মীরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি- চট্টগ্রামের মীরসরাইয়ে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (১৩ই নভেম্বর, বৃহস্পতিবার) মীরসরাই স্টেডিয়ামে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিমের যৌথ সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
এসময় মীরসরাই পৌর যুবদলের সাবেক আহবায়ক কামরুল হাসানের নেতৃত্বে প্রায় ৩০০ জনের বেশি নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিল সমাবেশস্থলে যোগ দেয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, ড. কামাল উদ্দিন, নুর হোসেন চেয়ারম্যান, সালাহ উদ্দিন চেয়ারম...







