২২ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠক করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২২ অক্টোবর বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির শীর্ষ এক নেতা।
নভেম্বরে ফেরার পরিকল্পনা থাকলেও মূলত সুষমা স্বরাজের সাথে ২৩ অক্টোবর বৈঠকের সিডিউল পাওয়ার পরই বিএনপি নেত্রী তার ফেরার তারিখ পরিবর্তন করে এগিয়ে নিয়ে এসেছেন।
বিএনপির ওই নেতা বলেন, আগামী ২২ অক্টোবর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দিবেন। ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দরে যাত্রা বিরতিতে দেশটির প্রবাসী বিএনপি নেতাদের এক প্রতিনিধিদলের সাথে দেখা করবেন।
তিনি আরও বলেন, যেকোন মূল্যে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনার অংশ হিসেবে ভারতের সাথে লবিংয়ে মনোনিবেশ করেছেন বেগম জিয়া। ২০১৯ সালের নির্বাচনে যেনো সকল দল অংশ নিতে পারে এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা হয় এজন্য বর্হির্বিশ্বের সমর্থন আদ...







