Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

১১ স্থানে পানি বিপৎসীমার ওপরে

১১ স্থানে পানি বিপৎসীমার ওপরে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা-পদ্মা এবং মেঘনা নদীসহ ঢাকা শহর সংলগ্ন নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি এবং ৪৮ ঘণ্টায় যমুনা নদীর পানি সমতল হ্রাস পাওয়া শুরু করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং সেন্টারের মেধ্যে ৪৯টি স্থানে পানি বৃদ্ধি এবং ২৯টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৪টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। একটি স্থানে তথ্য পাওয়া যায়নি। ১১টি স্থানে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সকাল ৬টার তথ্য অনুযায়ী গাইবান্ধায় ঘাগট নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার, চিলমারীতে বৃহ্মপুত্রের পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার, বাহাদুরাবাদে যমুনার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার, সারিয়াকান্দিতে ৬৭ সেন্টিমিটার ও সিরাজগঞ্জে ১০ সেন্টিমিটার, বাঘাবাড়িতে আত্র...
ভাষা মতিনের সফল অস্ত্রোপচার

ভাষা মতিনের সফল অস্ত্রোপচার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ভাষা সৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. এম আফজাল হোসেন তার অস্ত্রোপচার করেন। ডা. এম আফজাল হোসেন জানান, ভাষাসৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছিলো। আজ সকাল সোয়া ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং বেলা সাড়ে ১২টায় তার অপারেশন শেষ হয়। বর্তমানে তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। অপারেশন সফল হয়েছে বলেও জানান তিনি।...

কায়সারের মামলার রায় যে কোন দিন

জাতীয়, সংবাদ শিরোনাম
জাতীয় পার্টি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোন দিন ঘোষণা করা হবে। গতকাল মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হয়েছে। কায়সারের মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন বিচারপতি এম ওবায়দুল হাসানের নেৃতত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মজিবুর রহমান মিয়া। একই সঙ্গে জামিনে থাকা কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এনিয়ে দুটি ট্রাইব্যুনালে পাঁচটি মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, একই দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাশেম আলী, ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র জাহিদ হোসেন খোকন (পলাতক) ও ব্রাহ্মণ...
সরকারকে আন্দোলন করে সরাতে হবে

সরকারকে আন্দোলন করে সরাতে হবে

সংবাদ শিরোনাম, স্লাইড
সোজা আঙুলে ঘি উঠবে না, আন্দোলন করে সরকারকে সরাতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা। মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশে তারা বলেন, সরকার গণতন্ত্রের লেবাস পরে একদলীয় শাসন প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য নিজেদের পছন্দমতো আইন তৈরি করছে। কিন্তু কোনো কালো আইনই এ অবৈধ সরকারকে রক্ষা করতে পারবে না। দুর্বার গণআন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। সরকার পতনের সেই আন্দোলনে জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান তারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ সমাবেশের আয়োজন করে। অসুস্থ থাকার কারণে সমাবেশে আসেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, যে লড়াই চলছে, তা ২০ দলীয় জোটের ক্ষমতায় যাওয়া বা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ন...
বিচারপতিদের অভিশংসন ক্ষমতা গেল সংসদে

বিচারপতিদের অভিশংসন ক্ষমতা গেল সংসদে

জাতীয়, সংবাদ শিরোনাম
উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের (অভিশংসন) ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়া হচ্ছে। তাই সংবিধান সংশোধনের জন্য ‘সংবিধান (ষোড়শ সংশোধন) আইন, ২০১৪’-এর খসড়ায় ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মন্ত্রিসভায় সংশোধনীটি অনুমোদনের ফলে স্বাধীন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং জনপ্রতিনিধিদের নিকট জবাবদিহি সমুন্নত হবে। ১৯৭২ সালের সংবিধানে দুই-তৃতীয়াংশ সাংসদের অনুমোদনের ভিত্তিতে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের যে বিধান ছিল, সংবিধান সংশোধন করে সেটিই আবার ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক অপসারণের নিয়মটি বাদ পড়ছে। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অ...
ভাষা সৈনিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি

ভাষা সৈনিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি

জাতীয়, সংবাদ শিরোনাম
ভাষা সৈনিক আব্দুল মতিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লালমাটিয়া সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার বয়স ৮৮ বছর। তিনি ডাঃ হারুনুর রশীদের অধীনে চিকিৎসাধীন আছেন।ডাঃ হরিুনুর রশিদ জানান তার অবস্থা ঈদের আগে বেশ খারাপ ছিল। সে সময় ভাষা সৈনিক আবদুল মতিন আমাকেও চিনতে পারেননি। তবে ঈদের পরে শারিরিক অবস্থা সর্বশেষ অবস্থা উন্নতি হয়। তিনি জানান. ভাষা সৈনিক আবদুল মতিতের ডান পাশ অবশ হয়ে গেছে। হাসপাতালে নেয়ার পর সিটি স্ক্যান করে আপাতত তাকে ইনসেনটিভ কেয়ারে রাখা হয়েছে।এদিকে ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা মোজাম্মেল হক তারা জানান দুপরে বেলা একটার দিকে তার ব্রইন স্ট্রোকের খবর পেয়ে তার বাসায় ছুটে যান। এ সময় তাকে তারা অচেতন অবস্থায় লালমাটিয়া সিটি হাসপাতালে নিয়ে আসেন।...
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে লংমার্চ ৫-৭ সেপ্টেম্বর

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে লংমার্চ ৫-৭ সেপ্টেম্বর

সংবাদ শিরোনাম, স্লাইড
সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ৫ থেকে ৭ সেপ্টেম্বর সুন্দরবন অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার রাজধানীর উদীচী কার্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে এক সভায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এ ঘোষণা দেন। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে এ সাংস্কৃতিক অভিযাত্রায় লেখক শিল্পী সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণ থাকবে বলে সভায় জানানো হয়েছে।আনু মুহাম্মদ বলেন, ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশের মধ্যে দিয়ে এ যাত্রা শুরু হবে। তিনি বলেন, সভায় সুন্দরবন রক্ষায় এ অভিযাত্রায় সারাদেশের জাতীয় ও আঞ্চলিক প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সময় সকল অঞ্...
শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ আটক ১

শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ আটক ১

সংবাদ শিরোনাম, স্লাইড
শাহজালালে বিমানবন্দরের থেকে দেড় কেজি স্বর্ণসহ জাকির হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। রবিবার দুপুর ২.৩০টার দিকে সৌদি আরব থেকে আসা একটি বিমানে ওই যাত্রী ঢাকায় আসেন।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরের কাস্টমস হলের কাছে টয়লেটের পাশ থেকে ১৩টি সোনার বার পাচারের সময় জাকির হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়। সোনার বারগুলো তাঁর প্যান্টের পকেটে রাখা ছিল। বারগুলোর আনুমানিক দাম ৭৫ লাখ টাকা।...