Friday, September 11Welcome khabarica24 Online

সীতাকুণ্ডের মুন্না আবিস্কার করল ধান কাটার মেশিন

sitakund-monna-1

সীতাকুণ্ড প্রতিনিধি : কম খরচের ব্যাটারী চালিত বাইক আবিস্কার করে সারা দেশে আলোচনার ঝড় তোলা সীতাকুণ্ডের মুন্নার আবিস্কৃত নতুন যন্ত্রে এবার কাটা হবে কৃষকের ধান। অল্প খরচে ধান কাটা মেশিনটি দেশের কৃষিতে বয়ে আনবে নতুন বিপ্লব। গবেষনা ধর্মী যন্ত্রটি নিজস্ব কারিগরি সহায়তায় তৈরী করা হয়েছে দীর্ঘ সময় ধরে। নতুন ধরনের ধান কাটার মেশিন দেখে জনতার মুখে ফুটেছে হাসিঁ। এ সময় জানতে চাওয়া উৎসক জনতার নিকট মুন্না বর্ণানা করেন তাঁর নতুন আবিস্কৃত যন্ত্রের কথা।
মুন্না বলেন,‘ আমি সামান্য একটি গরিব ঘরের সন্তান, মাছ চাষের মাধ্যমে অতি কষ্টে সাংসারের বরন-পোষন চালান বাবা। ভাই-বোনর মধ্যে বড় ছেলে, পড়া-লেখায় একটি বেসরকারী পলিটেকনিক্যাল কলেজে অধ্যায়ন করছি। জন্মসুত্রে মিরশ্বারাই উপজেলার অধিবাসী হলেও বর্তমানে সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর গ্রামের পেশকার পাড়ার অধিবাসী। পড়া-লেখার পাশাপাশি সব সময় মাথায় কাজ করে গরীব দেশের মানুষদের জন্য কিছু করার। এরপর থেকে অল্প আয়ের মানুষদের জন্য আবিস্কার করছি নতুন নতুন যন্ত্র। স্কুল জীবনে গবেষনার মাধ্যমে অল্প বিদ্যুৎ খরচের মসল্লা ভাঙার যন্ত্র তৈরীর করে আবিস্কারের যাত্রার শুভ সূচনা। এরপর ব্যাটারী চালিত একটি অটো বাইক আবিস্কার করে দেশ-বিদেশে আলোচনা ঝড় তোলি। বাইকটি পরিক্ষামূলক চালানোর সময় চোখে পড়ে নানা মহলে। এরপর বিভিন্ন পত্রিকায় আবিস্কার নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে গবেষনা কাজে সহযোগীতার আশ্বাস প্রধান করেন বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রি । নতুন যন্ত্রের আবিস্কারক হিসেবে সরকারী অনুদানসহ একটি ল্যাপটপ উপহার দেয়া হয়। তারপর থেকে শুরু হয় নতুন গবেষানার মাধ্যমে আবিস্করে সক্ষম হই ধান কাটার নতুন যন্ত্র। এ যন্ত্রের সাহায্যে ঘন্টায় ১ একর জমির ধান এক সাথে কাটা যাবে। একই মেশিনের সাহায়্যে জমিতে হাল দেয়া, ধান কাটা,ধান মাড়ায় ও ধান ভাঙার কাজ চলানো সম্ভব।
এ মুন্ন আরো বলেন,‘ দীর্ঘ ৭ মাস গবেষনামূলক পরিশ্রম চালিয়ে নিজস্ব প্রযুক্তিতে কৃষকভাইদের জন্য নতুন যন্ত্রটি আবিস্কার করি। এই যন্ত্র ্আবিস্কারে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার যন্ত্রাংশ ক্রয় করতে হয়েছে। রাত-দিন পরিশ্রম করে শিপ ইয়ার্ডের মোটা আকৃতির চেইন, লোহার প্লেট, এলোমোনিয়াম,ব্যায়ারিংসহ বহু মূল্যবান যন্ত্রাংশ দিয়ে তৈরী করা হয় ধান কাটার এই মেশিন। সরকারী পৃষ্টপোষকতা পেলে ভবিষ্যতে আরো গবেষনা চালিয়ে দেশের উন্নয়নে সব রকমের কাজ করা ইচ্ছা পোষন করেন তিনি।