Tuesday, July 28Welcome khabarica24 Online

বিজ্ঞান-প্রযুক্তি

মোবাইল ফোন ২৫ টাকার মাসিক কিস্তিতে স্মার্টফোন

বিজ্ঞান-প্রযুক্তি
মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে গ্রামের তৃণমূল মানুষকে স্মার্টফোন দেওয়ার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে আজ বৃহস্পতিবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, গ্রামের কৃষক-মজুরদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে মোবাইল ফোন কোম্পানি এরিকসন ও ওয়ালটনের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে বলেছে, এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে স্মার্টফোন তুলে দেওয়া সম্ভব। তবে কিস্তিতে কোত্থেকে কীভাবে এই স্মার্টফোন কেনা যাবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। ওয়েবসাইটের বিষয়ে তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ খাতের হালনাগাদ তথ্য প্রাপ্তিতে এই ওয়েবসাইট সহায়তা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করে। এটি করতে এই ওয়েবসাইট সহায়ত...

আইসিটি অ্যাওয়ার্ড পেলো ২১ জন

বিজ্ঞান-প্রযুক্তি
  নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ শেষ হলো এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারের (মাল্টিপ্লান) ডিজিটাল আইসিটি মেলা। ‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগানে সপ্তম বারের মতো মেলা শুরু হয় ২০ জানুয়ারি। আজ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো এবারের আসর। আজ সন্ধ্যায় ২১ জনকে আইসিটি অ্যাওয়ার্ড দেয়া হয়।   আইসিটি খাতে বিশেষ অবদান রাখার জন্য এই ২১ জনকে গুণীজন সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।  এরা হলেন, জামিলুর রেজা চৌধুরী (তথ্যপ্রযুক্তিবিদ), মোহাম্মদ নুরুল ইসলাম (মরণোত্তর ব্যবসায়ী), আব্দুল কাদের (মরণোত্তর, তথ্যপ্রযুক্তি সাংবাদিক), মোহাম্মদ আজিজুল হক (ব্যবসায়ী), শেখ আব্দুল আজিজ (ব্যবসায়ী), সাইদ এম কামাল (সাবেক সভাপতি, বিসিএস), সাজাদ্দ হোসেন (সাবেক সভাপতি, বিসিএস), মোস্তাফা জব্বার (সাবেক সভাপতি, বিসিএস), আফতাব উল ইসলাম (সাবেক সভাপতি, বিসিএস), আব্দুলাহ এইচ কাফী (সাবেক সভাপতি, বিসিএস), মো. সবুর খান...

ড্রোনের মাধ্যমে বিনামূ্ল্যে ৫জি ইন্টারনেট দেবে গুগল

বিজ্ঞান-প্রযুক্তি
    আকাশে উড়ে ভূমিতে ৫ জি ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করবে গুগলের সৌর বিদ্যুৎ চালিত ড্রোন। গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল নিউ মেক্সিকোতে এই ড্রোনটি তৈরি করছে। গুগলের এই প্রকল্পের কোডনেম ‘স্কাইবেন্ডার’।    প্রজেক্ট স্কাইবেন্ডার ড্রোন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। এই ড্রোনটি হবে সৌরবিদ্যুৎ চালিত। ড্রোনটি আকাশে উড়ে ভূমিতে মিল্লিমিটার-ওয়েভ রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে ভূমিতে ৫জি ওয়্যারলেস ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করবে।   গুগলের এই স্কাইবেন্ডার গুগলের এয়ারবেলুন ওয়াইফাই প্রজেক্টের একটি অংশ। এই প্রকল্পের উদ্দেশ্য হলো পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করা।   এই প্রকল্পের মাধ্যমে গুগল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নামছে। ফেসবুক বিভিন্ন দেশে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করছে। এর আগে ফেসবুক ড্রোনের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট নেটও...

