Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

মনজুরের কমলালেবু, নাসিরের হাতি

মনজুরের কমলালেবু, নাসিরের হাতি

জাতীয়, বিশেষখবর
  আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম কমলালেবু ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাসির উদ্দিন হাতি প্রতীক পেয়েছেন। অন্যদিকে, জাতীয় পাটি সমর্থিত মেয়র প্রার্থী সোলায়মান শেঠ পেয়েছেন ডিশ এন্টেনা।আজ শুক্রবার নির্বাচন কমিশনের রিটানিং অফিসার তাদের এই প্রতীক বরাদ্দ দেন।গত নির্বাচনে এম মনজুর আলম আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আর আ জ ম নাছির উদ্দিনের এটি প্রথম নির্বাচন।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর জন্য প্রস্তাবিত ১২টি প্রতীক হলো- কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, দেয়াল ঘড়ি, টেলিস্কোপ, ডিস এন্টেনা, দিয়াশলাই, ফ্লাক্স, বাস, ময়ূর, হাতি ও মাছ।...
মুক্তি পেলেন যুবদল সভাপতি আলাল

মুক্তি পেলেন যুবদল সভাপতি আলাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।গত বছর ২৭ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ আনা হয়।...
ইয়েমেন থেকে আরো ১৮০ বাংলাদেশি উদ্ধার

ইয়েমেন থেকে আরো ১৮০ বাংলাদেশি উদ্ধার

জাতীয়, বিশেষখবর
আরো ১৮০ বাংলাদেশিকে ইয়েমেন থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। সুমিত্রা নামে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ তাদের নিয়ে শুক্রবার আফ্রিকার দেশ জিবুতিতে পৌঁছাবে। বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানান।এর আগেও প্রায় কয়েক দফায় বিমান ও জাহাজে করে ভারতের সহায়তায় ৫০ বাংলাদেশিকে জিবুতিতে সরিয়ে নেয়া হয়।এদিকে বাকিদের ইয়েমেন থেকে নিরাপদে সরিয়ে আনতে বাংলাদেশের উড়ো জাহাজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার হওয়া সবাইকে জিবুতির আবাসিক হোটেলে রাখা হয়েছে। তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে।শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে সুন্নি প্রধান কয়েকটি দেশ ইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে। এর মধ্যেই আটকা পড়েছে সে দেশে থাকা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রায় তিন হাজার বাংলাদেশি রয়েছেন। তবে...
খুনিদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না : নাসিম

খুনিদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না : নাসিম

বিশেষখবর
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, চক্রান্তকারীদের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়নি, হবেও না। খুনিদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। আওয়ামী লীগের সমঝোতা হবে জনগণের সঙ্গে। আজ মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মুজিবনগর দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসিম।স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, আওয়ামী লীগের আমলে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। জয়-পরাজয় বড় কথা নয়। সুষ্ঠু নির্বাচনই সরকারের একমাত্র লক্ষ্য।তিনি আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে গত তিন মাসে যে জ্বালাও-পোড়াও হয়েছে, জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন নাসিম। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ খারিজ হয়েছে এটাই স্বাভাবিক। এই...
নির্বাচন পরিচালনায় বিএনপিপন্থিদের কমিটি গঠন

নির্বাচন পরিচালনায় বিএনপিপন্থিদের কমিটি গঠন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য ‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামে একটি কমিটি ঘোষণা করেছে বিএনপিপন্থি নাগরিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক এমাজ উদ্দিনকে প্রধান করে পেশাজীবী নেতাদের নিয়ে এক হাজার এক সদস্য বিশিষ্ট্য এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ এ কথা জানান।সাংবাদিক নেতা শওকত মাহমুদকে করা হয়েছে এ কমিটির সদস্য সচিব। কমিটিতে বিএনপিপন্থি ১১টি পেশাজবীবী সংগঠনের নেতারা স্থান পেয়েছেন। ‘আদর্শ ঢাকা আন্দোলন’র এ কমিটি বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবে।এমাজ উদ্দিন আহমেদ জানান, বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রকাশ্যে এসেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ২/১ দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শীর্ষ নেতারাও নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।...
যাত্রাবাড়ী থেকে সাঈদ খোকনের প্রচারণা শুরু

যাত্রাবাড়ী থেকে সাঈদ খোকনের প্রচারণা শুরু

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, আমার পিতা যেভাবে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, নির্বাচিত হলে আমিও ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করব। তিনি বলেন, সুযোগ পেলে ঢাকাকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলব।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ীর প্রবেশমুখে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে খোকন এসব কথা বলেন। এসব সময় ঢাকা মহানগর অাওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা বোরহান আহমেদ, এসএম আলী হোসেন রানা, শফিউদ্দিন শফিকসহ মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সাঈদ খোকন বলেন, জননেত্রী যে উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ফ্লাইওভার তার প্রতীক। আর বাবা সারা জীবন যে পরিশ্রম করেছেন তার ফসল হচ্ছে এই ফ্লাইওভার। এ জন্য আমি এখান থেকে আমার নির্বাচনের প্র...
এ অবস্থা থেকে জাতি মুক্তি চায়: এরশাদ

এ অবস্থা থেকে জাতি মুক্তি চায়: এরশাদ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ এবং বিএনপির শাসনে মানুষ আজ দিশেহারা এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দুই যুগ ধরে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে দেখছে। দুই যুগে ওই দুই দলের শাসনে দেশের মানুষ অতিষ্ট। মানুষ আজ দিশেহারা। এই অবস্থা থেকে তারা এখন মুক্তি চায়। আর জাতীয় পার্টিই মানুষকে সেই মুক্তি এনে দিতে পারে।সোমবার বনানী কার্যালয়ে রাজশাহী জেলা জাতীয় পার্টির নেতা ও কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।দেশের স্বার্থেই জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এমন দাবি করে এরশাদ বলেন, উন্নয়ন-শান্তি-সমৃদ্ধি নিয়ে আসতে গোটা জাতি এখন পরিবর্তন চায়। আর এ পরিবর্তন আসতে পারে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার মাধ্যমে।প্রত্যেক জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার জন্য জেলা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মতবিনিময় স...
মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক, বিশেষখবর
মালয়েশিয়ার  কুয়ালালামপুরের দক্ষিণে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছে।নিহতদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রয়েছেন। এএফপি’র খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে কুয়ালালামপুরের দক্ষিণে সেমেনি শহরের একটি রাবার বাগানে এসে পড়ে। এতে হেলিকপ্টারে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়।নিহতদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব আজলিন আলীয়াস এবং আইনপ্রণেতা ও নাজিবের রাজনৈতিক দল ইউএমএনও’র জ্যেষ্ঠ সদস্য জামালউদ্দীন জারজিস রয়েছেন।জামালউদ্দীন যুক্তরাষ্ট্রে মালয়েশিয়ান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেন। প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক বিবৃতিতে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ ভারাক্রান্ত।জামালউদ্দীন জারজিস বহু বছর ধরে আমার বন্ধু ছিল এবং এখন আমার সত্যিকার বন্ধু বলে কেউ থাকলো না।’ প্রধানম...