Friday, September 11Welcome khabarica24 Online

বিশেষখবর

রাজনীতি ছাড়ার ঘোষণা রওশন এরশাদের

রাজনীতি ছাড়ার ঘোষণা রওশন এরশাদের

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামীতে আর নির্বাচন করব না। পলিটিকস করব না বলে চিন্তা করছি। যতটুকু আমার করার প্রয়োজন ছিল, করে নিয়েছি। ধৈর্য্য ও সহনশীলতা না থাকলে নেতৃত্ব দেয়া যাবে না। সহনশীলতার অভাবে দেশ নেতৃত্ব শূন্য হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনসটিটিউশনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন ও ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রওশন এরশাদ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম দলীয় কোনো অনুষ্ঠানে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ও রওশন এরশাদ একত্র হলেন।রওশন দলের চেয়াম্যান প্রসঙ্গে বলেন, আমাদ...
জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে ৩৩৭ পৃষ্ঠার প্রতিবেদনটি দাখিল করা হয়। প্রতিবেদনে জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত ৭ ধরণের অপরাধের অভিযোগ আনা হয়েছে।এরআগে মঙ্গলবার প্রতিবেদন জমা দেয়ার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াতের সিদ্ধান্তেই একাত্তরে রাজাকার, আলবদর, আলশামস, শান্তি বাহিনী গঠন করা হয়। এর জন্য সংগঠন হিসেবে জামায়াত যুদ্ধাপরাধী সংগঠন। এর ফলে জামায়াতের বিচার করা যাবে।তদন্ত সংস্থা জানায়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সাতটি ধারায় জামায়াতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, জেনেভা কনভেনশন ভঙ্গ, আন্তর্জাতিক আইনের অধীনে অপরা...
বিএনপি প্রকৃত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি : খালেদা জিয়া

বিএনপি প্রকৃত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি : খালেদা জিয়া

বিশেষখবর, স্লাইড
  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে দাবি করে। তাহলে বিএনপি কী? তিনি বলেন, আসলে বিএনপি হলো প্রকৃত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নয়। তারা মুুক্তিযুদ্ধকে সমর্থন করেছে মাত্র। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় খালেদা জিয়াএ কথা বলেন।তিনি বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদানকে আমরা ছোট করে দেখিনা, দেখবো না। তবে আমরা তাদের সত্যকে মিথ্যার সঙ্গে মেশাতে দেব না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কৃতিত্ব দেশের মানুষকে না দিয়ে অন্যদের দেয়ার চেষ্টায় থাকে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কাজই ছিল লুটপাট করা। দেশবাসী তা দেখেছে। এদেশের সাত থেকে সাড়ে সাত কোটি মানুষ তা জানে। তিন...
স্বাধীনতার চেতনা পরবর্তী প্রজন্মগুলোতে ছড়িয়ে যাবে : প্রধানমন্ত্রী

স্বাধীনতার চেতনা পরবর্তী প্রজন্মগুলোতে ছড়িয়ে যাবে : প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
জাতীয় সঙ্গীতে রেকর্ড গড়ার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা পরবর্তী প্রজন্মগুলোতে ছড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা সকলে মিলে আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের স্বাধীনতার চেতনাকে জাগ্রত করি। তিনি বলেন, যে চেতনা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ইতিহাস সৃষ্টির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। লাখো কণ্ঠে আমরা জাতীয় সঙ্গীত গাইবো। তিনি বলেন, বাংলাদেশ বার বার ইতিহাস সৃষ্টি করেছে, করছে। লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বসভায় অধিষ্ঠিত হবে। শেখ হাসিনা বলেন, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনায় মানুষ উজ্জীবিত হবে। তিনি দেশের সবাইকে স্বাধীন সার্বভৌম চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তিনি দে...
মাঠে বিদেশি পতাকা নিয়ে বিসিবির নিষেধাজ্ঞা: ক্ষুব্ধ ভারত-পাকিস্তান

