Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

জেএমবি’র ভারপ্রাপ্ত আমীরসহ গ্রেপ্তার ৭ দু’দিনের রিমান্ড

জেএমবি’র ভারপ্রাপ্ত আমীরসহ গ্রেপ্তার ৭ দু’দিনের রিমান্ড

জাতীয়, সংবাদ শিরোনাম
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির ভারপ্রাপ্ত আমীর আবদুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদসহ (২৯) সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যরা হলো নাঈম আলী (২৮), সিকান্দার আলী ওরফে নকি (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) ও আলী আহমেদ (২৪)। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পার্শ্ববর্তী আশুলিয়ার ল্যান্ডিং স্টেশন পার্কিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ কেজি জেলমিশ্রিত রাসায়নিক পদার্থ, ৪টি পিতলের মূর্তি, জঙ্গিবাদ সংশ্লিষ্ট বই ও কিছু বুকলেট। গ্রেপ্তারের পর গতকাল দুপুরে তাদের আদালতে সোপর্দ করে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত জঙ্গিরা ভিভিআইপি-ভিআইপিদের ওপর হামলা চালিয়ে ...
শাহবাগে গণজাগরণের তিন টুকরো সমাবেশ

শাহবাগে গণজাগরণের তিন টুকরো সমাবেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি দাবিতে শাহবাগে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের তিন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে তিনটি পক্ষই। হামলার জন্য একে অন্যকে দায়ী করেছে। গতকাল সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৭ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদীর ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। রায় প্রত্যাখ্যান করে আবারও শাহবাগে আন্দোলনে নামে গণজাগরণ মঞ্চের তিন পক্ষ। এর একটি অংশের নেতৃত্বে রয়েছেন ডা. ইমরান এইচ সরকার, আরেক অংশের কামাল পাশা চৌধুরী এবং অপর অংশে বাপ্পাদিত্য বসু। আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে সাঈদীর ফাঁসির দাবি করে আসছিল তিনপক্ষই। গতকাল বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে তিন পক্ষই আলাদা আলাদা সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। জাদুঘরের ডান পাশে ইমরানপন্থিরা, মূল ফটকে বাপ্পাদ...
রুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

রুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আগামী  ২০ সেপ্টেম্বর থেকে অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার সকাল ১০টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের দফায় দফায় সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েটের ভিসি অধ্যাপক মুহম্মদ রফিকুল আলম বেগ জানান, ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির কারণে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক ছাত্র-ছাত্রীদের শুক্রবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়ের লে. সেলিম হলে হামলা চালালে পু...
সাঈদীর ফাঁসির রায় হলেই মানুষ খুশি হতো

সাঈদীর ফাঁসির রায় হলেই মানুষ খুশি হতো

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল বিভাগে যে রায় হয়েছে তা কারও কাঙ্ক্ষিত ছিল না। তার ফাঁসির রায় হলেই মানুষ খুশি হতো। তিনি নিজেকে ধর্মপ্রচারক বানিয়েছেন। কিন্তু মানুষ এখন আর তাকে তা মনে করবে না। সাঈদী একজন নারী নির্যাতনকারী, খুনি, যুদ্ধাপরাধী ও জঘন্য লোক হিসেবেই মানুষের কাছে আজীবন চিহ্নিত হয়ে থাকবে। মুখে সে ভাল কথা বললেও বাস্তবে সে কত খারাপ লোক, সেটি অন্তত প্রমাণ হলো। তিনি আরও বলেন, বিচারবিভাগ স্বাধীন, তারা তাদের মতো রায় দিয়েছেন। জামায়াতের হরতালের সমালোচনা করে তিনি বলেন, কার বিরুদ্ধে এই হরতাল? রায়ে কি তারা খুশি হয়নি? তাহলে কি ফাঁসির রায় হলে তারা খুশি হতো? শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বাকিদেরও হবে, জাতি কলঙ্ক মুক্ত হবে। গতকাল দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনি বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বুধবার সংসদে সংবি...
ঝুলে গেল ছাত্রদলের কমিটি

ঝুলে গেল ছাত্রদলের কমিটি

জাতীয়, সংবাদ শিরোনাম
নানামুখী টানাপড়েনে ঝুলে গেছে ছাত্রদলের নতুন কমিটির ঘোষণা। সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও কমিটি চূড়ান্ত করতে পারেননি শীর্ষ নেতৃত্ব। ছাত্রদল পুনর্গঠনে দায়িত্বপ্রাপ্তদের মতদ্বৈততার কারণে শুরু হয়েছে এ টানাপড়েন । ফলে বাড়ছে গ্রুপিং-কোন্দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি ও অপপ্রচার। তিন দিন ধরে টানা বিক্ষোভ চলছে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে। ছাত্রদল নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার নির্দেশনা মেনে কমিটি গঠিত হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তারা জানান, পুনর্গঠন ইস্যুতে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিন দফায় মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি ছাত্রনেতাদের বক্তব্য, প্রস্তাবনা, পরামর্শ শুনেছেন। শেষে তার বক্তব্যে নতুন কমিটির কিছু দিকনির্দেশনাও দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, দাদা-চাচা মার্কা কোন কমিটি দিতে চান না। অবিবাহিত, সাহসী, নির্যাত...
বিল পাস, বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে

বিল পাস, বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় সংসদে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪ পাস হয়েছে। এর ফলে বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল হবে বর্তমান সংবিধানে। বিলটি আইনে পরিণত হলেই উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা ফিরে পাবে সংসদ। তবে কোনো বিচারপতিকে অপসারণ করতে হলে তাঁর বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্যরে অভিযোগ বিশেষ কমিটির তদন্তে প্রমাণিত হতে হবে। আর ওই তদন্ত কমিটি গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে এ-সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। এরপর সংবিধানে পুনর্বহাল হওয়া ৯৬ অনুচ্ছেদ কার্যকর করা সম্ভব হবে। গতকাল বুধবার সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। নির্ধারিত প্রশ্নোত্তর শেষে দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করে বিল পাসের কার্যক্রম শুরু হয়। বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিলটির ওপর জনমত যাচাই-বাছাই এবং ৩০টি সংশোধনী প্রস্তাব দেন জাতীয় পার্টি, ওয়ার্ক...
কামারুজ্জামানের মামলায় চূড়ান্ত রায় যেকোনো দিন

কামারুজ্জামানের মামলায় চূড়ান্ত রায় যেকোনো দিন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মামলা যেকোনো দিন চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমাণ রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কামারুজ্জামানের করা আপিলের ওপর গতকাল বুধবার শুনানি শেষ হয়েছে। বিচারপতি এস কে (সুরেন্দ্র কুমার) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখার আদেশ দেন। বেঞ্চের অন্য তিন সদস্য বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। গতকাল সকালে জামায়াতের সিনিয়র নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করেন। এরপর বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন বেঞ...
আজ ও রবিবার জামায়াতের হরতাল

আজ ও রবিবার জামায়াতের হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ও আগামী রবিবার সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এ ছাড়া আগামীকাল শুক্রবার সাঈদীর জন্য দোয়া দিবস ও শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল বুধবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান যৌথ বিবৃতিতে এসব কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা এবং রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে জামায়াত। হরতাল পালন করতে জামায়াতের কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে বলা হয়েছে, যেকোনো মূল্যে হরতাল পালন করতে হবে। তবে কোনো ভায়োলেন্স (সহিংসতা) করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে ...