Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চট্টগ্রামের স্বনামধন্য নরেন আবৃত্তি একাডেমির প্রযোজনা মঞ্চায়ন

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চট্টগ্রামের স্বনামধন্য নরেন আবৃত্তি একাডেমির প্রযোজনা মঞ্চায়ন

প্রথম পাতা, বিনোদন, সংবাদ শিরোনাম
চট্টগ্রামের স্বনামধন্য আবৃত্তি চর্চা প্রতিষ্ঠান নরেন আবৃত্তি একাডেমির আয়োজনে ১৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার স্টুডিও থিয়েটার মিলনায়তনে পরিবেশিত হয় কাব্যপালা “কাঁদে বাংলা, কাঁদে মাটি” ও কাব্যনাটক “অমাবস্যা”। নরেন আবৃত্তি একাডেমির পরিচালক মিশফাক রাসেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের দপ্তর সম্পাদক খোরশেদুল আলম। এরপর পরিবেশিত হয় কাব্যনাটক “অমাবস্যা” যা একজন এসিডদগ্ধ নারীর করুণ আত্মকাহিনী। গায়েন তার কাব্যের গড়নে বর্ণনা করে যান আম্বিয়ার কথা। দরিদ্র ঘরের গরীব চাষার মেয়ে আম্বিয়া যার নুন আনতে পান্তা ফুরায়। তার উপর নজর পড়ল গ্রামের মহাজনের ছেলে সেলিমের। যার ধন সম্পদ ও ক্ষমতার কারণে গ্রামের মানুষ কেউ শ্রদ্ধা করে কেউ ভয়ে মানে। সমাজের এই শ্রেণিবিভেদের কথা চিন্তা করে আম্বিয়া সেলিমকে মানা করে দিলেও প্রতিদিন রাস্তা ঘাটে তার পথের বাঁধা থামাতে পা...

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটি গঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত গত ১৩ অক্টোবর ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেন। কমিটিতে মীরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল আফসার জুয়েলকে সভাপতি ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল আলম জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আনসুর উদ্দীন, সহ-সভাপতি এস এম মাহাবুবুল আলম শিমুল, এম ডি ফোরাকান আলী, আজিজ উল্লাহ, একরামুল আজিম, মোর্শেদ হাজারী, রেজাউল করিম বাবু, মিয়া রায়হানুল আনোয়ার রাহি, আবুল কালাম আজাদ, ওমর শরীফ, আজম উদ্দিন, যুগ্ম-সম্পাদক রাসেল খান, রাশেদুল আলম, সেলিম উদ্দিন, নুরুল আলম বাবুল, ওমর ফারুক চৌধুরী ডিউক, তাকিবুল হাসান তকি, সহ-সাধারন সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আনিছ আখতার টিটু, ...

মীরসরাইয়ে পূজা পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের জোরারগঞ্জে শারদীয় দুর্গোৎসব শেষে পূজা পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪ অক্টোবর) সকাল ১০ টার সময় দেওয়ানপুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম কমিটির উদ্যোগে আশ্রম প্রাঙ্গনে শারদীয় পূজা পুণর্মিলনী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মীরসরাই পূজা কমিটির সভাপতি উত্তম কুমার শর্মা। শিক্ষক নিতাই চন্দ্র দাশের সঞ্চালনায় ও দেওয়ানপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম পূজা কমিটির সভাপতি বাবুল সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মকসুদ আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই জম্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি সুভাষ সরকার, সমাজসেবক শ্যামল দেওয়ানজী, মীরসরাই পূজা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক গোপী কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক রাজীব দাশ, রাধাকৃষ্ণ সেবাশ্রম কমিটি...

লিটল ম্যাগাজিন “ছড়ার আসর” মোড়ক উন্মোচন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
প্রতিনিধি : গতকাল সোমবার (১০অক্টোবর) বিকাল ৪টায় পাক্ষিক খবরিকা কার্যালয়ে লিটল ম্যাগাজিন মাসিক“ছড়ার আসর” মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ছড়ার আসরের সম্পাদক আনোয়ারুল হক নিজামী সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক এম.ইমাম হোসেন সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও আজাদী মীরসরাই প্রতিনিধি, মীরসরাই প্রেস ক্লাবের এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক মীরসরাই প্রতিনিধি,মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংবাদ প্রতিনিধি,মীরসরাই প্রেস ক্লাবের সহ সভাপতি রণজিত ধর, দৈনিক জনকন্ঠ ও মানবজমিন প্রতিনিধি ও মীরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, দৈনিক ভোরের কাগজ ও সাঙ্গু প্রতিনিধি, মীরসরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুফ, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি, ...

