Tuesday, July 28Welcome khabarica24 Online

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্টারনেটের দাম কমাতে বিটিআরসিকে সরকারের চিঠি

ইন্টারনেটের দাম কমাতে বিটিআরসিকে সরকারের চিঠি

বিজ্ঞান-প্রযুক্তি
রেজা তানভীর- ইন্টারনেট মোবাইল, ফিক্সড, ব্রডব্যান্ডসহ সব ধরনের ইন্টারনেটের দাম কমাতে নির্দেশ দিয়েছে সরকার। দীর্ঘদিন ইন্টারনেটের দাম না কমায় গ্রাহকদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা পেয়ে শুধু মোবাইলফোন অপারেটরগুলোকে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। নথি পর্যালোচনা করে দেখা গেছে, সেই চিঠিতে অপারেটরগুলোকে ইন্টারনেটের দাম কমাতে বলা হয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায়,কীভাবে দাম কমানো হবে সেসব কিছু চিঠিতে উল্লেখ নেই। এ ধরনের চিঠি পেয়ে টেলিযোগাযোগ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেন।-সংগ্রহীত...
মানুষ ভিনগ্রহবাসীর বংশধর!

মানুষ ভিনগ্রহবাসীর বংশধর!

আন্তর্জাতিক, বিজ্ঞান-প্রযুক্তি
সাধারণ মানুষের কাছে নাসা একটি মহাকাশ গবেষণা কেন্দ্র। কিছুটা বুঝদার মানুষের কাছে প্রতিষ্ঠানটি সেনাবাহিনীর একটি বর্ধিত অংশ ছাড়া ভিন্ন কিছু নয়। এই দুটি ভাবনাই যে একেবারেই অমূলক তা নয়। শুরু থেকেই নাসা মার্কিন সেনাবাহিনীর হয়ে কাজ করছে। বিগত ষাটের দশকে পৃথিবীব্যাপী ভিনগ্রহবাসীদের নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানের মানুষ ভিণগ্রহবাসীদের উপস্থিতি নিয়ে আলোচনা করলেও তৎকালীন সময়ে নাসা সম্পূর্ণ অস্বীকার করেছিল সেই দাবি। কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে শেষমেষ নাসাকে স্বীকার করতেই হলো যে, ভিনগ্রহবাসী বলে সত্যিই কিছু আছে এবং পৃথিবীর মানুষদের সঙ্গে তাদের সাক্ষাত হয়েছিল। সম্প্রতি নাসার প্রধান বিজ্ঞানী এলন স্টোফান তার স্ট্যাটাসে লেখেন, ‘আমি বিশ্বাস করি আগামী এক দশকের মধ্যেই আমরা পৃথিবীর বাইরেও যে প্রাণের অস্তিত্ব আছে যার শক্তিশালী প্রমাণ পেয়ে যাবো। আমার মনে হয় আ...
সীতাকুণ্ডের মুন্না আবিস্কার করল ধান কাটার মেশিন

সীতাকুণ্ডের মুন্না আবিস্কার করল ধান কাটার মেশিন

বিজ্ঞান-প্রযুক্তি, সারা-দেশ
সীতাকুণ্ড প্রতিনিধি : কম খরচের ব্যাটারী চালিত বাইক আবিস্কার করে সারা দেশে আলোচনার ঝড় তোলা সীতাকুণ্ডের মুন্নার আবিস্কৃত নতুন যন্ত্রে এবার কাটা হবে কৃষকের ধান। অল্প খরচে ধান কাটা মেশিনটি দেশের কৃষিতে বয়ে আনবে নতুন বিপ্লব। গবেষনা ধর্মী যন্ত্রটি নিজস্ব কারিগরি সহায়তায় তৈরী করা হয়েছে দীর্ঘ সময় ধরে। নতুন ধরনের ধান কাটার মেশিন দেখে জনতার মুখে ফুটেছে হাসিঁ। এ সময় জানতে চাওয়া উৎসক জনতার নিকট মুন্না বর্ণানা করেন তাঁর নতুন আবিস্কৃত যন্ত্রের কথা। মুন্না বলেন,‘ আমি সামান্য একটি গরিব ঘরের সন্তান, মাছ চাষের মাধ্যমে অতি কষ্টে সাংসারের বরন-পোষন চালান বাবা। ভাই-বোনর মধ্যে বড় ছেলে, পড়া-লেখায় একটি বেসরকারী পলিটেকনিক্যাল কলেজে অধ্যায়ন করছি। জন্মসুত্রে মিরশ্বারাই উপজেলার অধিবাসী হলেও বর্তমানে সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর গ্রামের পেশকার পাড়ার অধিবাসী। পড়া-লেখার পাশাপাশি সব সময় মাথায় ক...
কম্পিউটার হ্যাং হয়ে গেলে যা করবেন

