স্পিকার শিরীন শারমিন সিপিএ চেয়ারম্যান নির্বাচিত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আজ ৯ অক্টোবর ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বিী ক্যায়েমেন আইল্যান্ডের প্রথম নারী মন্ত্রী ও বর্তমান স্পিকার জুলিয়ানা ও’কন্নর-কন্নোলি পেয়েছেন ৬৭ ভোট। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) এস এম মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিরীন শারমিনের বিজয়ের মধ্য দিয়ে কোনো বাংলাদেশি এই প্রথম সিপিএ চেয়ারম্যান পদে নির্বাচিত হলো।
সংশ্লিষ্ট সূত্র মতে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে সিপিএ। ১৯১১ সালে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বাংলাদেশ সিপিএ’র সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে। বর্তমানে ৫৩টি দেশের ১৭৫টি পার্লামেন্ট এই এসোসিয়েশনের সদস্য। গত ২ অক্টোবর সিপিএ’র ৬০তম সম্মেলন শুরু হয়ে...







