Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে ছাত্রলীগের হামলায় জামায়াতকর্মী নিহত

মীরসরাইয়ে ছাত্রলীগের হামলায় জামায়াতকর্মী নিহত

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে হাফেজ জসিম উদ্দিন (২৯) নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগকে অভিযুক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন উপজেলা জামায়াত-শিবির নেতাকর্মীরা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার বিক্ষুব্ধ জামায়াত-শিবির নেতাকর্মীরা ১৬নং সাহেরখালী ইউনিয়ন এলাকায় মিছিল করেছে। জামায়াতের আমীর নুরুল করিম ও শিবিরের সাবেক সভাপতি হাফেজ আশরাফ উদ্দিন জানান, শুক্রবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে বগাচতর এলাকা থেকে জসিম ডোমখালীর নিজ বাড়ী যাচ্ছিল। সমিতির বাজারে পার্শ্ববর্তী ব্রিজ পার হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা চিহ্নিত ছাত্রলীগের কর্মীরা তার পথরোধ করে। এরপর ছাত্রলীগ নেতা রিপন, ছালেক, কাউসার, নূর উদ্দিন ও শরিফের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জসিমকে কুপিয়ে জখম করে। পার্শ্ববর্তী বাজারের লোকজন জসিমকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবন...
মীরসরাইয়ে জামায়াত আমীরকে কুপিয়েছে ছাত্র-যুবলীগ, শিবির সভাপতিসহ গুলিবিদ্ধ ৩

মীরসরাইয়ে জামায়াত আমীরকে কুপিয়েছে ছাত্র-যুবলীগ, শিবির সভাপতিসহ গুলিবিদ্ধ ৩

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে উপজেলা জামায়াতের আমীর নুরুল করিমকে কুপিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ৩ টায় উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ ও যুবলীগের ছোঁড়া গুলিতে উপজেলা শিবির সভাপতি তৌহিদুল ইসলামসহ তিনজন গুরুতর আহত হয়। তবে আহতরা বর্তমানে কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তা জানায়নি সংশ্লিষ্ট কেউই। আহত অন্য দুজন হল শিবির কর্মী জাহেদুল ইসলাম ও শাহীন। সূত্রে জানা গেছে, সীতাকুন্ডে নিহত জামায়াত নেতা আমিনুল ইসলামের জানাযা শেষে সিএনজিযোগে ছোট কমলদহ বাজারের উদ্দেশ্যে আসছিল তারা। পথিমধ্যে বড় দারোগারহাট বাজার থেকে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র নেতাকর্মীরা তাদের সিএনজি অটোরিক্সাটিকে ধাওয়া করলে ছোট কমলদহ বাজার এলাকায় সিএনজি অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা উপজেলা শিবির সভাপতি তৌহিদুল ইস...
মীরসরাইয়ে আদিবাসী তরুণী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মীরসরাইয়ে আদিবাসী তরুণী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে আদিবাসী তরুণী ধর্ষণ ও তার পিতার আত্মহত্যায় প্ররোচনা দানকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও শিশু-কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার নেতাকর্মীরা। এসময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব বরাবর স্মারকলিপি পেশ করে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বাসদ সংগঠক আব্দুস সালাম, নারী মুক্তি কেন্দ্র কর্মী বিজয়লক্ষ্মী দাশ, ছাত্রফ্রন্ট নেতা ইকবাল হোসেন, হাসান আলী, তসিফ নেওয়াজ চৌধুরী, জুয়েল নাগ ও ধর্ষিতার ভাই সূর্য ত্রিপুরা। বক্তারা তাদের বক্তৃতায় এ ঘৃণ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভিকটিমদের প্রতি সহযোগীতার...
প্রচেষ্টা ছাত্র পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরষ্কার বিতরণী

প্রচেষ্টা ছাত্র পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরষ্কার বিতরণী

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি : জ্ঞান, শান্তি, শৃঙ্খলাকে আদর্শ হিসেবে নিয়ে সামনে এগিয়ে চলা মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ছাত্র পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীকে এসময় পুর®কৃত করা হয়। বুধবার মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা অনুপ কুমার দাশের সভাপতিত্বে ও শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, অধ্যাপক নুরুল আফছার সেলিম, হোছাইন সবুজ, দিদারুল আলম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সজল, ফরহাদ, আব্দুর রহিম, মোশারফ, অমিত, মিল্টন, রাজিব, ফয়সাল, রায়হান, অনুপম, সৌরভ।...
সীতাকুণ্ডে জামায়াত নেতার লাশ উদ্ধার, গাড়ি ভাঙচুর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

