নিরক্ষরতা দূরীকরণে আরো এক কদম
তিলক বড়ুয়া : দেশ থেকে নিরক্ষতার অভিশাপ দূর করার পথে জাতি আরো এক কদম এগিয়ে গেল মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ বুধবার দুপুর ১২টায় মীরসরাই উপজেলা টিডিসি হলে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিণামূল্যে নতুন বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার পুণরায় ক্ষমতায় এলে এ ধারা অব্যাহত থাকবে। এসময় তিনি দশজন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, পৌর মেয়র এম শাহজাহা...






