Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে দায় বিএনপির: শিক্ষামন্ত্রী

কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে দায় বিএনপির: শিক্ষামন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে নাশকতায় কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে তার দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রী বলেন, আমি হরতাল-অবরোধ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী জোটের প্রতি আহ্বান জানাচ্ছি পরীক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে দিন। দয়া করে কোনো হঠকারী ঘটনা ঘটাবেন না।শিক্ষামন্ত্রী বলেন, দেশের যে কোনো স্থানে আমাদের একজন পরীক্ষার্থীরও যদি কোনো ক্ষতি হয়, তার দায়দায়িত্ব আপনাদেরকেই (বিএনপি-জামায়াতকে)বহন করতে হবে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।নাহিদ বলেন, সংকটের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। জাতির দুর্ভাগ্য যে, একটি রাজনৈতিক জোটের বিবেকবর্জিত অব্যাহত হরতাল-অবরোধের কারণে এসএসসির রুটিন অনুযায়ী একটি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি।তিনি বলেন, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-...
আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ বিসিবির

আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ বিসিবির

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের পর দিন ২০ মাচেই বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।এ বিষয়ে বিসিবির সিইও বলেন, ম্যাচের এক দিন পর (২০ মার্চ) বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে।তাহলে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি কেন? এ প্রশ্নের জবাবে সুজন বলেছেন, আমরা এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য আইসিসিকে সময় দিয়েছি। আশা করছি, আইসিসির পরবর্তী বোর্ড সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে। এরপরই মিডিয়াকে জানানোর পরিকল্পনা ছিল আমাদের। আপাতত এর বাইরে অন্য কোনো তথ্য আমার কাছে নেই। আইসিসির প...
মঞ্জুর-নাছির-সোলায়মানকে ইসির কারণ দর্শানোর নোটিস

মঞ্জুর-নাছির-সোলায়মানকে ইসির কারণ দর্শানোর নোটিস

জাতীয়, বিশেষখবর
  বিধিমালা না মেনে প্রচার চালানোয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।এই তিন প্রার্থী হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিন, বিএনপি সমর্থিত এম মনজুর আলম এবং জাতীয় পার্টি সমর্থিত সোলায়মান আলম শেঠ।রির্টার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, আচরণ বিধি না মেনে ভোট গ্রহণের ২১ দিন আগেই প্রচারণা চালনোয় তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।পরস্পরের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়ে আসা তিন মেয়র প্রার্থীকেই সাত দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের নিজ নিজ আচরণের ব্যাখ্যা দিতে হবে।বর্তমান মেয়র মনজুরকে রাজনৈতিক নেতাদের নিয়ে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ব্যাখ্যা দিতে হবে।গত ২৬ মার্চ বিকালে চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে মনজুরকে সমর্থন দেওয়ার পরই রাতে নগরীর দেওয়ানহাটে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠ...
ইয়েমেনে সৌদি হামলার প্রতি বাংলাদেশের সমর্থন

ইয়েমেনে সৌদি হামলার প্রতি বাংলাদেশের সমর্থন

জাতীয়, বিশেষখবর
ইয়েমেনে শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবের সামরিক অভিযানের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এই সমর্থন ব্যক্ত করে। এদিকে, ইয়েমেনে আটকেপড়া দুই প্রকৌশলীসহ দেশটিতে অবস্থানরত প্রায় আড়াই হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি সরকার। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, ইয়েমেনে অবস্থানরত বাংলাদেশীরা নিরাপদে রয়েছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েমেনে প্রেসিডেন্ট আবদো রাব্বো মনসুর হাদির নেতৃত্বে বৈধ সরকারের বিরুদ্ধে হুথিদের অ্যাকশনের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। তাদের যে সহিংসতার কারণে ইয়েমেনে মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে, তারও নিন্দা জানায় বাংলাদেশ’। বিবৃতিতে আরও বলা হয়, ‘বৈধ কর্তৃপক্ষকে পুর্নবহালের লক্ষ্যে সৌদি আরবের সকল পদক্ষেপের প্রতি সমর্থন জানায় বাংলাদেশ। এতে...
৮ এপ্রিলের আগে প্রচার-প্রচারণা নয়: ইসি

