‘সুষ্ঠু নির্বাচন না হলে দেশ বিপর্যয়ে পড়বে’
নিউজ,প্রতিবেদক : সুশাসনের জন্য নাগরিক (সুজন) আলোচনা সভায় বক্তারা বলেন, সুষুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব। নতুবা আগামি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে দেশে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্পষ্ট করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।
সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হলেই হবে না, নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। তবে নির্বাচনকালে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন না করলে সবচেয়ে শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের (ইসি) পক্ষেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা প্রায় অসম্ভব হয়ে পরবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ বহাল রেখে নির্বাচন হবে। এই বি...







