Saturday, November 7Welcome khabarica24 Online

মীরসরাই

প্রধানমন্ত্রীর সাথে একযোগে মীরসরাইয়ে ২১ হাজার চারা বিতরণ ও রোপন

প্রধানমন্ত্রীর সাথে একযোগে মীরসরাইয়ে ২১ হাজার চারা বিতরণ ও রোপন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে এক যোগে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির আওতায় মীরসরাই উপজেলায় ২১ হাজার চারা বিতরণ ও রোপন করা হয়। মীরসরাই উপজেলা পরিষদ ও বন বিভাগের যৌথ উদ্যোগ এবং ব্যবস্থাপনায় উক্ত চারা বিতরণ ও রোপন কার্যক্রম সম্পন্ন করা হয়। ১৬ জুলাই বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গনভবনে উক্ত কার্যক্রম উদ্বোধন করার পরপরই মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনে উক্ত ২১ হাজার চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, ১৫ নং ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী ফিরোজ, বন বিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ শ্হাজাহান চৌধুরী, উপকূলীয় রেঞ্জ এর বন কর্মকর্তা এরফান উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ। এসময় বিতরণ কার্যক্রম উদ্ব...
মীরসরাই ট্র্যাজেডির ৯ম বার্ষিকী পালিত

মীরসরাই ট্র্যাজেডির ৯ম বার্ষিকী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতাঃ মীরসরাই ট্র্যাজেডির ৯ম বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে শনিবার (১১ জুলাই) আবুতোরার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১টায়, কালোব্যাজ ধারণ, স্মরণসভা ও মিলাদ মাহফিল, স্মৃতিস্তম্ভে (আবেগ ও অন্তিমে) স্বজন, সহপাঠী ও বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পণ ও মোনাজাতের মধ্যে দিয়ে নিহতদের স্মরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পুত্র ও ব্যবসায়ী সাবেদুর রহমান সুমু, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ মাঈন উদ্দিন, ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী, ১১নং মঘাদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মায়ানী ইউনিয়নের আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান সুমন, মঘাদিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসকান্দার হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা রবিউল রনি, ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ...
মীরসরাইয়ে করোনা জনসচেতনতায় হ্যান্ড মাইক হাতে তারেকুল

মীরসরাইয়ে করোনা জনসচেতনতায় হ্যান্ড মাইক হাতে তারেকুল

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইমাম হোসেন  ঃ মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্ববাসী। সরকার থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ সচেতনতামূলক কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন। অনেকেই কাজ করছেন মানবিক উদ্যোগ নিয়েও। সেই ধারাবাহিকতায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েই কাজ করছেন মীরসরাই উপজেলার মায়ানী কৃতি সন্তান তারেকুল ইসলাম। মীরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে গ্রামে মুখে মাক্স, হাতে হ্যান্ড মাইক নিয়ে সাধারণ মানুষদের সচেতন করতে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। গ্রামের প্রধান সড়ক বেয়ে অলি-গলিতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমন উদ্যোগের বিষয়ে তারেকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২৩ মার্চ থেকে শুরু করেছি জনসচেতনতামূলক এই উদ্যোগ। ২৩ মার্চ প্রথমদিন শুরু করেছি মীরসরাই উপজেলার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা। এর কিছুদিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে অনুমতি নিয়ে আমি পুরো দমে কাজ করে যাচ্ছি। সেই থ...
ওসি মজিবুর রহমানের উদ্যোগ মহাসড়কে ডাকাতি প্রতিরোধে স্ট্রিট লাইট ও সোলার

ওসি মজিবুর রহমানের উদ্যোগ মহাসড়কে ডাকাতি প্রতিরোধে স্ট্রিট লাইট ও সোলার

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
কামরুল হাসান :: মীরসরাইয়ে করোনার এই দুঃসময়ে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে কখনো সকাল কখনো ভরদুপুর কখনো বিকাল কিংবা গভীর রাতেই ছুটে চলছেন প্রশাসনিক দায়িত্ব পালনে নিরবধি। মীরসরাই থানায় যোগদান করার পর হতেই নতুন নতুন সিদ্ধান্ত এবং সেবা চালু করে মীরসরাইবাসীর অন্তরে স্থান করে নিয়েছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমান পিপিএম। এবার ডাকাতি প্রতিরোধে ভিন্ন উদ্যোগে মাঠে ওসি মীরসরাই মজিবুর রহমান। চুরি ডাকাতি প্রতিরোধে থানা এলাকার মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় সোলার লাইট এবং স্ট্রীট লাইট স্থাপন করেছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান পিপিএম। এতে করে মহাসড়কে গাড়ি চালক এবং পথচারীদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে বলে জানা যায়। উক্ত পথ দিয়ে আসা এক ট্রাক ড্রাইভার সাথে কথা বলে জানা যায়,আমরা এখন খুবই আনন্দিত এবং ভয়হীন। মহাসড়কের ঝুঁকিপূর্ণ এমন জায়গায় সোলার লাইট এবং স্ট্...
মীরসরাইয়ে সাংবাদিকের বাড়ির পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ : শীঘ্রই খুলে দেয়ার প্রতিশ্রুতি

মীরসরাইয়ে সাংবাদিকের বাড়ির পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ : শীঘ্রই খুলে দেয়ার প্রতিশ্রুতি

