Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

নওয়াজ হটাও আন্দোলনে অনড় ইমরান

নওয়াজ হটাও আন্দোলনে অনড় ইমরান

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত তিনি তার হাজার হাজার সমর্থকের সঙ্গে ইসলামাবাদে আন্দোলন চালিয়ে যাবেন। খান বলেন, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে শরীফ ক্ষমতায় আসেন। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় নগরী লাহোর থেকে আসা বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয়ার পর এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় ইমরান খান বলেন, তিনি শনিবার বিকালে অবস্থান ধর্মঘট করবেন এবং শরীফ পদত্যাগ না করা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন। রাজধানীতে এসে পৌঁছানোর পর শনিবার ভোরের দিকে ইমরান খান সমর্থকদের উদ্দেশে বলেন, ‘দেশবাসীর এখন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমি এখানে অবস্থান করব। আমরা এমন একজন প্রধানমন্ত্...
জিয়া হত্যার পর আওয়ামী লীগ উল্লাস করেছিল : রিজভী

জিয়া হত্যার পর আওয়ামী লীগ উল্লাস করেছিল : রিজভী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জিয়াউর রহমান হত্যার পর আওয়ামী লীগের মধ্যে উল্লাস দেখা গিয়েছিল। তাতে মনে হয়, জিয়া হত্যার সঙ্গে তিনিসহ (শেখ হাসিনা) অনেকে জড়িত ছিলেন।রোববার বেলা সাড়ে ১১ টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।এর আগে, শনিবার এক আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, খন্দকার মোশতাককে ইশারা দিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছেন। সুতরাং বঙ্গবন্ধুর হত্যাকান্ডে জিয়াউর রহমান যে, জড়িত তা বলার আর অপেক্ষা রাখেনা।প্রধানমন্ত্রীর ওই বক্তব্যকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার ১৩ দিনের মাথায় জিয়াউর রহমান খুন হয়েছিলেন। জিয়াউর রহমানকে হত্যার পর আওয়ামী লীগ উল্লাস করতে দেখা গেছে। সেদিন তিনি (শেখ হাসিনা) সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল...
সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত

সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলের নদীতে ২ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার দুপুরে অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আবহাওয়ার এ সতর্ক বার্তার বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রামের নদী অঞ্চলে ২ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। এ আবহাওয়াবিদ জানান, ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এদিকে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ...
প্রবল বৃষ্টিতে রংপুর ও সিলেটের বিভিন্নস্থানে হঠাৎ বন্যা

প্রবল বৃষ্টিতে রংপুর ও সিলেটের বিভিন্নস্থানে হঠাৎ বন্যা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তা এবং সুরমা নদীর পানি বেড়ে গিয়ে রংপুর এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা নদীতে পানি কিছুটা কমলেও সুরমা নদীতে পানি আরো বাড়তে পারে।গত তিনদিন যাবত উত্তরাঞ্চলের রংপুর, নিলফামারি এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়।এ বন্যার কারণে এসব এলাকার প্রচুর মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমিরুল হোসেন বিবিসিকে জানান, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণেই তিস্তা এবং সুরমা নদীর পানি বেড়ে গিয়ে এই আকস্মিক বন্যাগুলো হয়েছে।তবে আজ তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। কিন্তু সুরমা নদীর পানি আরো কয়েকদিন বাড়ার সম্ভাবনা রয়েছে।সপ্তাহখানেক ধরেই বাংলাদেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরো বাড়তে পারে।এ ছাড়া সীমান্ত...
কালো পতাকায় শান্তিপূর্ণ কর্মসূচি ২০ দলের

কালো পতাকায় শান্তিপূর্ণ কর্মসূচি ২০ দলের

সংবাদ শিরোনাম, স্লাইড
কালো পতাকা মিছিলের মাধ্যমে সারা দেশে ব্যাপক শোডাউন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ এ কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছে বিরোধী জোটের নতুন আন্দোলন। ৫ই জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে রাজধানীতে বিরোধী জোটের এটাই ছিল বৃহত্তম কর্মসূচি। গত বছরের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের পর সর্বাধিক মানুষের সমাগম ঘটে কালো পতাকা মিছিলে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই হাতে কালো পতাকা, ব্যানার, বুকে কালো ব্যাজ ও মাথায় কালো কাপড় বেঁধে রাজপথে নামে গণমানুষের স্রোত। মানুষের ব্যাপক অংশগ্রহণের কারণে মিছিলটির অগ্রভাগ মালিবাগ মোড়ে গিয়ে পৌঁছলে শেষ ভাগ থেকে যায় নয়াপল্টনেই। কাকরাইল মোড় পয়েন্ট অতিক্রম করতেই মিছিলের সময় লাগে ৫০ মিনিটের বেশি। এ সময় নয়াপল্টন থেকে মালিবাগ মোড় পর্যন্ত প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে পুলিশের কড়...

পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি

জাতীয়, সংবাদ শিরোনাম
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই রদবদল করা হয়। বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে মেহেরপুরের এসপি একেএম নাহিদুল ইসলামকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার, কুড়িগ্রামের এসপি সঞ্জয় কুমার কুন্ডুকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার, কুষ্টিয়ার এসপি মফিজ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, জয়পুরহাটের এসপি হামিদুল আলমকে মেহেরপুরের এসপি, আরএমপির উপ-কমিশনার প্রলয় চিসিমকে কুষ্টিয়ার এসপি, সিএমপির উপ-কমিশনার মাহমুদুর রহমানকে সিলেট আরআরএফের কমাডেন্ট, ডিএমপির উপ-কমিশনার শাহ আবিদ হোসেনকে পিরোজপুরের এসপি করা হয়েছে। এছাড়া কক্সবাজারের এসপি আজাদ মিয়াকে ঢাকা এসবিতে, ঠাকুরগাঁওয়ের এসপি ফয়সল মাহমুদকে সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার, শিল্প পুলিশের এসপি মো. তবারক উল্লাহকে কুড়িগ...
সম্প্রচার নীতিমালা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

সম্প্রচার নীতিমালা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় সমপ্রচার নীতিমালা সংবিধান ও তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি)। প্রতিষ্ঠানটি এ নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে বলেছে, এটা গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে। একই সঙ্গে নীতিমালায় ‘কিছু ইতিবাচক’ দিক থাকলেও সার্বিকভাবে তা গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বলে মনে হচ্ছে। এ নীতি একুশ শতকের উপযোগী নয়। তাই নিবর্তনমূলক এ নীতি গ্রহণযোগ্য নয়। গতকাল রাজধানীর হোটেল অবকাশে জাতীয় সমপ্রচার নীতিমালা ২০১৪ বিষয়ে সংগঠনটির অবস্থান তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রচলিত বিধি, আইন ও নীতিসমূহ থেকে বিভিন্ন ধারা সংকলন করে একটি নিবর্তন ও নিয়ন্ত্রণমূলক নীতিমালা প্রণয়নের বিষয়টি দুঃখজনক। সম্প্রচার নীতিমালায় কমিশন স্বাধীন হবে বলা হলেও তা নিশ্চিত করার কোন সুর্নিদিষ্ট দিক-নির্দেশনা দেয়া হয়নি। যে সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যগ...
মানবতাবিরোধী অপরাধে আরো ২ জন গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধে আরো ২ জন গ্রেফতার

জাতীয়, সংবাদ শিরোনাম
বাগেরহাট থেকে সর্বশেষ সিরাজ মাস্টরের পর মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার করা হয়েছে নেত্রকোনার মোক্তারপাড়া এলাকার ফুটবলার আতাউর রহমান ননি (৫৮) ও তেরীবাজারের ব্যবসায়ী ওবায়দুল হক তাহেরকে (৫৫)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর পরই এই দু'জনকে গ্রেফতার করা হলো। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ চেম্বারে বসে এ আদেশ দেন। সকালে ট্রাইব্যুনাল বসার আগেই রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনালে আতাউর রহমান ননি ও ওবায়দুল হক তাহেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি। পরে ট্রাইব্যুনাল খাস কামরায় বসে গ্রেফতারের আদেশ দেন। গ্রেফতারের আদেশের কপি ফ্যাক্সের মাধ্যমে নেত্রকোনা পুলিশের কাছে পৌঁছলে বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহর থেকে তাদের গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। যেকোনো দিন তাদের ট্...