দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর
দ্রুত বিচার আইন ২০১৪ এর কার্যকারিতা বাড়লো আরও পাঁচ বছর। ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত আইনের কার্যকারিতা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) (সংশোধন) আইন ২০১৪-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আগামী ৭ এপ্রিল দ্রুত বিচার আইনের মেয়াদ শেষ হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে জনস্বার্থে এ আইনের মেয়াদ বাড়ানো দরকার। এজন্য তারা এর মেয়াদ ৪ বছর বাড়ানোর প্রস্তাব করে। কিন্তু মন্ত্রিসভা মনে করে মেয়াদ ৫ বছরের জন্য বাড়নো দরকার। তাই ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত আইনটি কার্যকর থাকবে।এদিকে মন্ত্রিসভার সদস্যদের নিয়মিত সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলো...







