Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বরযাত্রীবাহী বাসে হামলা, আহত ৭

hamla-632x330_10925

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বরযাত্রীবাহী দুটি বাসে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে ৭ জন বরযাত্রী। আহতদেরকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার জামালের দোকান এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রাম থেকে স্থানীয় সজল দেবনাথের বিয়েতে দুটি বরযাত্রীবাহী বাস ডাকঘর এলাকার খাজুরিয়া গ্রামে যাচ্ছিল। রাত ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় পৌঁছলে ৭-১০ জন দুর্বৃত্ত বাস দুটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাথর ছুঁড়তে থাকে। এতে বাসের জানালার কাঁচ ভেঙ্গে লিটন মজুমদার, অর্জুন দেবনাথ, মিলন নাথ, বিপ্লব নাথ ও দেবু বণিকসহ ৭জন বরযাত্রী আহত হয়। হামলার বিষয়ে পুলিশকে অবহিত করা হলে নিজামপুর পুলিশ ফাঁড়ির এস আই হোসাইন ফোর্স সহকারে বিশেষ নিরাপত্তায় বরযাত্রীদের গন্তব্য স্থানে পৌঁছাতে সহযোগিতা করে।

Leave a Reply