Sunday, November 8Welcome khabarica24 Online

জাতীয়

বসুন্ধরা সিমেন্ট ক্রিকেটে টেস্টের পর ওয়ানডেতেও বাংলাওয়াশ

বসুন্ধরা সিমেন্ট ক্রিকেটে টেস্টের পর ওয়ানডেতেও বাংলাওয়াশ

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, স্লাইড
  বসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট খুঁইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা। এরই মাধ্যমে জিম্বাবুয়েকে ৫-০ তে বাংলাওয়াশের স্বাদ দিল বাংলাদেশ। এর আগে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার তালিকায় যুক্ত হন সাকিব আল হাসান। দলীয় ৫৮ রানের মাথায় ব্যাক্তিগত শূন্য রানে পানিয়াঙ্গারার বলে মাসাকাদজাকে ক্যাচ দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। মুশফিকুর রহিম রান করেন ১১। তাকে ফিরতে হয় চাতারার বলে। সবচেয়ে ভালো করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি শেষ বলে চার মেরে অর্ধশতক পূর্ণ করে ৫১ রানে অপরাজিত ছিলেন। সাব্বির অপরাজিত ১৩ রানে ক্রিজে থেকে যান।সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ১২৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিংয়ের উদ্বোধন করতে আসেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। সৌম্য সরকার আউট হন ২০ রান করে। জিম্বাবুয়ের পক্ষে চাতারা তিনটি ও পা...
বাংলাদেশের পাশে থাকবে ভারত : পঙ্কজ শরণ

বাংলাদেশের পাশে থাকবে ভারত : পঙ্কজ শরণ

জাতীয়, বিশেষখবর
উন্নয়ন-অগ্রগতির জন্য ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে মন্তব্য করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। আজ সোমবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ায় বান্ধব পাঠাগারের নবনির্মিত সুবিমল দত্ত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুই দেশ এক হয়ে মানুষের শান্তি, প্রগতি ও উন্নতি নিয়ে কাজ করার মধ্য দিয়ে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে হবে। জনগণ ভালো খেতে চায়, স্কুলে যেতে চায়, তাদের অধিকার নিশ্চিতের মাধ্যমেই সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রথম হাইকমিশনার সুবিমল দত্তের নামে এ ভবনের নাম করা হয়েছে। তাঁর জন্মস্থান চট্টগ্রামের কানুনগোপাড়ায়। পঙ্কজ শরণ বলেন, সমাজের উন্নতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি জরুরি। এ কানুনগোপাড়া বিপ্লবীদের পূণ্যভূমি। তাঁদের জীবনকে অনুসরণ করে ভালো কাজের মাধ্যমে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। উদ্বোধনী অ...
দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

জাতীয়, স্লাইড
  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৭ বছর পূর্তি উপলক্ষে আজ এক বাণীতে তিনি এই আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি নৈসর্গিক সৌন্দর্যের অপার আধার। যুগ যুগ ধরে বিভিন্ন জনগোষ্ঠী এ অঞ্চলে বসবাস করে আসছে। তাদের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অঞ্চলগুলোকে বিশেষভাবে বৈশিষ্ট্যম-িত করেছে। এগুলো জাতীয় সংস্কৃতির মূল্যবান উপাদান।রাষ্ট্রপতি বলেন, পার্বত্য জেলাগুলোর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণা...
হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে সাঈদী

হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে সাঈদী

জাতীয়, বিশেষখবর
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে নেয়ার পর আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।জানা যায়, আজ সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স যোগেকাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা দেখার পর আবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দেখার পর তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন।...
র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির

র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির

জাতীয়, স্লাইড
  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামস ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহহ সাত খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএইচ এম শফিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। আদালত তাদের আগামী ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। নিয়মিত হাজিরা শেষে তাদের পুনরায় কারাগারে পাঠানো হবে বলে জানান বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান।তিনি জানান, র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের পরবর্তী শুনানির দিন আগামী ২২ জানুয়ারি ধার্য করেন আদালত। আসামিদের আদালতে আনা হলে সাধারণ আইনজীবীরা তাদের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করেন বলে জানান তিনি।প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, সিন...
কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয়, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদকে ভূষিত বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ রাতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে বাঙালি সংস্কৃতিসহ দেশের চারুকলা অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, জাতি কৃতজ্ঞতার সঙ্গে অনন্তকাল বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করবে।শেখ হাসিনা কাইয়ুম চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।...
এইডস প্রতিরোধে সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

এইডস প্রতিরোধে সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

জাতীয়, বিশেষখবর
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এইডস প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এইডস আজ বিশ্বমানবতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভয়াবহ এই রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। এইডস প্রতিরোধে রোগটির কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। রাষ্ট্রপতি আজ বিশ্ব এইডস দিবস-২০১৪ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন।মো. আবদুল হামিদ দিবসের প্রতিপাদ্য এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার এর প্রশংসা করে বলেন, সামাজিক কুসংস্কার দূর করে, ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি পারিবারিক বন্ধনকে আরো সুসংহত করতে পারলে এই রোগ থেকে আমরা দূরে থাকতে পারব। রাষ্ট্রপতি বিশ্ব এইডস দিবস-২০১৪ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।...

ফারুকী হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

জাতীয়
ফারুকী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। আজ রবিবার বিকেলে সংগঠনের পক্ষে আট সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়ে এই স্মারকলিপি দেয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি পথসমাবেশ করে। সমাবেশ শেষে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।এদিকে এই কর্মসূচির কারণে পল্টন, হাইর্কোট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি মাসউদ হোসাইন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সচিব মাওলানা মাসউদ হোসেন আল কাদেরী, মহানগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম, বাংলাদেশ ইসলামি যুবসেনার সভাপতি অধ্যাপক এম এ মোমেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।...