৮ এপ্রিলের আগে প্রচার-প্রচারণা নয়: ইসি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আগামী ৮ এপ্রিল থেকে সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে কোন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে কমিশন সচিব সিরাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগাম সিটি কর্পোরেশন নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গত ১৮ মার্চ তফশিল ঘোষণা করে। ইসি ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৯ মার্চ। ১ থেকে ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ২৮ এপ্রিল।...
শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

বিশেষখবর
বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর সুদান মিশনে ব্যানএফপিইউ-১ কন্টিনজেন্ট প্রতিস্থাপনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি জানান, পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীম দলটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার তিনশত ছিয়াত্তর জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।...
হরতাল-অবরোধ প্রত্যাহারের শুভবুদ্ধি হওয়ায় অভিনন্দন

হরতাল-অবরোধ প্রত্যাহারের শুভবুদ্ধি হওয়ায় অভিনন্দন

বিশেষখবর
  বিএনপির উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল-অবরোধ প্রত্যাহার করেছেন ভালো খবর। মানুষকে ভালোবাসুন। মানুষের মন জয় করতে পারবেন। পুড়িয়ে, মানুষ হত্যা করে কিছুই করতে পারবেন না। জনগণ ভয়কে জয় করেছে।রাজধানীর টিকাটুলীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির শতবর্ষ পূর্তির সমাপনী অধিবেশনে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।মোহাম্মদ নাসিম বলেন, হরতাল-অবরোধের মতো জ্বালাও-পোড়া কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে। এগুলো প্রত্যাহার করা ছাড়া বিএনপির আর কি করার ছিল? হরতাল-অবরোধ প্রত্যাহারের শুভবুদ্ধি হওয়ায় তাদেরকে অভিনন্দন। গণতান্ত্রিক রাজনীতি করতে হলে এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধ করা উচিৎ।তিনি বলেন, অনেক ঐতিহ্যবাহী স্কুল হারিয়ে যাচ্ছে অর্থের কাছে। সম্পদশালী ব্যক্তিদের সন্তানরা ওই সব বিদ্যালয়ে পড়ালেখা করে না। সেখানে তাদের মেধার ...
সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসীদের হামলা, নিহত ১০

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসীদের হামলা, নিহত ১০

আন্তর্জাতিক, বিশেষখবর
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সুইজারল্যান্ডে সোমালিয়ান রাষ্ট্রদূত ইউসুফ বারিবারিও রয়েছেন।আফ্রিকান ইউনিয়ন মিশন (এএমআইএসওএম) সংবাদমাধ্যম আলজাজিরাকে জানায়, মক্কা আল-মুকারামা হোটেলে শুক্রবার প্রথমে বোমা বিস্ফোরণ ও পরে বন্দুক হামলায় চালায় সন্ত্রাসীরা। পরে পুলিশ পাল্টা হামলা চালালে ওই সন্ত্রাসীদের মধ্যে ৬ জন মারা যান।মিশনের এক মুখপাত্র আরও জানায়, আল-শাবাব যোদ্ধারা একটি কার গাড়ি থেকে নেমে এবং পরে এটি বিস্ফোরণ ঘটায়। সশস্ত্র যোদ্ধারা পরে হোটেলের ভেতর ঢুকে গুলিবর্ষণ শুরু করে। যোদ্ধারা বেশকিছু লোককে অবরুদ্ধ করে ফেলে। আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে। এর আগে, ২০১৩ সালে সশস্ত্র এই গোষ্ঠী ওই হোটেলেই আক্রমণ চালিয়েছিল।৯ জন হামলাকারী এ হামলা চালিয়েছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা মেজর ইসমাইল ওলো বার্তা সংস্...