Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

প্রার্থিতা ফেরত চেয়ে মিন্টুর রিট

প্রার্থিতা ফেরত চেয়ে মিন্টুর রিট

জাতীয়, বিশেষখবর
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের খারিজ হওয়া মেয়র প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু প্রার্থিতা ফেরত পেতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। আজ রবিবার রিট আবেদনটি দায়ের করা হয়।মিন্টুর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, আগামীকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।...
রাজধানীসহ সারাদেশে কালবৈশাখীতে ১২ জন নিহত

রাজধানীসহ সারাদেশে কালবৈশাখীতে ১২ জন নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
কালবৈশাখীর কবলে পড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় দুইজন, গুলিস্তানে একজন, বগুড়ায় তিনজন, রাজশাহীতে চারজন, পাবনায় একজন, নওগাঁয় একজন ও নাটোরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত প্রায় অর্ধশতাধিক। শনিবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মৃত্যুর খবর পাওয়া যায়। ঢাকা : ঢাকায় সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে দুইজনের মৃত্যু ঘটে এবং দুইজনকে গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়। জানা গেছে, রাজধানীর সদরঘাটে বৃষ্টির সময় লঞ্চের সঙ্গে এক নৌকার ধাক্কা লাগলে হানিফ শেখ (৫০) নামের এক মাঝির মৃত্যু হয়। এদিকে রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলায় দুজন, পবা উপজেলায় একজন ও গোদাগাড়ি উপজেলাতে একজন নিহ...
তিন মাস পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

তিন মাস পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দীর্ঘ ৩ মাস পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন মাঝারি সারির কয়েকজন নেতা। শনিবার সোয়া ৭ টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে নেতাকর্মীদের একটি দল কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরে যাওয়ার পর শনিবার সেখানে প্রবেশের উদ্যোগ নেয় বিএনপি।এর আগে বিকেলে আসাদুল করিম শাহীন বলেছিলেন, পুলিশ যেহেতু তালা দিয়েছে তাই তাদের অনুমতি পেলেই পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকবেন তারা।কেন্দ্রীয় কার্যালয় খুলে দেয়ার গুঞ্জনে শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় খোলার খবর পেয়ে সেখানে জড়ো হয় উৎসুক জনতা।দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহীন সাংবাদিকদের জানান, আমরা এখন কার্যালয়ে অবস্থান করছি বাইরে...
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে হবে

জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে হবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। শনিবার বনানীস্থ দলীয় চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টি সমর্থক ফেসবুক পেজ সমূহের এডমিন ও দলের পক্ষে সক্রিয় অনলাইন কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কখা বলেন। সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, আজম খান, যুগ্ম-মহাসচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম মিলন, আবুল হাসান আহমেদ জুয়েল, গাজীপুর মহানগর সাধারন সম্পাদক আশাদ সিদ্দিকী, একেএম মোস্তফা, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান জয়, আমিনুল ইসলাম, আক্তার হোসেন, নুর মোহাম্মদ, নুরুজ্জামান, সোলায়মান সামি, মাহফুজুর রহমান, মো: তুহিন, মো...
শাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জাতীয়, বিশেষখবর
  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৬ কোটি টাকা।শাহজালালের এয়ার কার্গো বিভাগ থেকে বৃহস্পতিবার মধ্যরাতে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।শাহজালাল বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কার্গো বিভাগে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ছয় কোটি টাকা বলেও তিনি জানান।...
ইরানে হামলার হুমকি ইসরায়েলের

ইরানে হামলার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক, বিশেষখবর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বিশ্বের ছয় বৃহৎ শক্তির সঙ্গে পরমাণু বিষয়ে ইরানের সমঝোতার কঠোর সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হলে তা ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করবে।বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক টেলিফোন সংলাপে এ ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহু। নেতানিয়াহু ইরানের সঙ্গে এমন একটি চুক্তি করতে মার্কিন সরকারকে পরামর্শ দেন যে চুক্তির ভিত্তিতে তেহরানের ওপর চাপ ক্রমেই বাড়ানো যাবে।চলমান সমঝোতার ভিত্তিতে আগামী জুন মাসে পরমাণু বিষয়ে বিশ্বের ছয় বৃহৎ শক্তির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রবিস্তার রোধের ওপর ঝুঁকি বেড়ে যাবে বলেও সতর্ক করে দেন তিনি।এদিকে ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী ইয়ুভাল স্টেইনিৎজ বলেছেন, ইরান পরমাণু অস্ত্রে সজ্জিত হতে পারে এমন হুমকি মোকাবেলার জন্য তেলআবিব সামরিক পদক্ষেপ নেয়াসহ সব পদক্ষেপের পথ খুলে ...
খোকনের পাশে সেলিম

খোকনের পাশে সেলিম

জাতীয়, বিশেষখবর
  অবশেষে এক হলেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম। সিটি নির্বাচন নিয়ে সমর্থনের বিষয়ে অস্পষ্টতা দূর করে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক সাথে চকবাজার শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা।এসময় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।নামাজ শেষে গলাগলি করে মসজিদ থেকে বের হন খোকন-সেলিম।নামাজ শেষে বের হয়ে নবাবপুরের আরজু হোটেলে কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ সারেন হাজী মোহাম্মদ সেলিম ও সাঈদ খোকন।জানা গেছে, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক পদ পাওয়ার আশ্বাসেই আনুষ্ঠানিকভাবে সাঈদ খোকনের পক্ষে মাঠে নামেন হাজী মোহাম্মদ সেলিম।এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী নাসিমের বাসায় হাজী সেলিমের সাথে বৈঠক ...
বাংলাদেশের অধিকার কেড়ে নেয়া হয়েছে

বাংলাদেশের অধিকার কেড়ে নেয়া হয়েছে

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, বিশেষখবর
তাকে প্রথমে বলা হয়েছিল ক্ষমা চাইতে। তিনি রাজি হননি। এরপর বলা হয়, বিবৃতি প্রত্যাহার করতে। তাতেও তিনি অনড় থাকেন। কাল ঢাকায় নেমে চূড়ান্ত বিস্ফোরণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়েছেন আহম মুস্তফা কামাল। ‘যারা গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদে এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থে’ তিনি পদত্যাগ করেছেন বলে জানান। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ একের পর এক বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে ছিটকে পড়ে। কামাল প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের কঠোর সমালোচনা করে আইসিসির রোষানলে পড়েন। তারই জের ধরে বিশ্বকাপ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়ার অধিকার কেড়ে নেয়া হয় তার কাছ থেকে। কামালকে বঞ্চিত করে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। এদিন দেশে ফিরে বিমানবন্দরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘...