খালেদা জিয়ার আন্দোলনে জনগণ সম্পৃক্ত হবে না
বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের মানুষ জ্বালাও পোড়াও নয়; তারা শান্তি চান। তারা জঙ্গিবাদ পছন্দ করেন না। খালেদা জিয়া যতই আন্দোলনের ডাক দেন না কেন তাতে জনগণ কখনও সম্পৃক্ত হবেন না। শনিবার বিকালে বগুড়া পর্যটন মোটেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ এখন জঙ্গি ও সন্ত্রাস মুক্ত দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, দেশের সবকিছু উন্নয়নের জন্য প্রয়োজন নিরাপত্তা। মানুষ শান্তিতে বাঁচতে চায়। তাই সরকার জনগণের সার্বিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। গত ঈদ ও পূজায় একটি ছিনতাইয়ের ঘটনাও ঘটেনি।গত বছরের ৩রা জুন রাতে সাঈদীকে চাঁদে দেখানোর নামে নাশকতা ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের বাসভবনে অগ্নি সংযোগ এবং সম্প্রতি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলুর বাড়িতে গুলি বর্ষণকারীদের দৃষ্টান্তমূল...







