Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাই

প্রজন্ম মীরসরাই এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রজন্ম মীরসরাই এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মীরসরাই
 প্রেস বিজ্ঞপ্তি : “কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি, সুশিক্ষিত মীরসরাই গড়ি” স্লোগানকে সামনে রেখে গড়ে উঠা মীরসরাই এর শিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মীরসরাই এর উদ্যোগে পুরো মীরসরাইব্যাপী ২০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ শে ডিসেম্বর শুক্রবার সকালে  মীরসরাই এর তিনট কেন্দ্রে প্রথম থেকে ১০ম শ্রেণীর শিক্ষাথর্রিা অংশ নেয়। মীরসরাই এর সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়, মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ বালিকা বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে ক বিভাগ ও খ বিভাগের দুইজন চ্যাম্পিয়ান পরীক্ষার্থীর জন্য থাকছে দুইটি কম্পিউটার। এছাড়া ট্যালেন্টপুলে ২০ জন ও এ ক্যাটাগরিতে ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। তিনটি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রিয়তোষ নাথ, মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের ...
ফলাফল খারাপ করায় অভিমানে শিশুর আত্মহত্যা

ফলাফল খারাপ করায় অভিমানে শিশুর আত্মহত্যা

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : বার্ষিক পরীক্ষার ফলাফলে সামান্য পিছিয়ে পড়ায় অভিমানে মীরসরাইয়ে ঝর্ণা আক্তার সুমাইয়া (১২) নামের এক শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কচুয়া গ্রামের জিন্নাত আলী ভুঁইয়া বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঝর্ণা একই ইউনিয়নে অবস্থিত তারাকাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবার ৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেনীতে উত্তীর্ণ হয়। নিহত শিশু ঝর্ণার বড় ভাই সোহেল জানান, মঙ্গলবার তার স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল দেয়। ফলাফলে সে ৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। তবে ৪র্থ শ্রেণীতে তার ক্লাস রোল ১০ থাকলেও ৫ম শ্রেণীতে তার রোল ১২ হওয়ায় বাড়িতে আসার পর থেকে তার মন খারাপ ছিল। মঙ্গলবার বিকেলে তার খালাসহ ঘরের ছাদে যায় তারা দুজন। খালা দুপুরে ভাত খেতে নীচে নেমে চলে আসে। এসময় ঝর্ণাকে আসতে বললে সে পরে আসবে বলে। এরপর খালা ঘরে চলে আসে।...
জুনিয়রদের ফলাফলে এগিয়ে মাদ্রাসা, পিএসসি‘তে পাশের হার ৯৯.৬৪%

জুনিয়রদের ফলাফলে এগিয়ে মাদ্রাসা, পিএসসি‘তে পাশের হার ৯৯.৬৪%

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : মীরসরাইয়ে জুনিয়রদের ফলাফলে সাধারণ শিক্ষার চেয়ে এগিয়ে রয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা। রবিবার (২৯ ডিসেম্বর) সারাদেশে একযোগে প্রকাশিত এ ফলাফলে মীরসরাই থেকে জেডিসি পরীক্ষায় পাশের হার ৯৬.০২% এবং জেএসসিতে পাশ করে ৮৮.০৭ শতাংশ শিক্ষার্থী। তবে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছে সাধারণ শিক্ষার্থীরা। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন এবং জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন শিক্ষার্থী। জেএসসিতে শতভাগ পাশ করেছে ৬টি এবং জেডিসিতে ১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বরাবরের মতো এবারো উপজেলায় ফলাফল এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশের পাশাপাশি বিদ্যালয়টিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন শিক্ষার্থী। বিদ্যালয়টি থেকে ১৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এছাড়াও শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো উপজেলার বিশ্বদরবার মাধ্যমিক বিদ্যালয়, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়, ওয়াহিদুন...
মীরসরাইয়ের মেয়ে দাউদকান্দিতে হত্যার অভিযোগ

মীরসরাইয়ের মেয়ে দাউদকান্দিতে হত্যার অভিযোগ

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের মেয়ে কুমিল্লার দাউদকান্দিতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মেয়ের নাম স্বপ্না বেগম (২৫)। গত শনিবার (২৮ ডিসেম্বর) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ গ্রামের বিটতলা এলাকার শ্বশুরালয় থেকে তার লাশ উদ্ধার করে দাউদকান্দি থানা পুলিশ। সে মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের জসিম উদ্দিনের কন্যা ও দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বিটতলা গ্রামের ঝাড়– সর্দারের ছেলে প্রবাসী শাহজাহানের স্ত্রী। এ বিষয়ে নিহতের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে দাউদকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা (নং-০৪/৩৮) দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, শনিবার দুপুর ১২টায় স্বপ্নার শ্বশুর ফোন করে জানায় যে, স্বপ্না বিষপানে আত্মহত্যা করেছে এবং লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ শুনে সেখানে যাওয়ার পথে আবার ফোন আসে যে, হাসপাতালে না গিয়ে বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু বাড়িতে গিয়ে শুধু স্বপ্নার ল...

