুলিশকে সহায়তা প্রদানের জন্য এগিয়ে আসবেন।’ তিনি এসময় আরো বলেন, ‘কারো আচরণ যদি সন্দেহজনক হয় এবং ওই এলাকায় বসবাসরত বা সদ্য বাসা ভাড়ানেয়া কোন ব্যক্তির সাথে যদি জঙ্গী...
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলাসদরের সিএমবির ডাকবাংলো নিকটস্থ স্থানে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মেরে দিয়ে ২ মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে এছাড়া আরো একজনকে চমেক নেয়ার পথে মৃত্যুবরণ করে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ডাকবাংলো ব্রীজের পাশ্বে চট্টগ্রাম থেকে ঢাকামুখি একটি ট্রাক চাকা পাংচার হওয়ায় দাড়িয়ে কাজ করছিল। এমন সময় বড়তাকিয়া থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল বারইয়াহাটের দিকে যাচ্ছিল। কিছু বুঝে উঠার আগেই ওরা ট্রাকটির ভিতরে ঢুকে যায়। প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত রাকিব (১৮) ও রিফাত (২৩) নামের দুই যুবক। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে তারেক (২০) নামে অপর যুবককে চিকিৎসক মৃত ঘোষনা করে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও হতাহতদের উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ। ...

মীরসরাই সমিতি কক্সবাজার এর ইফতার ও দোয়া সম্পন্ন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কক্সবাজারস্থ মীরসরাই সমিতির এক ইফতার ও দোয়া মাহফিল ২৫ মে শনিবার রেডিয়ান ফিস সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মাজাহার সাহেব এর সভাপতিত্বে উক্ত মাহফিলে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ত্রান ও র্পুনবাসন মন্ত্রনালয় এর উপসচিব সামসুদ্দোজা নয়ন, কাষ্টমস এক্সাইট এন্ড ভ্যাট এর বিভাগীয় কর্মকর্তা ও সহকারি কমিশনার জনাব কামরুল ইসলাম চৌধুরী , সমিতির সাবেক সভাপতি জনাব দেলোয়ার হোসেন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরুল হুদা, অধ্যাপক মিয়া খান সাহেব, জেলা ভুমি অধিগ্রহণ কর্মকর্তা রেজাউল করিম, ন্যাশনাল কো-অর্ডিনেটর, আই ও জনাব এম ইকবাল প্রমুখ। মাহফিলে কক্সবাজারে কর্মরত বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেনীর কয়েক শত ব্যক্তি সমবেত হন।...
মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতাঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে মীরসরাই উপজেলায় সুফিয়া রোড ও মিঠাছড়া বাজারে ৭টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গতকাল বুধবার দুপুর ২টায় উপজেলার সুফিয়া রোড ও মিঠাছড়া বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (প্রসিকিউটিং অফিসার) শংকর প্রসাদ বিশ্বাস, প্রশাসনিক সহকারী মোহাম্মদ আলী, সাইফ উদ্দিন, কিশোর, অজিত সহ প্রমুখ। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধিনে সুফিয়া রোডের নিউ মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী ১৫ হাজার টাকা, মিঠাছড়া বাজারের পার্কইন রেস্টুরেন্ট ২ হাজার টাকা, জননী স্টোর ৩ হাজার টাকা অনীক স্টোর ৩ হাজার টাকা, তাজুল স্টোর ৩ হাজার টাকা, ইসমাইল হোটেল ৩ হাজা...
মীরসরাইয়ে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

মীরসরাইয়ে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা ১৮ মে রোজ শনিবার মীরসরাই উপজেলা অডিটরিয়ামে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত সকলের পক্ষ থেকে জেলা পর্যায়ে চূড়ান্তকৃত স্থানীয় অগ্রাধিকার লক্ষ্যমাত্রা/ সূচক বিষয়ক তথ্য- স্থানীয় অগ্রাধিকার সূচক, সূচকের লক্ষ্যমাত্র অর্জনে প্রধান কর্মকা-সমূহ, টার্গেট অর্জনে বাধাসমূহ, বাধা উত্তরনে করণীয় সমূহ, সরকারি/ বেসরকারি কোন কর্তৃপক্ষ/ প্রতিষ্ঠান করণীয় বিষয়ে প্রধান দায়িত্বপ্রাপ্ত সমূহ সকল বিষয়ে সকলের কাজ থেকে দাপ্তরিক মতামত নেওয়া হয়। এইসব মতামত জেলা পর্যায়ে পাঠিয়ে মীরসরাইয়ে উন্নয়ন কর্মকান্ডের জন্য বিবেচনা করে মীরসরাইয়ের জন্য কাজ করা হবে। যা মীরসরাইয়ের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সকলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্¦ে উক্ত কর্মশা...
মীরসরাইয়ে ইমামদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