বিনামূল্যে মিলবে হোয়াটসঅ্যাপের সেবা

বিজ্ঞান-প্রযুক্তি
জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ এবার তাদের সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেবে। এর আগে অ্যাপটি ব্যবহারকারীদের প্রথম বছরের পর বার্ষিক এক ডলার ফি দিতে হতো। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য হিন্দু। সোমবার হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কউম হোয়াটসঅ্যাপের ওপর থেকে সাবসক্রিপশন ফি তুলে নেওয়ার ঘোষণা দেন। প্রতিষ্ঠানটির নিজস্ব ব্লগে তিনি জানান, এবার থেকে আর মেসেজ ব্যবহারকারীদের কাছ থেকে বার্ষিক ফি নেওয়া হবে না। গ্রাহকদের কাছে ব্যবসায়ীরা যাতে নোটিফিকেশন পাঠাতে পারেন, সে উপায়ে অর্থ আয়ের পরিকল্পনা থেকে গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ফ্রি করে দেওয়া হচ্ছে। এর আগে ২০১৪ সালে ১৯ কোটি মার্কিন ডলারের বিনিময় হোয়াটস্যাপ কিনে নেয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক এক কোটি। বিনামূলে সেবা দেওয়ার কারণ হিসেবে জানা যায়, স্কাইপকে টেক্কা দেয়ার পরিকল্পনা করছে হোয়াটস...

ফেসবুকে ট্যাগ করায় ১ বছর জেল

জাতীয়, বিজ্ঞান-প্রযুক্তি, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: প্রাক্তন ননদকে ফেসবুকে একটি পোস্ট ট্যাগ করেছিলেন মার্কিন এক নারী। তার পরিণাম কী জানেন? এক বছরের হাজতবাস হয়েছে নিউ ইয়র্কবাসী ওই নারীর। এমন ঘটনায় চাঞ্চল্যও ছড়িয়েছে। নেটিজেনরাও ভাবতে শুরু করে দিয়েছেন কতটা সতর্ক হয়ে এবার পা ফেলতে হবে সোশাল সাইটে। তবে, সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে গোটা ঘটনাটি একটু অন্য ধরনের। মারিয়া গঞ্জালেজ নামে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এরপর থেকেই আদালতের নির্দেশ অনুসারে প্রাক্তন পরিবারের কোনো সদস্যের সঙ্গে সম্পর্ক রাখা বারণ মারিয়ার। তা সত্ত্বেও তিনি ওই পোস্ট ট্যাগ করায় তাঁকে জেলে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে। নিজের ননদ মারিবেলকে একটি স্টেটাস লিখে ট্যাগ করেন মারিয়া। তাতে তিনি লেখেন, 'আমি জানি তুমি আর তোমার পরিবার খুব দুঃখিত। তোমাদের আরও শক্ত হতে হবে।' এ ছাড়াও তাঁকে 'বোকা' আখ্যাও দেন মারিয়া। যদিও আদালতে নিজের লেখার সপক্ষে মার...

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘ট্রান্সপে’

বিজ্ঞান-প্রযুক্তি
খবরিকা ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিকভাবে শীর্ষ অনলাইন পেমেন্ট সেবা ‘ট্রান্সপে’। গ্লোবাল অর্থ লেনদেন এবং ক্রস বর্ডার পেমেন্ট প্রতিষ্ঠান ট্রান্সফার্স্টের একটি পণ্য ট্রান্সপে। বাংলাদেশের এগিয়ে চলা ডিজিটাল অর্থনীতির অগ্রগতির সঙ্গে সহযোগিতায় এগিয়ে আসতে সম্প্রতি ঢাকায় বিভিন্ন ব্যাংকের সঙ্গে এক অনুষ্ঠানে মিলিত হয়েছেন ট্রান্সপে’র প্রধান নির্বাহী কর্মকর্তা সামিষ কুমার। অনুষ্ঠানে সামিষ কুমার বলেন, ট্রান্সপে আন্তর্জাতিকভাবেই পেমেন্ট পদ্ধতি সেবার মধ্যে শীর্ষে রয়েছে। বিশেষ করে গ্লোবাল মার্কেটপ্লেস এবং ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ সহজে প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে বিশেষ সহায়তা করতে পারে ট্রান্সপে। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য শক্তিশালী পেমেন্ট সেবা নিশ্চিত করবে ট্রান্সপে। তিনি আরো বলেন, বাংলাদেশি ফ্রিল্যান্সাররা যাতে দেশের ৬০টি স্থানীয় বাংলাদেশি ব্যাংক থেকে...