মুক্তিযোদ্ধা মরহুম রফিক আহম্মদ চেয়ারম্যানের স্ত্রীর ইন্তেকাল

মীরসরাই
নিজস্ব প্রতিনিধিঃ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম রফিক আহম্মদের স্ত্রী ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়নের মাতা চশমে আরা বেগম ইন্তেকাল করেছেন । আজ সকাল ১০ ঘটিকার সময় তিনি নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর । তার মৃত্যুতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি,মিরসরাই উপজেলা আওয়ামীলীগ, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ, করেরহাট ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক গোলাম মাওলা ও সদস্য সচিব রেজাউল করিম নোমান, উদয়ন ক্লাব,পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা, অভিযান ক্লাব সহ ভিবিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।...
শীতকালীন সবজি নিয়ে বিপাকে কৃষকেরা

শীতকালীন সবজি নিয়ে বিপাকে কৃষকেরা

অর্থ-বাণিজ্য, মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : মৌসুমী শাক সবজীর জন্য স্বনির্ভর জনপদ মীরসরাই। সমৃদ্ধ এই জনপদে সারাদেশে লাগাতার অবরোধের জের ধরে চলমান সময়ে শীতকালীন সবজি নিয়ে কৃষকরা পড়েছে চরম বিপাকে। পাহাড়ী পলি বেষ্টিত এই জনপদের উর্বর মাটি শীতকালীন সবজীর জন্য খুবই উৎকৃষ্ট। এখান থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে যায় শিম, কাকরোল, ফুলকপিসহ নানান শীতকালীন সবজি। প্রতিদিন সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মীরসরাই উপজেলার বিভিন্ন হাটবাজারে মৌসুমী সবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, করলা, কাকরোলসহ নানা সবজি মহাসড়কের বড়দারোগারহাট, হাদি ফকিরহাট, বড়তাকিয়া, মীরসরাই সদরহাট, মিঠাছরা, বারইয়াহাট ও করেরহাটসহ বিভিন্ন বাজারে কৃষকরা তাদের সবজি নিয়ে এসেও মাথায় হাত দিয়ে বসে থাকতে হচ্ছে। কারণ হিসেব কৃষকরা হতাশাভরা কণ্ঠে বলেন- ‘অবরোধের কারণে কোনো বড় পাইকার না আসার কথা। সরেজমিনে দেখাও গেছে তা-ই। কোন বড় কোন পাইকারই আসছে না ...
বাবা-ভাই মিলে করেরহাটে যুবক খুন

বাবা-ভাই মিলে করেরহাটে যুবক খুন

জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম
ওমর ফারুক ইমন |:  বাবা ও ভাইয়ের সাথে ঝগড়ার এক পর্যায়ে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের যুবক ইমন (২৮) কে খুন করার অভিযোগ উঠেছে । নিখোঁজের ৯ দিন পর গতকাল (২০ ডিসেম্বর) মাগরিবের পর তার লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত বাবা ও ভাইকে আটক করেছে পুলিশ। গ্রামবাসী থেকে প্রাপ্ত তথ্যে  জানা যায় গত ১২ ডিসেম্বর রাতে কাদের মোল্লার ফাঁসির রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর মহাজনগ্রামের সদ্য বিএ পাশ করা যুবক ইমন (২৮) এর সাথে পিতা দেলোয়ার হোসেন ও অপর ভাই নিশান (২৬) এর রাজনৈতিক বিষয় ও কাদের মোল্লার ফাঁসি বিষয়ক তুমুল ঝগড়া হয়। এরপর থেকে ইমন নিখোঁজ হয়। কিন্তু গত ৬ দিন ধরে ইমনের পিতা ও ভাই কেউ তার খোঁজ ও নেয় নি। বরং কেউ জানতে চাইলে দায়সারা ভাবে বলেছে আমাদের ইমন চট্টগ্রাম গেছে বা বেড়াতে গেছে। এদিকে গ্রামের সোনাইছড়ি খালের একটি নির্জন স্থান থেকে গত দুইদিন ধরে পঁচা গন্ধ বেরুত...
মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জনপদ, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
খবরিকা২৪ ডেক্ ঃ উৎসবমূখর পরিবেশে গতকাল (২১ ডিসেম্বর) শনিবার মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক সতিমির বৃত্তি পরীা ও শান্তিনীড় নামের একটি বেসরকারী বৃত্তি পরীা সম্পন্ন হয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রায় ৫ হাজার শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। প্রাথমিক শিক সমিতির বৃত্তি পরীক্ষা মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় সহ ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন, উপজেলার ভারপ্রাপ্ত শিা অফিসার হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী, সাধারন সম্পাদক আজিজুল হক সহ শিক্ষক নেতৃবৃন্দ উক্ত পরীক্ষার কেন্দ্রগুলো সার্বক্ষনিক পরিদর্শন করেন। এছাড়া বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং বারইয়াহাট কিন্ডার গার্টেনে শান্তিনীড় আয়োজিত শিক্ষান্নোয়ন বৃত্তি পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হয়।...