Saturday, November 7Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে স্কুল পাঠাগার উদ্বোধন

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে জোরারগঞ্জে নাহেরপুর উচ্চ বিদ্যালয়ে পাঠাগারের দ্বার উৎঘাটন করা হয়েছে। গতকাল (২১ জানুয়ারি) বিদ্যালয় পাঠাগারের দ্বার উৎঘাটন করেন মীরসরাই গণপাঠাগারের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ডা. জামশেদ আলম। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক জসীম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মীরসরাই ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল হক সিরাজী, মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আবু জাফর, মীরসরাই প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাকিব আলী চৌধুরী, রেদোয়ানুল হক, হাসান শাহরিয়ার চৌধুরী প্রমুখ।...

মীরসরাইয়ে মহাসড়ক অবরোধ করে হত্যা মামলায় অভিযুক্ত বিদ্যালয় সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে হত্যা মামলায় অভিযুক্ত এক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্যের মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ। এসময় অন্তত ৩০ মিনিট অবরোধ করে রাখার পর জোরারগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার (২১ জানুয়ারি) সকালে করেরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে পশ্চিম অলিনগর এলবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিবাবক এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ এলাকাাসী অংশগ্রহণ করে। উক্ত ইউপি সদস্যের নাম সফি উদ্দিন। সে উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম অলিনগর গ্রামের ৭নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সহ-সভাপতি কালাচাঁন চৌধুরী, যুবলীগের সভাপতি হেদায়েত উল্ল্যা, ...

মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
॥খবরিকা রিপোর্ট ॥ মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ওমরা পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরায় এবং সাধারণ সম্পাদক সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী চলমানের সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার ২০ জানুয়ারী সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে দেবদুলাল ভৌমিক অর্থ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকেও মীরসরাই প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার এম এ কাইয়ুম, দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী। প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেস ক্লাব নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন রাজীব মজুমদার, নাছির উ...

মীরসরাইয়ে সাম্যবাদী দলের কার্যালয় উদ্বোধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব  প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাংলাদেশ সাম্যবাদী দল কার্যালয় উদ্বোধন করা হয়। গতকাল ২০ জানুয়ারী (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় মীরসরাই পৌর সদরে মীরসরাই কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক শিল্পমন্ত্রী  দীলিপ বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে মীরসরাই সাম্যবাদী দলের উপজেলা শাখার সভাপতি মাষ্টার সালেহ আহম্মদের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন মেহের কান্তি মজুমদার, সাইফন দত্ত, রণজিত বড়ুয়া, বাবুল আহম্মদ প্রমুখ। বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক শিল্পমন্ত্রী  দীলিপ বড়ুয়া বলেন, নেতাকর্মীদের রাজনৈতিক চর্চার নিমিত্তে এবং নেতাকর্মীদের উজ্জ্বীবিত করতে সাম্যবাদী দল মীরসরাই উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হলো। তিনি আরো বলেন স্বাধীনতা বিরোধীদের সব চক্রান্তকে প্রতিহত করে দেশ উন্নয়নের মহসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই পথচলাকে মসৃণ করতে সম্যবাদী দলের ন...

মীরসরাইয়ের আবুতোরাব ফাজিল মাদ্রাসার শতবর্ষ ও পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব ফাজিল (¯œাতক) মাদ্রাসার দুইদিন ব্যাপী ২০ ও ২১ জানুয়ারী মাদ্রাসা প্রাঙ্গণে শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার (২০ জানুয়ারী) সকালে স্বাগত র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার। মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভুঁইয়ার সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল সানা উল্লাহ, প্রাক্তন ছাত্র শহিদ উল্লাহ’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এশিয়া উন্নয়ন ব্যাংকের চীফ শিপিং ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, মঘাদ...

পিকআপ চাপায় শিশু আহত, মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি দোকানে আহত ৪

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন ৫ জন। গতকাল (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় লরি চট্ট-মেট্রো ঢ- ৮১০৬৪১ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশের দোকানে ঢুকে পড়ে। এতে তিনটি দোকান ভেঙ্গে দোকান কর্মচারীসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উপজেলার মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল- মেজবা ষ্টোর, মফিজুল ইসলাম ট্রেডার্স, শয়ন সেলুন। আহতরা হলেন মেজবাউল আলম (২০), শয়ন (২১), যুবরাজ নাথ (৪৮)। মফিজুল ইসলাম ট্রেডার্সের মালিক মফিজুল ইসলাম এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা বলে জানান। অপরদিকে দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাদামতলী এলাকায় পিক-আপ ভ্যান চাপায় রাকিব হোসেন (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি মীরসরাইয়ের খৈয়াছরার মধ্যম আমবাড়ীয়া গ্রামে বলে ...

মীরসরাইয়ে আগুনে পুড়ে ৫টি দোকানঘর ও ১টি ক্লাব ভস্মীভূত

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জের আবুরহাট বাজারে আগুনে পুড়ে ৫টি দোকানঘর ও একটি সামাজিক সংগঠনের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মীরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুরহাট বাজারের পশ্চিম পাশে ভূঁইয়া মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূবে অগ্নিকান্ডে সাইফুল ইসলামের ফার্ণিচার দোকান, জাহিদুল ইসলামের ভিডিও দোকান, আবুল কালামের কুলিং কর্ণার, মোঃ হাসানের ফার্ণিচার দোকান, শেখ কামালের কুলিং কর্ণার এবং সামাজিক সংগঠন দুরন্ত সংঘের কার্যালয় পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ৫টি দোকানঘর ও একটি ক্লাব পুড়ে গেছে। মীরসরাই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়...

মীরসরাইয়ে দুর্বার প্রগতি সংগঠন’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব পালিত

মীরসরাই, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ ‘এসো হাতে হাত রেখে, সুন্দর সমাজ গড়ি সবাই মিলে’ এই শ্লোগানকে ধারণ করে ষষ্ঠ বর্ষপূর্তি উৎসব উদ্যাপন করলো মীরসরাই উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মলিয়াইশের ‘দুর্বার প্রগতি সংগঠন’। গত শনিবার (৭ জানুয়ারি) মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানমালা। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে দুর্বারের নিজস্ব কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, রঙ-বেরঙের পতাকা ও কমলা রঙের টি-শার্ট পরে ঢোলের তালে বর্ণিল মটর শোভাযাত্রা বের করে দুর্বার’রা। শোভাযাত্রাটি মীরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে বড়দারোগারহাট হয়ে আবার কার্যালয়ে এসে শেষ হয়। রঙ বেরঙের বেলুন, জরি, নান্দনিক তোরণ, লাল-নীল বাতি দিয়ে সাজানো হয় উৎসব চত্বর। বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দীনের সভাপতিত্...