কম্পিউটার হ্যাং হয়ে গেলে যা করবেন

বিজ্ঞান-প্রযুক্তি
বহু মানুষই কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কম্পিউটার লক হয়ে যাওয়ার সমস্যায় পড়েন। গুরুত্বপূর্ণ কাজের সময় এ সমস্যা বহু মানুষই গলদঘর্ম হন। এ সমস্যা দূর করার জন্য কয়েকটি উপায় দেওয়া হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। রিস্টার্ট করুন এ প্রক্রিয়াটি খুবই সাধারণ একটি বিষয়। কম্পিউটার যদি কোনো কারণে কাজ না করে তাহলে তা রিস্টার্ট করার জন্য পাওয়ার বাটন পাঁচ থেকে ১০ সেকেন্ড চেপে রেখে ছেড়ে দিন। এতে কম্পিউটার রিস্টার্ট হবে। তবে মনে রাখবেন এটি বেশিবার করলে কম্পিউটারের ক্ষতি হতে পারে। পরবর্তী প্রক্রিয়া কম্পিউটার যদি ঘন ঘন ফ্রিজ বা লক হয়ে যায় তাহলে কয়েকটি কাজ করতে পারেন। বিভিন্ন সমস্যাভেদে এ কাজগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। এগুলো হলো- ১. ভালোভাবে স্টার্ট হলে কম্পিউটার যদি ঠিকঠাক স্টার্ট হয় তাহলে সেখান থেকে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো সরিয়ে ফেলুন। এতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা হলে...
এবার নির্মিত হচ্ছে ড্রোনদের বাসস্থান!

এবার নির্মিত হচ্ছে ড্রোনদের বাসস্থান!

বিজ্ঞান-প্রযুক্তি
প্রাকৃতিক মৌমাছিরা যেমন একটি মৌচাকে ঝাঁক বেঁধে থাকে তেমনি আধুনিক প্রযুক্তির মৌমাছি অর্থাৎ ড্রোনদেরও তো থাকার জায়গা দরকার। সে ব্যবস্থাই হচ্ছে, ১ হাজার ৪০০ ফুট লম্বা মৌচাকের আদলে একটি ভবনের নকশা করেছে একদল তরুণ স্থপতি। যেটার নাম ‘মধুচক্র’, ড্রোনদের বাসস্থান। এ ভবনে থাকবে অসংখ্য ড্রোন।   ১৪০০ ফুট লম্বা (৪২৩ মিটার) আকাশচুম্বী ‘মধুচক্র’ ভবনটি নকশা করেছে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। ভবনটি নিউইয়র্কের ম্যানহাটান শহরের মধ্যে একটি কেন্দ্র হয়ে যা নিউইয়র্ক জুড়ে ড্রোনের মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন পন্য পরিবহণ করতে ব্যবহার করা যেতে পারে। নকশাটি বর্তমানে শুধুমাত্র একটি ধারণা কিন্তু শিক্ষার্থীরা বলেন, তারা আশা করছেন এটি শীঘ্রই একটি বাস্তবতা হতে পারে।...
জাতীয় পরিচয়পত্র না থাকলেও সিম নিবন্ধন করা যাবে

