মীরসরাই অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলায় অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ০২ ডিসেম্বর (শনিবার) গভীর রাতে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের আব্দুর রহমান হাজ্বী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণলঙ্কার পুড়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।
স্থানীয় সুত্রে জানা যায়, বিদ্যুতের সর্টসার্কিট থেকে সূত্রপাত হয়ে ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন আরো তীব্রতর হয়। এসময় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জীবন বাাঁচাতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষনের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্থরা হলেন, আবুতোরাব বাজারের ব্যবসায়ী মোঃ মোশাররফ, মোঃ অজিউল্লাহ, মাঈন উদ্দিন রুবেল, সাইফুল ইসলাম, নুরুল মোস্তফা, নুরুল ইসলাম, শাকিল শুক্কুর মিয়া, মোঃ সবুজ, মোঃ সাহিন, সফিউল্লাহ, ফরফুরের নেছা ও ফরিদা বেগমের ...




