হিঙ্গুলীতে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা!
নিজস্ব প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ২ নং হিগুলী ইউনিয়নের মধ্যম আজম নগরের আব্দুল পন্ডিত বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হোসনে আরা আক্তার লিপি (২৫) ওই বাড়ীর নুর মোহাম্মদের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী এবং একই ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মেঘ আলম সওদাঘর বাড়ীর বাঁশ ব্যবসায়ী শেখ আলমের কন্যা।
হিগুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান, ‘নিহতের স্বামী আমাকে মুঠোফোনে বিষয়টি জানান।’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গৃহবধূ লিপি গলায় ফাঁস দিয়ে ঘরের তীরের সাথে ঝুলছে। নিহতের ৪ মাস বয়সি ১টি কন্যা রয়েছে। ফাঁস দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘যতটুক জেনেছি পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটাতে পারে।
এই বিষয়ে নিহতের চাচা মফিজুর রহমান জানান, আমার ভাতিজিকে গত ৪ বছর পূর্বে সেখানে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেই। বি...






