মিরসরাইয়ে প্রভাবশালীদের কবল থেকে এতিম কন্যার বাড়ি ভিটা রক্ষার দাবীতে সাংবাদিক সম্মেলন
নাছির উদ্দিন ঃ
মিরসরায়ে প্রভাবশালী আপন চাচাতো ভাইদের হাত থেকে এতিম কন্যার ঘর-বাড়ী ও ভিটেমাটি রক্ষার দাবীতে মিরসরাই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ আফছানা শারমিন (২২)। শনিবার দুপুর ১২ টায় মিরসরাই প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করে স্থানীয় সাংবাদিকদের কাছে তার অভিযোগ তুলে ধরেন। এসময় তার স্বামী, শশুর-শাশুড়ি ও দেবর উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি মিরসরাই উপজেলার ৭নং কাঁটাছরা ইউনিয়নের পূর্ব কাঁটাছরা গ্রামের মৃত ফয়েজ উল্লাহ ও মাতা কামরুন জাহান দম্পত্তির একমাত্র কন্যা। গত ২ বছর পূর্বে তার পতিা মারা যান। এর ১১ মাস পরে তার মাও মৃত্যুবরণ করেন। বর্তমানে তিনি স্বামীরসাথে বসবাস করছেন। সম্প্রতি তিনি মায়ের মৃত্যুর পর একা হয়ে যাওয়ায় স্বামীরসাথে চট্টগ্রামে অবস্থান করছেন। যাওয়ার সময় গ্রামের বাড়িতে তালা দিয়ে যান। এরপর গত ১১ নভেম্বর বাড়ীতে এলে ঘরে তালা দেখতে পান এবং ...