সীতাকুণ্ডে জামায়াত নেতার লাশ উদ্ধার, গাড়ি ভাঙচুর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত নেতার লাশ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২০টি গাড়ি ভাঙচুর ও ৩টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর প্রভাবে মীরসরাইয়ে দূরপাল্লার বাস ও মালবাহী ট্রাক-লড়িগুলো দুপুর থেকেই মহাসড়কের পার্শ্ববর্তী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন চালকরা। কিছু কিছু বাস ও ট্রাককে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় পার্কিংয়ের সুযোগ করে দিয়েছে পুলিশ। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, বারইয়ারহাট ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানকারী কিছু বাস রুট পরিবর্তন করে ভুজপুর এলাকা দিয়ে চট্টগ্রাম পথে রওয়ানা হয়েছে। মালবাহী ট্রাক ও লড়িগুলো স্টার্ট বন্ধ করে দিয়ে গাড়ি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। তবে কবে নাগাদ মহাসড়কের গাড়িগুলো সচল হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি। উল্লেখ্য, বুধবার (২০ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ডের পন্থিছিলা এলা...
মায়ানী গৌতম বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠিত

মায়ানী গৌতম বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠিত

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে বৌদ্ধদের জাতীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবরদান বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থীর সমাগম হয়। বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু উনাইনপুরা লংকারাম বৌদ্ধ বিহারের বিহারাধীপতি ড. শ্রীমৎ ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্ব ও শ্রীমৎ মেত্তানন্দ স্থবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির। প্রধান ধর্মদেশক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ও পালি ভাষা বিভাগের প্রধান ড. জ্ঞানরতœ মহাস্থবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের উপদেষ্টা ও নিজামপুর ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাস্থবির, কার্যকরী সভাপতি কর্মবীর শ্রীমৎ জিনালংকার মহাস্থবির, সাধারণ সম্পাদক শ্রীমৎ শাসনবংশ...
টানা হরতালের প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০কিলোমিটার যানজট

টানা হরতালের প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০কিলোমিটার যানজট

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : ১৮দলীয় জোটের ডাকা টানা ৪দিনের হরতালের প্রভাবে গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দেশের প্রধান বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের মীরসরাই এলাকা জুড়ে গতকাল ভোররাত থেকে প্রায় ৫০কিলোমিটার সড়কে এ ভয়াবহ যানজটে আটকা পড়ে উভয় দিকে হাজার হাজার গাড়ি। এতে করে চরম দুর্ভোগের শিকার হয় যাত্রী-চালকসহ সকল শ্রেণি পেশার মানুষ। দীর্ঘ এ যানজটের কারণ হিসেবে টানা হরতালকেই দায়ী করেন যাত্রী, যানবাহন চালক ও ট্রাফিক কর্মকর্তারা। তারা দাবী করেন দীর্ঘ সময়ব্যাপী হরতালের কারণে গাড়ি চলাচল করতে না পারায় হঠাৎ করে চালকদের মধ্যে গাড়ি নিয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর প্রচেষ্টা পরিলক্ষিত হয়। আর এতে করে রাস্তার উভয় দিকে থেকে হাজার হাজার গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, টানা হরতালের কারণে সৃষ্ট যানজটে তাদের নাভিশ্বাসও ...
মীরসরাইয়ে ধর্ষিতার পিতার আত্মহত্যা

মীরসরাইয়ে ধর্ষিতার পিতার আত্মহত্যা

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে এক ধর্ষিতা আদিবাসী তরুণী পিতা নিজের মেয়ের ধর্ষণের অপমান ও কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকরী পিতার নাম অনিন্দ্য ত্রিপুরা। মীরসরাই থানার ওসি ইমতিয়াজ এম কে ভূঁইয়া জানান, আত্মহত্যাকারীর অনিন্দ্যর লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাত ১০ টায় মীরসরাইয়ের আদিবাসী অধুষ্যিত ত্রিপুরা এলাকায় এই ঘটনা ঘটে। অনিন্দ্য ত্রিপুরা লাশ এর পূর্বে গত মঙ্গলবার উপজেলার তালবাড়িয়া গ্রামের চার লম্পট আলাউদ্দিন (২২), জয়নাল আবেদীন (১৯), সোহাগ (১৮) ও আব্দুর রহিম (২৩) অনিন্দ্য ত্রিপুরা যুবতী কন্যা মালা ত্রিপুরাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে গণধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় মিরসরাই থানা পুলিশ ধর্ষক আলা উদ্দিন ও জয়নালকে গ্রেফতার করে।...