মীরসরাই হানাদারমুক্ত দিবস আজ
নিজস্ব প্রতিবেদক : ৮ ডিসেম্বর মীরসরাই হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় সারাদেশের সবচেয়ে বেশী মুক্তিযোদ্ধা সমৃদ্ধ বীর চট্টগ্রামের এই জনপদ। সারাদেশের বিভিন্ন অঞ্চল যখন স্বাধীনতার স্বাদ নিতে উদগ্রীব, তখন পাকিস্তানী হানাদার বাহিনীর কড়াল গ্রাস থেকে মিরসরাইয়ের মুক্তি পুরো বাঙলার বিজয়কে আরো তরান্বিত করে এবং সন্নিকট বিজয়ের বার্তা পৌঁছে দেয় সারাদেশব্যাপী। মুহূর্তেই জয় বাংলা স্লোগান আর মিছিলে জনতার ঢল নামে মীরসরাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।
অবিস্মরণীয় এ দিনটির বর্ণনা দিতে গিয়ে তৎকালীন মীরসরাই বিএলএফ-এর ডেপুটি কমাণ্ডার চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী বলেন, “পাক হানাদার বাহিনী ফেনীতে পরাজিত হয়ে ক্রমশ চট্টগ্রামমুখী হয়ে দক্ষিণ দিকে এগিয়ে আসছিল আর প্রত্যেক স্থানের তাদের শেষ চেষ্টা স্বরূপ যতবেশী সম্ভব নাশকতা করা যায় তাই করে আসছিল। তারই ধারাবাহিকতায় হানাদার বাহিনী ৮ ডিসেম্বর সকালে মীরসরাই...







