মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনা নিহত-১ আহত-৪
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছে ৪ জন। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান বারইয়ারহাটমুখী জননী এন্টারপ্রাইজ নামক হিউম্যান হলারকে (চট্ট-মেট্টো-ছ-১১-১৪৫৫) ধাক্কা দিলে হিউম্যান হলারটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করে। নিহতের লাশ সকাল ১১ টার সময় খাদ থেকে উদ্ধার করা হয়। নিহত আলা উদ্দিন (৫০) মীরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের মৃত আবদুল হকের পুত্র। এছাড়া আহত হয় বড়তাকিয়ার মকসুদ আহম্মদের পুত্র আবুল মনসুর (৫৫),মিয়নের দোকান এলাকার নুরুল হকের পুত্র পারভেজ হোসেন (৪০,ময়মনসিংহের আব্দুল খালেকের পুত্র ইস্ফরাফিল (৬৫) , জামালপুর গ্রামের সো...







