Tuesday, November 3Welcome khabarica24 Online

বিশেষখবর

জামায়াতের মহানগর কার্যালয়ে পুলিশের অভিযান

জামায়াতের মহানগর কার্যালয়ে পুলিশের অভিযান

বিশেষখবর, স্লাইড
রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পল্টন থানার পুলিশ। এ সময় সেখান থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ বেশ কিছু প্রচারপত্র ও ব্যানার উদ্ধার করা হয়। বুধবার দুপুর একটায় এই অভিযান চালানো হয়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। তিনি জানান, পল্টন থানা পুলিশের একটি নিয়মিত টহল দল পল্টন জামায়াত অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় অফিসের সামনে একটি গাড়ি দেখে পুলিশ তল্লাশী চালায়। পুলিশ জামায়াতকার্যালয় থেকে ককটেল তৈরির সার্কিট, প্রচারপত্র, পোস্টার, ব্যানার ও কর্মীদের নামের একটি তালিকা উদ্ধার করে।তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উল্লেখ্য প্রায় ৪ বছর যাবত জামায়তের মহানগর কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। মহানগর বা দলের কোন নেতাকর্মী এই কার্যালয় যাতায়াত করেন না। এখানে দলীয় সব ধরনের কার্যক্রমও বন্ধ।...
শাহআমানতে ১০৫ কেজি স্বর্ণ উদ্ধার

শাহআমানতে ১০৫ কেজি স্বর্ণ উদ্ধার

বিশেষখবর, স্লাইড
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৫ কেজি ওজনের এক বস্তা স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় আটজনকে আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মশিউর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯শ’ ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় ১০৫ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৪৫ কোটি ১০ লাখ টাকা।...
জামায়াত নিষিদ্ধের সুপারিশ করেছে তদন্ত সংস্থা

জামায়াত নিষিদ্ধের সুপারিশ করেছে তদন্ত সংস্থা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জামায়াতে ইসলামীকে মানবতাবিরোধী অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তদন্ত সংস্থা। একই সঙ্গে একাত্তরে মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামী সাত ধরনের অপরাধের সাথে জড়িত ছিল বলে তদন্তকারী সংস্থার তদন্তে প্রকাশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও আনুষঙ্গিক নথিপত্র কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হবে। এরপর প্রসিকিউশন পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদনটি ট্রাইব্যুনালে দাখিল করবে।মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডির সেফ হোম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক (আইজিপি) আবদুল হান্নান খান এ তথ্য জানিয়েছেন।হান্নান খান জানান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি বাহিনী দীর্ঘ ৯ মাস এ দেশের মানুষের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আর পাক বাহিনীকে এই হত্যাযজ্ঞে সহযোগিতা করে জামায়াতে ইসলামী। একাত্তরে জামায়াতের অবস্থান সম্পর্কে তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। তিনি বলেন...
নিজামীর মামলার রায় যেকোন দিন

নিজামীর মামলার রায় যেকোন দিন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর নিজামীর বিষয়ে রায় যে কোন দিন ঘোষণা হবে। আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। রোববার আসামিপক্ষের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম তার আইনি যুক্তি-তর্ক উপস্থাপন সম্পন্ন করেন। পরে প্রসিকিউটর মোহাম্মদ আলী পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করেন। গত ১০ থেকে ১২ই মার্চ পর্যন্ত প্রসিকিউশনের পক্ষে মোহাম্মদ আলী, তুরিন আফরোজ ও সৈয়দ হায়দার আলী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষে মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন ১৩ই মার্চ থেকে। এ নিয়ে জামায়াত নেতা নিজামীর মামলায় দুইবার যুক্তি উপস্থাপন করা হলো। গত ২০শে নভেম্বর এ মামলায় যুক্তি উপস্থাপন শেষে যে কোন দিন রায় দেয়া হবে মর্মে (সিএভি) অপেক্ষমাণ রেখে দেন আদালত। পরে গত ৩১শে ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়...
খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল। সন্ধ্যা সাড়ে ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। জন ল্যাম্বার্টের নেতৃত্বে ঘন্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট এন্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপীয় পিপলস পার্টির সালভাদর সেদোই অ্যালাবার্ট, অ্যালায়েন্স অব ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের মিশন প্রধান উইলিয়াম হানা অংশ নেন। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোন পক্ষই সাংবাদিকদের কাছে কিছু বলেনি। তবে বিএনপি সূত্রে জানা গেছে, ৫ই জানুয়ারির নির্বাচন, বাংলাদেশ...
নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে

নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
  নিখোঁজ মালয়েশিয়ান বিমানটির আরোহীরা কেউ বেঁচে নেই। নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। দুঃখভারাক্রান্ত হৃদয়ে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি বলেন, স্যাটেলাইটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ফলাফল নির্ণয় করা হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইন্স বিমানের ২৩৯ জন আরোহীর পরিবারের কাছে সমবেদনা প্রকাশপূর্বক খবরটি জানিয়েছে। এর আগে এয়ারলাইন্সটির পক্ষ থেকে নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০’র আরোহীদের পরিবারবর্গের কাছে একটি টেক্সট বার্তা পাঠানো হয়। গভীর দুঃখ প্রকাশ করে এতে বলা হয়েছে, নিখোঁজ বিমানটির আরোহীদের কেউই আর জীবিত নেই। এ খবর দিয়েছে বিবিসি। নতুন তথ্যের ভিত্তিতে দক্ষিণ ভারত মহাসাগরে আন্তর্জাতিক অনুসন্ধানের পঞ্চম দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবারই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। রাজাক বলেন, বৃটেনের এয়ার এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এবং ইনমারস্যাটের স্যাটেলাই...
জালভোট, কেন্দ্র দখলের উৎসব, রাতেই ব্যালটে সিল, সংঘর্ষ-আগুন, সহিংসতায় নিহত ৪, তবুও সন্তুষ্ট ইসি

জালভোট, কেন্দ্র দখলের উৎসব, রাতেই ব্যালটে সিল, সংঘর্ষ-আগুন, সহিংসতায় নিহত ৪, তবুও সন্তুষ্ট ইসি

বিশেষখবর
  সহিংসতা, জাল ভোট ও কেন্দ্র দখলের নয়া রেকর্ড হলো চতুর্থ ধাপের নির্বাচনে। ভোট শুরুর আগেই কেন্দ্র দখল করে ব্যালট বোঝাইয়ের ঘটনা ঘটেছে। সংঘাত-সহিংসতায় নিহত হয়েছেন চারজন। নির্বাচন কমিশনের হিসাবে অন্তত ৩২টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। নয়টি উপজেলায় ২৬ জন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন নির্বাচন চলাকালেই। দুপুরের মধ্যেই এসব উপজেলায় ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মেরে বাক্স বোঝাই করে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্বাচন চলাকালে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মারা গেছেন। ঝালকাঠির রাজাপুরে সংঘর্ষে মারা গেছেন এক যুবলীগ কর্মী। আখাউড়ায় ব্যালট ছিনতাইয়ের সময় বিজিবি’র গুলিতে মারা গেছে একজন। কুমিল্লার বরুড়ায় সংঘর্ষে আহত যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে নির্...
ভোটের ফলাফলে এবারও আওয়ামী লীগ এগিয়ে

ভোটের ফলাফলে এবারও আওয়ামী লীগ এগিয়ে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
চতুর্থ দফা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়জয়কার হয়েছে। তৃতীয় দফা উপজেলা নির্বাচনের মতো এবারও বেশিসংখ্যক উপজেলায় জয় পেয়েছে দলটি। রোববার ৯১ উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে রাত সোয়া ২টা পর্যন্ত প্রাপ্ত ৮০ উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ সমর্থিত ৪৬ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এ দল সমর্থিত ২১ প্রার্থী উপজেলায় জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ৫ উপজেলায় জয় পেয়েছেন। অন্যদের মধ্যে জনসংহতি সমিতি (জেএসএস) ১ ও জাতীয় পার্টি জেপি ১ এবং স্বতন্ত্র ২ প্রার্থী নির্বাচিত হন। এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে বিদ্রোহী প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একজন জাতীয় পার্টির নেতা রয়েছেন। এর আগে তিন দফায় উপজ...