মীরসরাই সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রীল্যান্স কর্মশালা ও ইফতার মাহফিল সম্পন্ন
এম.ইমাম হোসেন ঃ মীরসরাই সাংবাদিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মশালা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত শুক্রবার (১০জুন) বিকালে মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে ‘ফ্রীল্যান্স সাংবাদিকতা ও অবাধ তথ্য প্রবাহ’ বিষয়ক কর্মশালা, আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে মোড়ক উম্মোচন করা হয় স্মরণিকা ‘লিপিকার’ এর। কর্মশালা শুভ উদ্বোধন করেন প্রথম অধিবেশনের প্রধান অতিথী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক মোস্তাক আহমদ। শুভ উদ্বোধনের পরই তাঁর প্রশিক্ষন প্রদানের পর প্রশিক্ষন প্রদান করেন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী, দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, দৈনিক যুগান্তর ও আজাদী মীরসরাই প্রতিনিধি মাহবুব পলাশ। দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ...
