সোনার দাম কমলো
দুই মাস পর স্বর্ণের দাম কমনোর ঘোষণা দিলে জুয়েলার্স সমিতি। নতুন দর অনুযায়ী সোনার দাম ভরিতে ১ হাজার টাকা কমেছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দিয়ে জানিয়েছে, সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে সোনার দর কমানো হয়েছে বলে বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক বিবৃতিতে উল্লেখ করেন।সর্বশেষ গত ২২ জুন প্রতি ভরি ভালো মানের সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৪৮ হাজার ৪০৫ টাকা ৬০ পয়সা নির্ধারণ করেছিল বাজুস। রোববার তা কমিয়ে ৪৭ হাজার ১৮১ টাকা করার ঘোষণা দেয়া হয়েছে।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১৮১ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৪৬ টাকা ৩৬ পয়সা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৮ হাজার ৪৫৬ টাকা ২০ পয়সা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৬ হাজার ২৪৪ টাকা ভরি হয়েছে...