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: প্রতিবেশী সাংবাদিকের সাথে আলোচনা না করে চলাচলের পথ বন্ধ করে বাড়ি নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছেন মীরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডের কয়েকটি পরিবার। চলাচলের রাস্তা দখল করে বাড়িতে প্রবেশের পথ আটকে ঘর নির্মাণ করায় যাতায়াত বন্ধ হয়ে গেছে ওই পরিবারগুলোর। উক্ত ঘটনা চলমান থাকার কয়েকদিন পর অবশেষে খবরিকাকে জানান তিনি শীঘ্রই উক্ত চলাচলের পথ মুক্ত করে দিবেন এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান করে সম্পর্কের উন্নতির উদ্যোগ গ্রহন করবেন। জানা গেছে, মীরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ড পূর্ব মীরসরাই এলাকার জনৈক হাজী শাহ আলম কিছুদিন আগে বহুতল ভবন নির্মান শুরু করেন। এসময় তিনি পার্শ্ববর্তী মরিয়ম আক্তার, সুলতান আহম্মদ ও রহিমা বেগমের দীর্ঘ ২৫ বছরের চলাচলের একমাত্র রাস্তাটি জোরপূর্বক গভীর গর্ত খুড়ে এবং টিনের ঘেরা দিয়ে রুদ্ধ করে দেন। এতে ১০টি পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ ক...
সাংবাদিকদের সাথে হোপ মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

সাংবাদিকদের সাথে হোপ মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে সাংবাদিকদের সাথে হোপ মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) মীরসরাই সদরস্থ হোপ মা ও শিশু হাসপাতালের মিলনায়তন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন হোপ মা ও শিশু হাসপাতালের পরিচালক, মীরসরাই পৌরসভার কাউন্সিলর শাখের ইসলাম রাজু, ব্যবস্থাপনা পরিচালক খালেদা আক্তার, ডাঃ রঞ্জন। হাসপাতালের পরিচালক শাখের ইসলাম রাজু বলেন, বর্তমানে সিজারের কারনে মানুষ হাসপাতালের সেবা নেওয়া থেকে বিমুখ হচ্ছেন। ফলে সমাজে বিরূপ প্রভাব পড়ছে। স্বাস্থ্যখাত ও ডাক্তারদের উপর আস্থা হারাচ্ছে চিকিৎসা সেবা গ্রহীতারা। তাই আমরা এই হাসপাতালের বিশেষ প্রয়োজন ছাড়া সিজার করাবোনা। নরমাল ডেরিভারীতে বাচ্চা জন্মদানে মায়েদের সহযোগিতা ও চিকিৎসা নিশ্চিত করতে চাই। সকল সাংবাদিকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ...
বড়তাকিয়ায় বাজারে খাস জমিতে দোকান ঘর নির্মান নিয়ে উত্তেজনা : অবশেষে চেয়ারম্যানের হস্তক্ষেপ

বড়তাকিয়ায় বাজারে খাস জমিতে দোকান ঘর নির্মান নিয়ে উত্তেজনা : অবশেষে চেয়ারম্যানের হস্তক্ষেপ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে একটি দোকানঘর নির্মান এর জায়গার মালিকানা নিয়ে বিরোধ থাকায় এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা ও অবশেষে স্থানীয় চেয়ারম্যান জানান তিনি উক্ত বিষয়ে উদ্যোগ গ্রহন করবেন প্রতিশ্রুতি দেন। এই বিষয়ে এলাকায় যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগে ও পরস্পর উত্তেজনা বিরাজ করছিল বলে জানা গেছে। বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী ও দোকানের মালিক আওলাদ হোসেন জানান আমার জেঠাতো ভাই আব্দুল হাকিম সাবেক আওয়ামীলীগ নেতা। কিন্তু তিনি তাঁর মার্কেটের সম্মুখস্থ স্থানে সরকারি খাস জায়গায় একটি পাকা দোকান নির্মান করা শুরু করেছেন। অথচ উক্ত জায়গা মার্কেটের গলি হিসেবে চলাচলের জায়গা। পূর্বে ও তিনি জোর করে সেখানে কাঁচা ঘর নির্মান করেছেন । বর্তমানে ও জোর করে পাকা ঘরই নির্মান করছেন। এলাকার সচেতন মহল এর প্রতিবাদ করলে ও তিনি কারো তোয়াক্কাই করছেন না। এই বিষয়ে অভিযুক্ত জনাব আব্দুল হাকিম এর কাছে জানতে চাই...
ওয়াহেদপুরে আটক করা ৬০ বস্তা চাল কোথা থেকে এলো ? আটক ২

ওয়াহেদপুরে আটক করা ৬০ বস্তা চাল কোথা থেকে এলো ? আটক ২

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট :: মীরসরাইয়ে অভিযান চালিয়ে মজুদকৃত সরকারি ৬০ বস্তা চাল সহ দুইজনকে আটক করেছেন র‌্যাব ৭ এর (ফেনী) একটি দল। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো দক্ষিণ ওয়াহেদপুর এলাকার হাফিজুর রহমানের পুত্র নুরুজ্জামান নুরু (৩৮) ও জাকির হোসেনের পুত্র আলা উদ্দিন (২৮)। আটককৃত নুরুজ্জামান ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ও ছোটক কমলদহ বাজার কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই বিষয়ে র‌্যাব ৭ এর (ফেনী) ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে অভিযান পরিচালনা ক...