Saturday, November 7Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাইয়ে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

মীরসরাইয়ে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। র‌্যাব-৭ ফেনীর একটি দল গত রবিবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ফেনী জেলার ফেনী থানার চরলাল গ্রামের মৃত হোসেন আহম্মদের পুত্র রিয়াজ উদ্দিন রিয়েলকে (২৭) গ্রেফতার করে। র‌্যাব-৭ ফেনীর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ফেনী মডেল থানাধীন লালপুল এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় একজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বারইয়ারহাট বাজারের কাঠ মার্কেট রিয়া ফার্ণিচারের সামনে বিকাল সাড়ে ৪ টার সময় উপস্থিত হওয়ামাত্র রিয়াজ উদ্দিন রিয়েল র‌্যাবের উপস্থিত...
মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে অজগর

মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে অজগর

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে নেমে এসেছে ৮ফুট লম্বা এক অজগর সাপ। রবিবার (২০ আগষ্ট) সকালে মীরসরাই পৌরসভার সাহাব গ্রাম এলাকার স্থানীয় কয়েকজন কিশোর প্রথম দেখতে পায় অজগরটিকে। খবর পেয়ে মীরসরাইয়ের এক সংবাদকর্মী সাপটিকে সেখান থেকে উদ্ধার করে মীরসরাই থানা হেফাজতে দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা অজগরটিকে মীরসরাইয়ের গোভনীয়া বিটের গভীর পাহাড়ে অবমুক্ত করেন। প্রতক্ষ্যদর্শী ফরহাদ হোসেন জানায়, রবিবার সকালে তারা খেলতে গিয়ে একটি গাছের মগঢালে অজগরটি দেখতে পায়। পরে তারা অজগরটিকে গাছ থেকে নামিয়ে আনে। এ ব্যাপারে গোভনীয়া বিট অফিসার মো. গোলাম কবির জানান, পাহাড়ে খাদ্যের অভাব ও তাদের বিচরণ ক্ষেত নষ্ট হয়ে যাওয়াতে প্রায়শই লোকালয়ে অজগর চলে আসে। গত কয়েক মাসে মীরসরাইয়ে এনিয়ে ৪টি অজগর মানুষের হাতে ধরা পড়েছে। উল্লেখ্য, মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গত দুই বছরে প্রায় ১৭-১৮টি অজগর সাপ লোকালয়ে এসে মানুষ...
মীরসরাইতে মনোমুগ্ধকর উচ্চাঙ্গ সঙ্গিতানুষ্ঠান

মীরসরাইতে মনোমুগ্ধকর উচ্চাঙ্গ সঙ্গিতানুষ্ঠান

বিনোদন, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ  মেঠোপথের বাঁক পেরিয়ে মীরসরাইয়ের মতো গ্রামীণ জনপদে যেখানে দেশাত্ববোধক, লালন, বাউল, আধুনিক কিংবা বড়জোর রবীন্দ্র নজরুল এর অনুষ্ঠানেরই আয়োজন হতো। সেই গ্রামীন জনপদে ও এবার তানপুরার সুরে বেজে উঠলো ‘‘ পায়েল বাজে ঝঞ্জর প্যারে, কেইসে জাও তোম রে মিলনারে’’। শিশুদের সুললিত কন্ঠে উচ্চাঙ্গ সঙ্গিতের সুরের মূর্ছনায় উপস্থিত সকল দর্শক শ্রোতা কিছুক্ষনের জন্য হারিয়ে যায় ভিন্নমাত্রার এই সুরের আয়োজনে। চট্টগ্রামের মীরসরাইতে এক মনোমুগ্ধকর উচ্চাঙ্গ সঙ্গিতানুষ্ঠান গত ১৮ আগষ্ট, শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গ্রামীণ জনপদ এর উপজেলা পর্যায়ে এমন মনোমুগ্ধকর আয়োজনে অনেকেই অভিবাদন জানান অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রামের সুর চর্চা সঙ্গিত পরিষদ এর মীরসরাই শাখাকে। পরিষদের অধ্যক্ষ সঞ্জিব কুমার নাথ ও দুর্বার সভাপতি হাসান সাইফ উদ্দিন এর সুললিত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে...
মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি চালক নিহত

