গণমাধ্যমের ভূমিকার প্রশংসায় ওবায়দুল কাদের
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে ও পরে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে কিছু মহাসড়কে দুর্ভোগের জন্য আবারও দুঃখ প্রকাশ করেন তিনি। আজ রবিবার সচিবালয়ে ঈদে মানুষের যাতায়াত নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। প্রয়োজনীয় প্রস্তুতি, মনিটরিং ও ভালো সমন্বয়ের ফলে ঈদে ঘরমুখো যাত্রা তেমন দুর্ভোগের কারণ হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাস্তার জন্য কোথাও দুর্ভোগের খবর পাইনি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ সড়কে আশঙ্কা ছিল, বাস্তবে যানজট হয়নি। তিনি বলেন, ঢাকা-মাওয়া, ঢাকা-সিলেট মহাসড়ক যানজটমুক্ত ছিল। তবে কোথাও কোথাও যথেষ্ট দুর্ভোগ হয়েছে।একসঙ্গে গার্মেন্টগুলোর ছুটি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি দুর্ঘটনা, গরুবাহী ১০টি গাড়ি বিকল হয়ে পড়ায় অসহনীয় যানজট হয় জানিয়ে মন্ত্রী বলেন, আমিও রাত ২টার সময় ফ...





