ইবোলা ভাইরাস: সিলেটে সর্বোচ্চ সতর্কাবস্থা
প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিরোধে সিলেটে সর্বোচ্চ সতর্কাবস্থা নেয়া হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও তিনটি শুল্ক স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের চারটি বিশেষ দল। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ মেডিকেল টিমের সদস্যরা এই চারটি বিমানবন্দর ও শুল্ক স্টেশনে সোমবার থেকে বিদেশ থেকে আসা লোকজনকে পর্যবেক্ষণ এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।
একইসঙ্গে সিলেট বক্ষব্যাধি হাসপাতালে তিন শয্যার পৃথক একটি ওয়ার্ডও প্রস্তুত রাখা হয়েছে। কোনো রোগী নিয়ে সন্দেহ দেখা দিলে বিশেষজ্ঞ টিমটি ওই ব্যক্তির শরীর থেকে রক্তের বা মুখের লালার নমুনা সংগ্রহ করবেন। পরে রোগ সম্পর্কে নিশ্চিত হতে ওই নমুনা পাঠানো হবে যুক্তরাষ্ট্রের সিডিসিতে (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল)। আর বিশেষ চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে ওই নাগরিককে পাঠানো হবে সিলেট বক্ষব্যধি হাসপাতালে। ওই হাসপাতালে ৩ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড প্রত...







