বাংলা একাডেমি পুরস্কার পেলেন রাশেদ রউফ
শিশু সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কবি সাংবাদিক রাশেদ রউফ। গতকাল এ পুরস্কার ঘোষণা করা হয়।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য এবার ৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে জানান, এবার কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান, অনুবাদে ড.নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে ডা. এম এ হাসান, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী বিভাগে নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। মানসম্মত লেখা পাওয়া না যাওয়ায় এ বছর নাটক ও বিজ্ঞান বিভাগে কেউ পুরস্কার পাননি।
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। মনোনীতরা নগদ ১ লাখ টাকা, ক্রেস্ট ও ...



