Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

রোববার ছাত্রসেনার আধাবেলা হরতাল

রোববার ছাত্রসেনার আধাবেলা হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রোববার সারদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভি উপস্থাপক নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে এ হরতালের ডাক দেয় সংগঠনটি। শনিবার বিকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন ফ্রন্টের সহযোগী ছাত্র সংগঠনটির সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী।বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন তিনি। হত্যাকাণ্ডের পর বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে শনিবারের মধ্যে খুনি গ্রেপ্তার না হলে রোববার হরতালের হুমকি দিয়েছিল ছাত্র সেনা।...
বাংলাদেশকে হারিয়ে নেপালের প্রতিশোধ

বাংলাদেশকে হারিয়ে নেপালের প্রতিশোধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নেপালের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপাল অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরে গেছে স্বাগতিকরা।শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে অতিথিদের পক্ষে জয়সূচক একমাত্র গোল করেন সুশীল। ৭৮ মিনিটে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এ ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হল সিলেট জেলা স্টেডিয়ামটির। আর্মি স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। ওই ম্যাচে বাংলাদেশের পক্ষে গোল করেছিলেন সোহেল রানা। এশিয়ান গেমস ২০১৪-র প্রস্তুতি হিসেবে এ দুটি ম্যাচ খেলল বাংলাদেশ দল। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর। তবে প্রতিযোগিতার ফুটবল ইভেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে।...
মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকার সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আজ রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শীর্ষ সন্ত্রাসী কালাবাবু বাহিনীর সন্ত্রাসীরা ৭৮ নং বাড়িতে ঢুকে ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেন (২২), মুন্না (২০) ও বৃষ্টিকে (৩২) গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃষ্টির ছোট ভাই হৃদয় আহত হন। তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। -...
চ্যানেল আইয়ের উপস্থাপক ফারুকীকে গলা কেটে হত্যা

চ্যানেল আইয়ের উপস্থাপক ফারুকীকে গলা কেটে হত্যা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে পুলিশ তার পূর্ব রাজাবাজারের বাসা থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। গতকাল রাত ৯টার দিকে ওই বাসা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ। শেরেবাংলানগর থানার এসআই আবু জাফর জানান, লাশ উদ্ধার করা হয়েছে। খুনিদের সনাক্তের চেষ্টা চলছে।...
কুইক রেন্টালের মেয়াদ বাড়লো আরও ৪ বছর

কুইক রেন্টালের মেয়াদ বাড়লো আরও ৪ বছর

জাতীয়, সংবাদ শিরোনাম
রেন্টাল ও কুইক রেন্টালের মেয়াদ আরও চার বছর বাড়লো। এজন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দ্রুত বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন আইন ২০১৪-এর খসড়ায় সায় দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত আইনের খসড়ায় ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের জন্য ২০১০ সালে এই বিশেষ আইন করা হয়। দুই বছর পর এই আইনের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। আগামী ১১ই অক্টোবর ওই আইনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ বাড়ানো হয় আরও চার বছর। বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত প্রয়োজনীয় প্রকল্প নেয়ার জন্য ‘বিশেষ কমিটির’ মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি করার বিধান রয়েছে এ আইনে। এর আওতায় সরকার স্বল্পসময়ে...
ডেমরায় ৮ হাজার মিটার গ্যাস লাইন তুলে নিল তিতাস

ডেমরায় ৮ হাজার মিটার গ্যাস লাইন তুলে নিল তিতাস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ডেমরার কোনাপাড়া সংলগ্ন শূন্যাটেংরা, ধার্মিকপাড়া ও মল্লিকবাড়ি গ্রামে মাত্র দুই মাস আগে বসানো প্রায় ৮ হাজার মিটার গ্যাস সংযোগ লাইন সোমবার তুলে নিয়েছে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গ্যাস লাইন তুলে দেয়ার প্রতিবাদে এলাকার কয়েকশ’ নারী-পুরুষ ডেমরা-যাত্রাবাড়ী সড়ক অবরোধ করে। তবে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিতাস গ্যাসের বিক্রয় বিভাগ-১ এর কিছু কর্মকর্তা, কয়েকজন ঠিকাদার, স্থানীয় চেয়ারম্যান ও রাজনৈতিক দলের প্রভাবশালীরা সাড়ে তিন কোটিরও বেশি টাকা নিয়ে গ্যাসের সংযোগ দিয়েছেন। এখন তারা ওই টাকা আত্মসাতের জন্য সংযোগ লাইন তুলে নিয়েছেন। এদিকে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাইন তুলে নেয়ায় রান্নাবান্না নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ১২ হাজার মানুষ। সরেজমিন দেখ...
ভারত-বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধে যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত

ভারত-বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধে যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত

জাতীয়, সংবাদ শিরোনাম
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের হত্যার দ্রুত সুবিচার নিশ্চিত করা হবে। গতকাল ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবিকে এ আশ্বাস দিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়, বিএসএফ প্রধান ডি. কে. পাঠক জানিয়েছেন, ওই মামলায় ভারতের দিকের সাক্ষীদের আবার নতুন করে জেরা শুরু হয়েছে। এখন বাংলাদেশের দিকের সাক্ষীদেরও আবার শুনানিতে ডাকার প্রস্তুতি চলছে। ফেলানী হত্যা মামলায় অভিযুক্ত বিএসএফ জওয়ানকে বেকসুর খালাস দিয়ে বাহিনীর অভ্যন্তরীণ আদালত যে রায় দিয়েছিল, বিএসএফের তদানীন্তন প্রধান সেই রায়ের সঙ্গে একমত হতে না পেরে পুনর্বিচারের নির্দেশ দিয়েছিলেন। তার পর প্রায় বছর ঘুরতে চললেও সেই পুনর্বিচারে বিশেষ অগ্রগতি হয়নি। কিন্তু এখন দিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ে পাঁচ দিনব্যাপী বৈঠকে প্রসঙ্গটি ওঠার পর ভারত জানিয়েছে, এই মামলায় বাংলাদেশের দিকের যা...
জাসদের মূল শক্তি ছিল স্বাধীনতাবিরোধীরা

জাসদের মূল শক্তি ছিল স্বাধীনতাবিরোধীরা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতার পর জাসদের উত্থান ঘটে। আর তাদের মূল শক্তি ছিল স্বাধীনতাবিরোধীরা। গতকাল সকালে ছাত্রলীগ আয়োজিত ২১শে আগস্ট শহীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপির আন্দোলন ফাঁকা বুলি। খালেদা জিয়া ঈদের পর আন্দোলনের কথা বলেছেন। তবে কোন ঈদ তা স্পষ্ট নয়। ঢাকা মহানগরের কমিটি গঠন করেছেন। কিন্তু কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন আন্দোলন হবে ধীরে। মোশররফ হোসেন বলেন, আমাদের সরকারের সময়ে মোট ১০টা ঈদ থাকবে। এর কোন ঈদের পরই বিএনপি আন্দোলন করতে পারবে না। এর ফাঁকে আমরা ভিশন-২০২১ বাস্তবায়ন করে ফেলবো। খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে মন্ত্রী বলেন, খালেদা জিয়া একেক সময় একেক দিন জন্মদিন পালন করেন। কোন নির্দিষ্ট তারিখ নেই। ১৫ই আগস্ট জন্মদিন জাঁকজমকভাবে পালন করলেও এবার তা করেননি। লুকোচুরির মাধ্যমে করেছেন। মন্ত্রী ব...