মাঠে বিদেশি পতাকা নিয়ে বিসিবির নিষেধাজ্ঞা: ক্ষুব্ধ ভারত-পাকিস্তান

বিশেষখবর, স্লাইড
মাঠে কোনো বাংলাদেশির বিদেশি পতাকা হাতে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় বিসিবির উপর ক্ষুব্ধ ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমী। বিসিবির এ ধরণের সিদ্ধান্তে দেশ দুটিতে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, এক পাঠক বিসিবির সিদ্ধান্তের সমালোচনা করে মন্তব্য করেছেন, এতে কাজ হবে না। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের সমর্থক ঠেকাতে ইংল্যান্ড এ রকম কিছু একটা করতে চেয়েছিল। এটি একটি খেলা। বাংলাদেশ মাত্রই বড় টুর্নামেন্ট আয়োজন করতে শুরু করেছে। পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদ এএফপিকে বলেন, এ ধরনের সিদ্ধান্তে খুবই বিস্মিত হয়েছি। ক্রিকেটের মূল দিকটি হচ্ছে খেলোয়াড়ি চেতনা। এ সিদ্ধান্তে খেলোয়ারদের চেতনা নষ্ট হবে। পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেন, আশা করছি বিসিবি সিদ্ধান্ত প্রত্যাহার করবে। কারণ এটি অযৌক্তিক। আইসিসি নিশ্চয়ই এর ব্যাখ্যা চাইবে। সাবেক অধিনায়...
জামায়াতের মহানগর কার্যালয়ে পুলিশের অভিযান

জামায়াতের মহানগর কার্যালয়ে পুলিশের অভিযান

বিশেষখবর, স্লাইড
রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পল্টন থানার পুলিশ। এ সময় সেখান থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ বেশ কিছু প্রচারপত্র ও ব্যানার উদ্ধার করা হয়। বুধবার দুপুর একটায় এই অভিযান চালানো হয়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। তিনি জানান, পল্টন থানা পুলিশের একটি নিয়মিত টহল দল পল্টন জামায়াত অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় অফিসের সামনে একটি গাড়ি দেখে পুলিশ তল্লাশী চালায়। পুলিশ জামায়াতকার্যালয় থেকে ককটেল তৈরির সার্কিট, প্রচারপত্র, পোস্টার, ব্যানার ও কর্মীদের নামের একটি তালিকা উদ্ধার করে।তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উল্লেখ্য প্রায় ৪ বছর যাবত জামায়তের মহানগর কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। মহানগর বা দলের কোন নেতাকর্মী এই কার্যালয় যাতায়াত করেন না। এখানে দলীয় সব ধরনের কার্যক্রমও বন্ধ।...
শাহআমানতে ১০৫ কেজি স্বর্ণ উদ্ধার

শাহআমানতে ১০৫ কেজি স্বর্ণ উদ্ধার

বিশেষখবর, স্লাইড
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৫ কেজি ওজনের এক বস্তা স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় আটজনকে আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মশিউর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯শ’ ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় ১০৫ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৪৫ কোটি ১০ লাখ টাকা।...
জামায়াত নিষিদ্ধের সুপারিশ করেছে তদন্ত সংস্থা

জামায়াত নিষিদ্ধের সুপারিশ করেছে তদন্ত সংস্থা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জামায়াতে ইসলামীকে মানবতাবিরোধী অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তদন্ত সংস্থা। একই সঙ্গে একাত্তরে মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামী সাত ধরনের অপরাধের সাথে জড়িত ছিল বলে তদন্তকারী সংস্থার তদন্তে প্রকাশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও আনুষঙ্গিক নথিপত্র কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হবে। এরপর প্রসিকিউশন পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদনটি ট্রাইব্যুনালে দাখিল করবে।মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডির সেফ হোম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক (আইজিপি) আবদুল হান্নান খান এ তথ্য জানিয়েছেন।হান্নান খান জানান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি বাহিনী দীর্ঘ ৯ মাস এ দেশের মানুষের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আর পাক বাহিনীকে এই হত্যাযজ্ঞে সহযোগিতা করে জামায়াতে ইসলামী। একাত্তরে জামায়াতের অবস্থান সম্পর্কে তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। তিনি বলেন...