মীরসরাইয়ে ইমামদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় মীরসরাই ও জোরারগঞ্জ থানার যৌথ আয়োজনে ইমাম সমাবেশ গতকাল শনিবার সকাল ১১টায় মীরসরাই জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এই সময় মীরসরাই উপজেলার প্রতিটি মজিদের ইমামদের সাথে উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সম্পন্ন হয়। উক্ত আলোচনা সভায় সকল ইমামদের পক্ষ থেকে ইফতেখার ইসলাম বলেন, আমরা আল্লাহকে বিশ্বাস করে ইমান এনেছি। আমরা মুসলিম। কিন্তু আমরা জঙ্গিবাদকে বিশ্বাস করি না। যারা মুখে মুসলিম বলে কিন্তু মানুষ হত্যা করে তারা মুসলিম হতে পারে না। এই সময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই থানার অফিসার জাহেদুল কবির, জোরারগঞ্জ থানা পুলিশের এস.আই আজিজুল হক, মীরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ সহ মীরসরাই ও জোরারগঞ্জ থানার পুলিশ ও মীরসরাই উপজেলা বিভিন্ন মজিদের ইমাম সহ প্রমুখ।...
খবরিকার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

খবরিকার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: স্থানীয় পাক্ষিক খবরিকার ইফতার ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার বিকেলে মীরসরাই কলেজ রোডস্থ খবরিকা ভবনে অনুষ্ঠিত হয়। খবরিকার প্রধান সম্পাদক মাষ্টার রেজাউল করিম এর সভাপতিত্বে ও সম্পাদক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম, কাষ্টমস এর সহকারি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী ও মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ সেলিম। এছাড়া গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু সুবাস সরকার, কবি মাহমুদ নজরুল, ডাঃ জসিম উদ্দিন...
দুর্গাপুরে শিশু নির্যাতন এর প্রতিবাদ করায় যুবলীগ নেতা নির্যাতন শিকার

দুর্গাপুরে শিশু নির্যাতন এর প্রতিবাদ করায় যুবলীগ নেতা নির্যাতন শিকার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার ৮নং দৃর্গাপুর ইউনিয়নের তানিয়া আক্তার দোলন (২৪) নামে এক গৃহবধু শুক্রবার সকাল ১১টায় স্থানীয় মীরসরাই প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে স্বামীকে হত্যার চেষ্টার সুবিচার ও বর্তমানে পরিবারের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতার আবেদন জানান। গৃহবধু তানিয়া আক্তার দোলন (২৪) বলেন ‘ আমার স্বামী আসাদুজ্বামান (৩২) আসাদ এলাকায় যুবলীগের সক্রিয় কর্মী বাবা জেঠাগন ৪জনই মুক্তিযোদ্ধা। এলাকায় একটি শিশুকে নির্যাতনের প্রতিবাদ করায় আজ আমার স্বামী মৃত্যুশয্যায়। আমাদের গ্রাম উত্তর দুর্গাপুরের বখাটে যুবক শাখাওয়াত হোসেন শয়ন (২২) , পিতা- খান সাব পাশ্ববর্তি হাফিজ মিয়ার বাড়ীর ছালেহ আহাম্মদ এর ঘরে থাকা কাজের মেয়ে শিশু কন্যা ( ১১) যাকে প্রায়ই যৌন নিপীড়ন করতো। শিশুটি সকালে স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসায় ধর্মিয় শিক্ষা নিতে যেত। আবার বাড়ীর আসেপাশে কাজের জন্য জমিতে বা পুকুরে যেত। ছেলেট...