বাজারে আসছে রোবট স্মার্টফোন

বিজ্ঞান-প্রযুক্তি
খবরিকা ডেস্ক: বিখ্যাত প্রযুক্তি নির্মাতা সংস্থা শার্প ক্ষুদ্রাকার রোবট তৈরি করেছে। যা একটি স্মার্টফোনের মত কাজ করবে। এই রোবট ফোনটির নাম রাখা হয়েছে ‘রোবোহন’। যদিও এটি দেখতে শিশুদের খেলনা রোবটের মতো। প্রযুক্তি নির্মাতা সংস্থা শার্প জানিয়েছে, `রোবোহন` নড়াচড়া করতে পারে। এর ওজন মাত্র ৩৯০ গ্রাম। লম্বায় এটি ১৯.৫ সেন্টিমিটার। ‘রোবোহন’ রোবট ফোনটিতে ওয়াইফাই, এলটিই নেটওয়ার্ক কানেকটিভিটিসহ আরও অনেক অপশন রয়েছে। এটির পেছনে আছে দুই ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৩২০ ক্ম ২৪০ পিক্সেল। রোবট ফোনটি তার মালিককে চিনতে পারে, এটিতে আছে ফেস রিকগনিশন ক্যামেরা। ‘রোবোহন’ বিশেষ ক্যামেরায় স্থির এবং ভিডিও দুইই তোলা যায়। তাছাড়া স্মার্টফোনের সব ফিচারই এতে আছে। মজার ব্যাপার হল এটি হাঁটাচলার পাশাপাশি বসতে পারে, নাচতে পারে। এর পাশাপাশি টেক্সট মেসেজও পড়তে পারে রোবটটি। চলতি বছরের শেষদিকে এই রোবট ফোনটি বাজারে আসাবে বলে...

জ্যোতির্বিদ্যার জগৎ কাঁপিয়ে দিয়েছে নাসায় কর্মরত বাংলাদেশি রুবাব খান

বিজ্ঞান-প্রযুক্তি, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: সূর্যের চেয়ে কয়েক শ’ গুণ বড় পাঁচটি জোড়া নক্ষত্র আবিষ্কার করে জ্যোতির্বিদ্যার জগৎ কাঁপিয়ে দিয়েছে নাসার এক দল বিজ্ঞানী। আর এই বিজ্ঞানী দলের নেতৃত্বে আছেন নাসায় কর্মরত তরুণ বাংলাদেশি ড. রুবাব খান (২৯)। যুক্তরাষ্ট্রেই উচ্চতর পড়াশোনা সম্পন্ন করে ড. রুবাব খান কাজ শুরু করেন নাসায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত নাসার গডার্ড স্পেস ফ্লাইটের একদল গবেষক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই ড. রুবাব খানের নেতৃত্বাধীন বিজ্ঞানী দল মহাবিশ্বের বিভিন্ন স্থানে ‘ইটা কারিনে’র মতো নক্ষত্র ব্যবস্থার খোঁজে অনুসন্ধান চালাচ্ছিলেন। নাসার স্পিটলার ও হাবল টেলিস্কোপের তথ্য নিয়ে গবেষণা করেন তাঁরা। শেষমেশ খোঁজ মেলে ইটা কারিনের মতো জোড়া নক্ষত্রের। তবে একটি-দুটি নয়, পাঁচ জোড়া নক্ষত্রের খোঁজ পান রুবাবের দল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সো...