Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

ছাত্রদলের নতুন কমিটি

ছাত্রদলের নতুন কমিটি

জাতীয়, সংবাদ শিরোনাম
রাজিব আহসানকে সভাপতি এবং আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সভাপতি রাজীব আহসান আগের কমিটির সাংগঠনিক সম্পাদক এবং একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের সভাপতি ছিলেন। আকরামুল হাসান আগের কমিটির যুগ্ম সম্পাদক এবং একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্রদলের সভাপতি ছিলেন। কমিটির সিনিয়র সহসভাপতি করা হয়েছে মামুনুর রশিদ মামুনকে এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ইসহাক সরকার। সহসভাপতি মনোনীত হয়েছেন ৩৩ জন আর যুগ্ম সম্পাদক করা হয়েছে ৩৫ জনকে। সহসাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়া হয়েছে ২৭ জনকে, সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ২৮ জনকে। এ ছাড়া সম্পাদকমণ্ডলীর বেশ কয়েকটি পদে মনোনয়ন দেওয়া হলেও সদস্য...
বিয়ের বয়স কমালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে

বিয়ের বয়স কমালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ), বাল্যবিয়ে রোধ করতে মেয়েদের বিয়ের বয়স কমাতে বাংলাদেশ সরকারের উদ্যোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানিয়েছে, আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের উচিৎ হবে না মেয়েদের বিয়ের বয়স কমিয়ে আনা এবং তা হবে 'একটি ভুল পদক্ষেপ'। সংস্থাটির নারী অধিকার বিষয়ক প্রধান লিজেল গেনহলজ এক বিবৃতিতে বলেন, 'বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স আইনি প্রক্রিয়ায় কমিয়ে আনার সিদ্ধান্ত হবে একটি ভুল পদক্ষেপ। ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই বিয়ের বয়সসীমা হওয়া উচিৎ ১৮ বছর।' ২০১৪ সালের জুলাই মাসে  লন্ডনে অনুষ্ঠিত কন্যাশিশু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্যবিয়ে রোধে মেয়েদের বিয়ের বয়সসীমা কমিয়ে আনার অঙ্গীকার করেছিলেন। এইচআরডব্লিউ এর মতে, বাংলাদেশ যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে তারা আন্তর্জাতিক আইন থেকে সরে আসবে। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী ১৮...
নির্মলেন্দু গুণের সফল অস্ত্রোপচার

নির্মলেন্দু গুণের সফল অস্ত্রোপচার

সংবাদ শিরোনাম, স্লাইড
কবি নির্মলেন্দু গুণের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া তিনটায় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তী সাংবাদিকদের এ কথা জানান। বেলা সোয়া ১২টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এ সময় ডা. বরেণ চক্রবর্তীর সঙ্গে ছিলেন ডা. লুৎফর রহমান। গত শনিবার দুপুরে কবি নির্মলেন্দু গুণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরদিন রবিবার দুপুর থেকে অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর জিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বিকেলে ল্যাবএইডে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় তাকে স্থানান্তর করা হয় আইসিইউতে।...
চার সচিবকে কারণ দর্শানোর নোটিশ

চার সচিবকে কারণ দর্শানোর নোটিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া (পরে বাতিল) পাঁচ সচিবের মধ্যে চার জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের আজ জানিয়েছেন, ‘সরকারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন সচিব ও এক যুগ্ম সচিবকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’জালিয়াতি করার কারণে স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (ওএসডি) ও যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার (ওএসডি), সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন এবং প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত হয় গত ১৪ সেপ্টেম্বর এদের মধ্যে মোল্লা ওয়াহিদুজ্জামানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। যদিও তার স...
হুদহুদের আঘাতে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

হুদহুদের আঘাতে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘হুদহুদ’-এর আঘাতে ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।...
অর্থনীতিতে নোবেল পেলেন জাঁ তিরোল

অর্থনীতিতে নোবেল পেলেন জাঁ তিরোল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার জয় করলেন ফ্রান্সের অর্থনীতিবিদ জাঁ তিরোল। বিবৃতিতে নোবেল কমিটি জানিয়েছে, বাজারের ক্ষমতা এবং নিয়ন্ত্রণের ওপর গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হলো। আজ সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের স্থায়ী সচিব স্টাফান নরমার্ক এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করেন। তিনি বলেন, বর্তমান সময়ে জাঁ তিরোল শীর্ষ প্রভাবশালী অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম। তিরোল বর্তমানে তুলুস ইউনিভার্সিটিতে কর্মরত। বাজারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বিষয়ে তাঁর অসামান্য কাজ রয়েছে। প্রভাবশালী কম্পানিগুলো নিয়ন্ত্রণের কৌশল তিনি সুচারুভাবে ব্যাখ্যা করেছেন। নোবেল একাডেমি আরো জানিয়েছে, তিরোল হাতেগোনা কিছু কম্পানি নিয়ে কিভাবে একটি শিল্পকে বোঝা ও নিয়ন্ত্রণ করা যায় তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। এ ছাড়া আশির দশকের মধ্যভাগের পর থেকে বাজারের ব্যর্থগুলো বুঝতে নতুন গবেষণার দ্বার উন্মুক্...
পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি

পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি

জাতীয়, সংবাদ শিরোনাম
২৫ হাজার কোটি টাকার পদ্মা সেতুর নির্মাণকাজ নভেম্বরের শেষ সপ্তাহে শুরুর জোর প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। চীন ও জার্মানি থেকে এখন প্রয়োজনীয় মালামাল আনা ও দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক সংগ্রহ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন কম্পানি লিমিটেড। মাটি পরীক্ষার কাজ শুরু হবে পদ্মায় স্রোত কমে এলে। প্রকল্পে চলতি অর্থবছরের জন্য বরাদ্দ আছে আট হাজার কোটি টাকা। বাংলাদেশ সেতু বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, মূল সেতু ও নদীশাসনকাজে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান কোরিয়ান এক্সপ্রেসওয়ে। এ জন্য ব্যয় হবে ৩৩১ কোটি ২৫ লাখ টাকা। গতকাল সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে থাকায় বাণিজ্যমন্ত্রী ত...
সরকারি কারখানা বেসরকারি খাতে ছাড়া হবে না : প্রধানমন্ত্রী

সরকারি কারখানা বেসরকারি খাতে ছাড়া হবে না : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
  আর কোনো সরকারি কারখানা বেসরকারি খাতে ছাড়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পর যেসব শিল্পকারখানা এখনো চালু হয়নি- সেগুলো আবার উদ্ধার করা হবে। আজ রবিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশে যে শিল্পগুলি বা জায়গাগুলি রয়ে গেছে এখনো, এখনো বহু ইন্ডাস্ট্রি বন্ধ। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর ইন্ডাস্ট্রি ব্যক্তিমালিকানায় বিক্রির পদক্ষেপ নেব না।বরং যেসব শিল্প কলকারখানা যারা ব্যক্তিমালাকানায় কিনে নিয়েছে চালু করবে বলে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যারা চালু করে নাই, তাদের হাত থেকে সেগুলো উদ্ধার করতে হবে। বিষয়টি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মনে রাখার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, শিল্প মন্ত্রণালয়কেও নির্দেশ দিয়েছি এবং শিল্প মন্ত্রণালয়কে আরো উদ্যোগ নিতে হবে। বিশ্ব ব্যাংকের পরামর...