Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত

accident

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তিনজনই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বড়ঘোনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এঁরা হলেন আতাউর রহমান (৩৫), কপিল উদ্দিন (৩৬) এবং ফোরকান (২২)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড় দারোগারহাট সংলগ্ন জাফরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিজামপুর পুলিশ ফাঁড়ির এসআই হাসান ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, রাত ২টায় দ্রুতগামী ট্রাক বা কাভার্ডভ্যান কোনো গাড়ি চট্টগ্রামমুখী মোটর সাইকেল (চট্টমেট্রো-ল-১১-১৩২৪) কে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আতাউর রহমান ও কপিল উদ্দিন মারা যায়। গুরুতর আহত অবস্থায় ফোরকানকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে।
তবে ধাক্কা দেওয়া গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ।

Leave a Reply