Tuesday, July 28Welcome khabarica24 Online

বিশেষখবর

আল কায়েদার কথা বলে মার্কিনীদের পক্ষে আনার চেষ্টা করছে সরকার : ফখরুল

আল কায়েদার কথা বলে মার্কিনীদের পক্ষে আনার চেষ্টা করছে সরকার : ফখরুল

জাতীয়, বিশেষখবর, স্লাইড
৫ জানুয়ারির নির্বাচন বিশ্বব্যাপী প্রত্যাখ্যাত হওয়ায় সরকার এখন তথাকথিত আল কায়েদার হুমকির কথা বলে মার্কিনীদের পক্ষে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোটার বিহীন নির্বাচনে গঠিত সরকার দেশ-বিদেশে প্রত্যাখ্যাত হয়ে বিরোধী দলকে দমনে জঙ্গী হুমকির নামে নতুন কৌশল অবলম্বন করেছে।  আল-কায়েদার হুমকি কথা বলে সরকার আমেরিকাকে কাছে টানার চেষ্টা করছে।সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এ মন্তব্য করেন। এসময় দলটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদও উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, অবাধ তথ্যপ্রযুক্তির যুগে বিরোধী দলের বিরুদ্ধে সরকার কিছু মিডিয়াকে অসত্য প্রচারে বাধ্য করছে। বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না এবং কখনোই দেবে না। আল-কায়েদার কথিত ভিডিও বার্তার সঙ্গে বিএনপির কোনো যোগসূ...
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
গভীর সমুদ্রের ৪ ও ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে ভারতীয় অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের দুই কোম্পানি ওএনজিসি ভিদেশ লিমিটেড (ওভিএল) ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের (ওআইএল) সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো সরকার।রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে সোমবার বিকেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে সিনিয়র সহকারী সচিব খাদিজা নাজনীন, পেট্রোবাংলার পক্ষে কোম্পানি সচিব ইমাম হোসেন ও বাপেক্সের পক্ষে কোম্পানি সচিব আব্দুস সবুর স্বাক্ষর করেন। অন্যদিকে ভারতীয় কোম্পানি ওভিএলের পক্ষে কোম্পানির এমডি ও সিই্ও এ জে দুর্গাল এবং ওআইএলের পক্ষে এন হাজারিকা চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তির আওতায় কোম্পানিগুলো ১৪ হাজার ২শ’ ৯৫ বর্গকিলোমিটার এলাকায় ২-বি সাইসমিক ছাড়বে ও দু’টি কূপ খনন করবে। এ সব ব্লকে গ্যাস বা তেল পাওয়া গেলে উত্তোলিত গ্যাস পেট্রোবাংলার কাছে বিক্রি করতে হবে। তবে পেট...
দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর

জাতীয়, বিশেষখবর
দ্রুত বিচার আইন ২০১৪ এর কার্যকারিতা বাড়লো আরও পাঁচ বছর। ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত আইনের কার্যকারিতা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) (সংশোধন) আইন ২০১৪-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আগামী ৭ এপ্রিল দ্রুত বিচার আইনের মেয়াদ শেষ হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে জনস্বার্থে এ আইনের মেয়াদ বাড়ানো দরকার। এজন্য তারা এর মেয়াদ ৪ বছর বাড়ানোর প্রস্তাব করে। কিন্তু মন্ত্রিসভা মনে করে  মেয়াদ ৫ বছরের জন্য বাড়নো দরকার। তাই ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত আইনটি কার্যকর থাকবে।এদিকে মন্ত্রিসভার সদস্যদের নিয়মিত সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলো...
সোমবার মাঠে নামছে সেনাবাহিনী

সোমবার মাঠে নামছে সেনাবাহিনী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রথম দফার ৯৭টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ ১৯ ফেব্রয়ারি। ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে সোমবার মাঠে নামছে সেনাবাহিনী। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। প্রথম দফা উপজেলা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১০২টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারণে ৫টি উপজেলায় এদিন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। গত ১৯ জানুযারি প্রথম দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ২৫ জানুয়ারি, বাছাই শেষ হয় ২৭ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ছিল ৩ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচনের আগের দুই দিন এবং নির্বাচনের পরের দুই দিন ও নির্বাচনের দিনসহ মোট ৫ দিন সেনাবাহিন...
বসন্তের শুরুতে রাজধানীতে দিনভর বৃষ্টি

