যে কারনে মানুষ ঘন ঘন ফেসবুকে পোস্ট দেয়
আপনার ফেসবুক ফিড কী নানা মানুষের নানা পোস্টে ভেসে যায়? গবেষকেরা বলছেন, কিছু মানুষের মস্তিষ্কই এমনভাবে তৈরি হয়ে গেছে যে, তাঁরা ফেসবুকে কোনো কিছু পোস্ট না দিয়ে থাকতে পারে না।
সকালের নাশতা থেকে শুরু করে, দুপুর ও রাতের খাবার, সম্পর্ক নিয়ে ঝামেলা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে ক্রমাগত পোস্ট দিতে থাকে কেউ কেউ। বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির গবেষকেরা মনে করেন, ফেসবুকে বেশি বেশি আপডেট দেওয়ার একটি সহজ কারণ তাঁরা খুঁজে পেয়েছেন।
গবেষণা প্রবন্ধের মূল লেখক ডার মেশি বলেন, যাঁরা ফেসবুকে পোস্ট না দিয়ে থাকতে পারেন না, তাঁদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলে বিশেষ সক্রিয়তার কারণে এটি ঘটে। মস্তিষ্কের ওই অঞ্চলটি সামাজিক চেতনা ও পুরস্কার সংক্রান্ত প্রক্রিয়াকরণ বিষয়ের সঙ্গে যুক্ত।
গবেষক মেশি বলেন, ‘মানুষ নিজের সম্পর্কে তথ্য অন্যের সঙ্গে বিনিয়ম করতে ভালোবাসে। বর্তমান বিশ্বে মানুষ ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ...