মীরসরাই প্রেস ক্লাব এর শারদীয় মত বিনিময় সভা

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই প্রেস ক্লাব এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ২০১৬-২০১৮ সেশন এর যাত্রা শুরুতে কার্যনির্বাহী পরিষদ এর প্রথম মত বিনিময় সভা গতকাল শুক্রবার ( ৭ অক্টোবর) বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় স্থানীয় পাক্ষিক খবরিকা ভবনে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের বিষয়ে সংবাদ সংগ্রহের সার্বিক নির্দেশনামূলক আলোচনা হয়। এছাড়া শীঘ্রই উপজেলা প্রাঙ্গন নিকটবর্তি এলাকায় সংগঠনের কার্যালয় নেয়া সহ সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করা হয়। আলোচনায় নির্দেশনামূলক বক্তব্য রাখেন মীরসরাই প্রেস ক্লাবের সহ সভাপতি রণজিত ধর, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুফ, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, নির্বাহী সদস্য...

ঢাকা চট্টগ্রাম প্রস্তাবিত সিক্স লেন এর ফ্লাইওভারের দাবীতে মীরসরাইতে সর্বসাধারনের মানববন্ধন

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম বর্তমান ফোরলেন মহাসড়ককে সিক্স লেন করার জরীপ ও অধিগ্রহন প্রক্রিয়া চলছে সম্প্রতি। ইতিমধ্যে মীরসরাই সদরে উক্ত সিক্স লেন এর জন্য ফোর লেন এর পশ্চিম পার্শ্ব এলাকার জরীপ ও জমি অধিগ্রহন প্রক্রিয়া চলছিল। এর মধ্যে অধিগ্রহনের আওতায় পড়ার সম্ভাবনা দেখা দেয় বেশ কিছু বাড়িঘর, প্রাচীন কবরস্থান সহ বেশ কিছু স্থাপনা। আর তাই এলাকার কিছু জনসাধারন জনপ্রতিনিধি ও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গতকাল রবিবার ( ২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে এক মানববন্ধন করে। এসময় মীরসরাই সদরে প্রস্তাবিত সিক্স লেন এর ক্ষেত্রে ফ্লাইওভারের দাবীতে সর্বসাধারনের পক্ষে বক্তব্য রাখেন মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, সাবেক ১১ নং মঘাদিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মীরসরাই পৌর নাগরিক ফোরামের সভাপতি শেখ শহিদুন্নবী, সালাউদ্দিন, মোশাররফ হোসেন, শেখ জসিম উদ্দিন, নু...

মীরসরাইয়ে ৮৩টি পূজা মন্ডবে চলছে শেষ মূহুর্তে প্রস্ততি

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: আর কয়েক দিন পর শক্তিরুপিনী, অসুর বিনাশিনী মা দূর্গা দেবীর পূজা শুরু হতে যাচ্ছে। দেশের সনাতনী সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের ঘরে ঘরে আন্দনের বন্যা বইতে শুরু করেছে। এর মধ্যে মৃৎ শিল্পীরা তাদের হাতের কাজ গোছাতে শুরু করেছেন। পূজা মন্ডবের নেতৃবৃন্দ নিচ্ছে চুড়ান্ত প্রস্তুতি। সারা দেশের ন্যায় চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতি বছর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শারদীয়া দূর্গা পূজা উৎযাপন করা হয়ে থাকে। এবার মীরসরাইয়ের ১৬টি ইউনিয়নের ৮৩টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। সরেজমিনে দেখা যায় যে মীরসরাই উপজেলার করেরহাট, বারইয়ারহাট, জোরারগঞ্জ, দুর্গাপুর, মিঠাছরা, মিঠানালা, রাজাপুর, মীরসরাই, মলিয়াইশ,আবুতোরাব, বড়তাকিয়া, কমলদহ, সাতবাড়িয়া এবং জাফরাবাদ সহ সকল মন্দিরে চলছে শেষ মহুর্তে প্রতিমা তৈরির কাজ। সরেজমিনে বিভিন্ন পুজা মন্ডব ঘুরে দেখা গেছ...

মীরসরাইয়ে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৫

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব  প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার সংলগ্ন মীরসরাই ফিলিং স্টেশনের পাশে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন অনন্ত ৮জন। গতকাল (২৪ সেপ্টম্বর) শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের একপাশে কাত হয়ে যায়। এ দুর্ঘটনার স্থলেই নিহত হন ৫ যাত্রী । তাঁদের মধ্যে তিনজন বাসের যাত্রী। তাঁরা হলেন কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক সৈয়দ আহমদ (৫০), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাওকির তাজাম্মুল সুস্মিত(৩০) ও শাহিদা আক্তার (২৪) ছাড়া নিহত অন্য দুজন হলেন বাস চালকের সহকারী মোহাম্মদ আলী (৩০), ও কাভার্ড ভ্যানের চালকের সহকারী মিজানুর রহমান (৫০)। নিহত শাহিদা আক্তার  ‘ইয়ং’ নামক পোশাক কারখানার অপারেটর...