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি চালক নিহত

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার বারইয়ারহাটে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছে। নিহতের নাম মো. মহসীন। সে রামগড় উপজেলার লামকু পাড়ার আবুল কাশেম মোল্লার পুত্র। মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলগেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সড়কে বারইয়ারহাট টু রামগড়ে রুটে চলাচলকারী সিএনজি চালক মো. মহসীন বারইয়ারহাট রেল গেইট এলাকায় রেল লাইনের পাশে বসে মূত্র ত্যাগ করছিলেন। মূত্র ত্যাগ করে পেছনে ফেরার সময় ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় তার মাথা ও পা ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ব্যাপারে জোরারগঞ্জ থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবানাথ জানান, বারইয়ারহাট রেল লাইন এলাকায় দূর্ঘটনায় নিহত হওয়ার খবর শুনেছি। তবে বিষয়টি জিআরপি পুলিশ দেখভাল করছে ব...

নাহেরপুর আবদুল জব্বার শাহ্ জামে মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক ঃ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাহেরপুর মৌলভী আবদুল জব্বার শাহ্ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যেগে এবং জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরের সহযোগিতায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। আজ ১৫ আগস্ট আসরের নামাজ শেষে উক্ত মসজিদ প্রাঙ্গনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মসজিদ পরিচালনা কমিটির কোষাধক্ষ ও ৪নং ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম সবুজের সঞ্চালনায় এবং ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আলী জিন্নাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ রাসেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম রুহুল আমিন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্...

করেরহাট আলিম মাদ্রাসা ছাত্রলীগের উদ্যেগে জাতীয় শোক দিবস উদযাপন ও মিলাদ মাহফিল সম্পন্ন-(ভিডিও সহ)

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা ছাত্রলীগের উদ্যেগে এবং চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় (১৫ আগষ্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে করেরহাট রাজ কুমার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এতে নবগঠিত করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুয়েত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, করেরহাট ইউনিয় আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এস এম আবুল হোসেন, করেরহাট ইউনিয়ন ...
নবগঠিত কমিটিকে স্বতন্ত্র ভাবে বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময়

নবগঠিত কমিটিকে স্বতন্ত্র ভাবে বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময়

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
তৌহিদুল ইসলাম ঃ নবগঠিত মীরসরাই উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সদস‍্যদের বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন। এরই পরিপ্রেক্ষিতে কমিটির অন্তর্গত দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় রিয়াজ উদ্দিন শাহীন কে জানানো হয় উষ্ণ অভ‍্যর্থনা। তার বন্ধু মহল থেকে এই শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বিকাল সাড়ে ৪টা বারইয়ারহাটে, কাশবন হোটেল এন্ড রেস্টুরেন্ট । তবে একটু ভিন্ন আঙ্গিকে এই শুভেচ্ছা বিনিময়। মীরসরাই উপজেলা ছাত্রলীগ দপ্তর সম্পাদক, রিয়াজ উদ্দিন শাহীন জানান, সে তার চাওয়ার প্রতিফলন পেয়েছে তাই সে মীরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল চৌধুরী এবং সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কে আন্তরিক অভিনন্দন জানায়।সে তার দলের স্বার্থে স‍র্বোচ্ছ ত‍্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে জানান এবং কমিটির সবাইকে সহযোগীতা করার জন‍্য আহ্বান করে।...
মীরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

মীরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ অখিল অধিশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় মীরসরাইয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মীরসরাইয়ের জোরারগঞ্জে দেওয়ানপুর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসক্ন) এর উদ্যোগে সকাল ৯টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে মিঠাছরা মহামায়া মন্দির থেকে সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে মীরসরাই কেন্দ্রীয় জগদ্বীশ^রী কালী মন্দিরে গিয়ে শেষ হয়। পরে জগদ্বীশ^রী কালী বাড়ি কমিটির সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভির সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মীরসরাই সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই পৌরমেয়র এম গিয়াস উদ্দিন, মীরসরাই পূজা উদ্যাপন পরিষদ সভাপতি উত্তম কুমার শর্মা, মীরসরাই...