বসন্তের শুরুতে রাজধানীতে দিনভর বৃষ্টি

জাতীয়, বিশেষখবর
বসন্তের শুরুতেই আকস্মিক বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। শনিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। রোববার ভোরে হালকা বৃষ্টি ও ঠান্ডা বাতাস শুরু হয়। দিনে কিছুক্ষনের জন্য সুর্য দেখা গেলেও বিকেল থেকে আবার ঝিরি ঝিরি বৃষ্টিতে ঠান্ডার প্রকোপ বেড়েছে।হঠাৎ বৃষ্টির কারনে অফিসগামী লোকজন ছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। সবচেয়ে বেশী কষ্ট হয়েছে বইমেলায় দর্শনার্থীদের। বৃষ্টির কারনে রোববার বইমেলায় দর্শনার্থী ছিল না বললেই চলে। নগরীর বিভিন্ন রাস্তাঘাট কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সুযাগে রিক্সাওয়ালাদের দেৌরাত্ম বেড়েছে। আবহাওয়ার অধিদফতর জানায়, রোববার সকালে রাজধানীতে বাতাসের বেগ ছিল প্রবল ও শীতল। শনিবার বিকেল থেকেই আকাশ মেঘাচ্ছন হয়ে তীব্র শীতল বইতে শুরু করে। তবে রাজধানীতে এই বৃষ্টি  রাতে কিছুটা বাড়তে পারে।তবে শীতের শেষভাগের বৃষ্টি শীত কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শীতের বিদায় বেলা...
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সোমবার শোক

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সোমবার শোক

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ৭ স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শোক প্রকাশ করবে সোমবার। রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে তার অফিসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এসেম্বলিতে এই শোক প্রকাশ করা হবে।এদিকে যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে শার্শা উপজেলায় সব বিদ্যালয়ে রোববার ছুটি চলছে। ওড়ানো হয়েছে কালো পতাকা। এ ছাড়া পৌরসভায় ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩টি বাসে করে শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগরে বনভোজনে যায়। ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে চৌগাছার ঝাউতলায় ইটভাটার কাছে মাটিবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাস উল্টে পাশের পুকুরে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। রাত ২টার দিকে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রো...
জেদ্দায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

জেদ্দায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
সৌদি আরবের জেদ্দায় একটি ভবনে আগুন লেগে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার জেদ্দার আল জামিয়া জেলার পুরাতন ভবনটিতে আগুনে পুড়ে তারা মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার এক প্রতিবেদনে সৌদি আরবের প্রভাবশালী দৈনিক আরব নিউজ জানায়, শুক্রবার জেদ্দার আল জামিয়া জেলার একটি পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন ইয়েমেনের ৫ নাগরিক। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা তৃতীয় তলাতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর ৫টি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে কিং আবদুল আজিজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ছাড়া আগুন লাগার কারণ জানতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।...
ক্ষমতায় টিকে থাকতেই গুম-নির্যাতন চালাচ্ছে সরকার

ক্ষমতায় টিকে থাকতেই গুম-নির্যাতন চালাচ্ছে সরকার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনমনে এখন এটা নিশ্চিত হয়ে গেছে যে, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলকারী বর্তমান অবৈধ সরকার বাকশালী কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র বর্বর শাসন কায়েম করতে চায়। আর এই শাসনের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার আসনে চিরস্থায়ীভাবে নিজেদের টিকিয়ে রাখা। উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সরকার বিএনপি তথা বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম সারাদেশে এক ভয়াবহ বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।’শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।তিনি অভিযোগ করে বলেন, ‘দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের লাশ নদীর ধারে কিংবা ধানক্ষেতে অথবা রাস্তার ধারে ফেলে রাখা হচ্ছে। সিরাজগঞ্জের জাহাঙ্গীর হোসেন ছিলেন মালয়েশিয়ায় প্রবাসী শ...