খেজুর রসকে টেক্কা দেবে নারকেলের রস! পাওয়া যাবে সারা বছর!
খবরিকা ডেস্ক: খেজুর রস তো ছেলেবেলা থেকেই খেয়েছেন৷ অনেকে খেয়েছেন তালের রসও৷ কিন্তু নারকেলের রস এখনও খাওয়া হয়নি। তাও খাওয়ার ব্যবস্থা হচ্ছে!
গাছ থেকে নারকেলের রস পাওয়ার কৌশল শেখাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ এই রসের নাম দেয়া হয়েছে, নীরা (নারকেলের রস)। খেজুর রস সংগ্রাহকদের মতো প্রশিক্ষিত লোক তৈরি করা হচ্ছে তাঁদের তত্ত্বাবধানে৷ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা প্রকল্পে উৎসাহিত করা হচ্ছে আগ্রহী চাষিদের৷ সুস্বাদু তো বটেই, নারকেলের রসকে স্বাস্থ্যকর পানীয় বলেও দাবি করছেন গবেষকরা৷ খেজুর রস যেখানে কেবলমাত্র শীতকালে পাওয়া যায়, নারকেল রস সেখানে সারা বছর পাওয়া যাবে।এই রস থেকে তৈরি গুড় -চিনি-মধুর ভালো বাজারও পাওয়া যাবে বলে মত গবেষকদের৷
বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, গাছে ডাব ধরার আগে মোচার মতো যে ফুলের কলি বের হয়, সেখান থেকেই নারকেলের রস আসবে৷ বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে পরিচ...
