Saturday, November 7Welcome khabarica24 Online

সারা-দেশ

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আন্তর্জাতিক, আমিরাত সংস্করণ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সময় টেলিভিশনের প্রতিনিধি শিবলী আল সাদিককে সভাপতি ও সমকাল প্রতিনিধি কামরুল হাসান জনিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন - সিনিয়র সহ সভাপতি এনটিভি প্রতিনিধি মানুনুর রশীদ, সহ সভাপতি বাংলাভিশন প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক দিনকাল প্রতিনিধি মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক বাংলা এক্সপ্রেস বার্তা সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক কক্সবাজার আলো প্রতিনিধি মুহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক সিপ্লাস প্রতিনিধি ইসতিয়াক আসিফ, দপ্তর সম্পাদক ঢাকা পোস্ট প্রতিনিধি মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশন প্রতিনিধি রফিক উল্ল্যাহ ও নির্বাহী সদস্য নিউজ২৪ প্রতিনিধি আবদুল আলীম সাইফুল। শনিবার (২১ মে ) ...
ইউএনও হলেন মীরসরাইয়ের সন্তান মেজবা উল আলম

ইউএনও হলেন মীরসরাইয়ের সন্তান মেজবা উল আলম

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এম জাবেদ হোসাইন :: সিনিয়র সহকারী সচিব থেকে পদায়ন হয়ে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হলেন চট্টগ্রামের মীরসরাইয়ের মোঃ মেজবা উল আলম ভুঁইয়া। গত ৮ মে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। মেজবা উল আলম মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দুয়ারু গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির ভুঁইয়ার পুত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ও ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের মেধাবী ও দক্ষ এই কর্মকর্তা, বি বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনারের কৃত্বিতের সাথে দায়িত্ব পালন করছেন।...
জোরারগঞ্জের ঈদ উপহার আলোকিত সোলার লাইট স্থাপন

জোরারগঞ্জের ঈদ উপহার আলোকিত সোলার লাইট স্থাপন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে আলোকিত জোরারগঞ্জ প্রকল্পের আওতায় জোরারগঞ্জ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে প্রতি ওয়ার্ডে ৫ টি করে সোলার লাইট লাগানো হচ্ছে ঈদ উপহার হিসেবে। জোরারগঞ্জ ইউনিয়নকে আলোকিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার। সম্প্রতি সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আলোকিত জোরারগঞ্জ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আজ বেদে পাড়া এলাকায় প্রকল্পটির কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।...
মীরসরাইয়ে প্রান্তিক জেলেদের মাঝে গরুরবাছুর বিতরণ

মীরসরাইয়ে প্রান্তিক জেলেদের মাঝে গরুরবাছুর বিতরণ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি  :: মীরসরাই উপজেলায় প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বাকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জেলের মাঝে উক্ত গরুর বাছুর বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাবলী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, মৎস্য জরিপ কর্মকর্তা  মাহবুবুর রহমান, ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তা মো মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা , উপজেলা জনস্বস্থ্য কর্মকর্তা এ.কে এম সাঈদ মাহমুদ।  উক্ত বিতরণকালে উপস্থিত চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাবলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্...
সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা

সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা

আন্তর্জাতিক, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় রবিউল হোসেন সেলিম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউপির বিএসআরএম গেইট এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাস চাপা দিলে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রবিউল হোসেন সেলিম জোরারগঞ্জ ইউপির নন্দনপুর গ্রামের আবু তাহের এর ছেলে। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ঘাতক তিশা পরিবহনের বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।...
খবরিকার ইফতার মাহফিল ও ২২ বছর পূর্তি

খবরিকার ইফতার মাহফিল ও ২২ বছর পূর্তি

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার ইফতার মাহফিল ও ইফতার পরবর্তি ২২ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান খবরিকা কার্যালয়ে শুক্রবার ( ১৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়। খবরিকার প্রধান উপদেষ্ঠা ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল হোসাইন বাপ্পীর সভাপতিত্বে ও খবরিকা সম্পাদক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন, মীরসরাই থানার ওসি কবির হোসেন, ৯নং মীরসরাই ইউপির সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, পাক্ষিক খবরিকার প্রধান সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম তুহিন, খবরিকার উপদেষ্টা নজরুল গবেষক নুর আল আলম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাস, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, প্রফেসর আবুল মনছুর, সাংবাদিক রাজিব মজুমদার, আবুল খায়ের, জাবেদ হোসাইন, কামরুল ইসলাম, সানোয়...
মীরসরাইয়ে বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

মীরসরাইয়ে বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কেউ সেজেছে জেলে, কেউবা গৃহবধূ। কারো হাতে বাউলের একতারা, কারো হাতে ধান ভানার কুলো। আবার রয়েছে বৃহৎ আকৃতির পাখা ও একতারাসহ কাগজের বাহারি রকমের ফুল। এমনই বর্ণাঢ্য আয়োজনে মীরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টায় “এসো হে বৈশাখ, এসো এসো” এই স্লোগানকে সামনে রেখে ১লা বৈশাখ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মিনহাজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জামিউল হিকমা সহ মীরসরাই শিল্পকলা একাডেমি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে’র শিক্ষক এবং ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।...
১ হাজার দুঃস্থ পরিবার পেল এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী

১ হাজার দুঃস্থ পরিবার পেল এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: মীরসরাই উপজেলার মিঠাছরায় এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (০৪ এপ্রিল) উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া কিছু সংখ্যক মানুষকে চিকিৎসার জন্য আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ২ কেজি, মুড়ি ২ কেজি, চিরা ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার। ইফতার সামগ্রী বিতরণ করেন মরহুম মোহাম্মদ রিদোয়ান কবির মিয়া সাবের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, ছোট ভাই মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন ও মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। জানা গেছে, ২০০৯ সালের ২ রমজান (২৪ আগষ্ট) সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব। পরবর...