মিরসরাই প্রতিনিধি ঃ চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্বোধন হলো গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায়। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে। এসময় মিরসরাই উপজেলা মুক্তিযুদ্ধের কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, মহিউদিন আহমেদ রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল হাসিম, সহকারী কমান্ডার ফজলুল করিম, এম এম কামাল পাশা, আবু তাহের মাসুদ, আবদুল মোতালেব ও আবুল কালাম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, ...