জাতীয় পরিচয়পত্র না থাকলেও সিম নিবন্ধন করা যাবে

বিজ্ঞান-প্রযুক্তি
জাতীয় পরিচয়পত্র না থাকলেও নিবন্ধণ করা যাবে সিম কার্ড। সম্প্রতি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এ কথ। ফলে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, এখন তারাও নিজের সিম কার্ড নিবন্ধন করে নিতে পারবেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে প্রাথমিকভাবে নিবন্ধন করতে পারবেন। সঙ্গে দিতে হবে আঙুলের ছাপ। এ ছাড়াও যারা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তারাও সেই আবেদন নম্বরটি দিয়েই সাময়িক সময়ের জন্য সিম কার্ডের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তবে যখন জাতীয় পরিচয়পত্র হাতে আসবে তখনই স্থায়ীভাবে নিবন্ধন প্রক্রিয়া সেরে নিতে হবে। সম্প্রতি মোবাইল অপারেটরদের গ্রাহসেবা কেন্দ্র ঘুরে ঘুরে নিবন্ধনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারানা হালিম। এ পর্যায়ে গ্রাহকদের প্রশ্নের ভিত্তিতেই তিনি জানিয়ে দেন, যে গ্রাহকদের পরিচয়পত্র নেই তারা কিভাবে সিম কার্ড নিবন্ধন করবে...

ইন্টারনেট আসলে কত বড়?

বিজ্ঞান-প্রযুক্তি
খুব ব্যস্ত একটা জায়গা ইন্টারনেট। প্রতিটা সেকেন্ডে ৬ হাজার টুইট, ৪০ হাজার গুগল সার্চ এবং ২০ লাখের বেশি ইমেইল চালাচালি হয়ে থাকে। কিন্তু এই পরিসংখ্যান ইন্টারনেটের বিশাল আকার সম্পর্কে ধারণা দেয়। ইন্টারনেট কি আসলেই এত বড় একটা প্লাটফর্ম? ২০১৪ সালের সেপ্টেম্বের এক হিসাবে বলা হয়, গোটা বিশ্বে ১০০ কোটি ওয়েবসাইট রয়েছে। তবে এসব সংখ্যা প্রতি মুহূর্তে বদলে যায়। কোন একটি সাইটের মৃত্যু ঘটছে, আবার নতুন একটা তৈরি হচ্ছে। এসব আনাগোনার মধ্যে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে 'ডিপ ওয়েব' ধারণা। আর এ অংশটি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে নেই। ডিপ ওয়েবে যা থাকে তা অন্যের জন্যে ক্ষতিকর নাও হতে পারে। আবার এতে গোপন এবং কালোবাজারের জিনিসপত্র থাকে যা বিশেষায়িত টর সফটওয়্যার দিয়েই দেখা যায়। ডিপ ওয়েব ছাড়া বাকি অংশটাকে ইন্টারনেটের উপরিতল বলেন অনেকে। এই অংশে ক্রমাগত পরিবর্তনের কারণেই ইন্টারনেটের বিস্তৃতি সম্পর্কে ধারণা পাওয়া য...

২০১৭ থেকে চলবে চালকবিহীন গাড়ি

বিজ্ঞান-প্রযুক্তি
২০১৭ সাল থেকে ব্রিটেনের রাস্তায় অনুমতি পেতে যাচ্ছে চালকবিহীন গাড়ি। খবর স্কাই নিউজের। এই লক্ষ্যে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বুধবার বাজেট ঘোষণা করা হয়েছে। অল্প কিছু রাস্তায় প্রাথমিকভাবে কয়েক মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে কিছু গাড়ি চলার অনুমোদন দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার। সর্বোচ্চ গতি ৭০ মাইল প্রতি ঘন্টা বেঁধে দেওয়া হবে বলে জানা গেছে।প্রথম পরীক্ষামূলক রাস্তাগুলো হবে মিল্টন কেনেস, ব্রিস্টল, কনভেন্টরি এবং গ্রিনউইচ। যুক্তরাষ্ট্রের চ্যান্সেলর জর্জ ওসবর্নে মনে করেন, চালকবিহীন গাড়ি যুক্তরাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনবে। পেট্রোল ইঞ্জিন আবিষ্কারের পর এটাই হবে সবচেয়ে বড় পরিবর্তন। তিনি বলেন, প্রযুক্তির বিশ্বে নেতৃত্ব বজায় রাখতে হলে, বিশ্ব অর্থনীতির অনিশ্চিত এই অবস্থায় ব্রিটেনকে অবশ্যই বড় সিদ্ধান্ত নিতে হবে। দূর্ঘটনা ও ট্রাফিক জ্যাম এড়াতে চালকবিহীন গাড়ি আগে থেকেই সতর্ক...