Sunday, November 8Welcome khabarica24 Online

জাতীয়

সৈয়দ আশরাফকে ‘দুই আনার’ মন্ত্রী বললেন ফখরুল

সৈয়দ আশরাফকে ‘দুই আনার’ মন্ত্রী বললেন ফখরুল

জাতীয়, বিশেষখবর
  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওস্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দুই আনার মন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বিকেলে নীলফামারী শহরের উন্মুক্ত মঞ্চে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দুই আনার মন্ত্রী বলেই মার্কিন মন্ত্রী নিশা দেশাই এবং বাড়ির কাজের মেয়ের নামে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনাকে বিদ্রুপ করা হয়েছে।দেশের মানুষের কাছে আওয়ামীলীগের দায়বদ্ধতা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, গত ৫জানুয়ারীর নির্বাচনে জনগণের অংশগ্রহন ছিলো না। শুধু বিএনপি নয় দেশের অধিকাংশ দল ওই নির্বাচনে অংগ্রহণ করেনি যার কারণে বর্হিবিশ্বে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।বিশ্বের কাছে ভোটার বিহীন নির্বাচনের বৈধতা নিতে বিএনপির নামে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, জামায়াতের ...
শেষ হলো সংসদের চতুর্থ অধিবেশন

শেষ হলো সংসদের চতুর্থ অধিবেশন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ১০ কার্যদিবস চলার পর শেষ হলো দশম জাতীয় সংসদের ৪র্থ ও চলতি বছরের শেষ অধিবেশন। গত ১৩ নভেম্বর এই অধিবেশন শুরু হয়। ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশনে বসার বাধ্যবাধকতা থাকায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। গত মঙ্গলবার নবম কার্যদিবসের বৈঠক মুলতবি হওয়ার পর টানা ৪ দিন বিরতির দিয়ে আজ রবিবার বিকাল ৪টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। গতকাল সংসদে সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশান এরশাদ উপস্থিত ছিলেন। সম্পূরক কর্মসূচিতে আজ সংসদে ১৪৭ বিধিতে জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারী অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০) এর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এজন্য জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিল-২০১৪ সংসদে উত্থাপনের কথা থাকলেও তা উত্থাপিত ...
খালেদা জিয়ার সমালোচনায় উত্তপ্ত সংসদ

খালেদা জিয়ার সমালোচনায় উত্তপ্ত সংসদ

জাতীয়, বিশেষখবর
  কুমিল্লার জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সরকারি দলের এমপিরা। সংসদে তারা বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আর জিয়া ছিলেন সরকারের একজন বেতনভুক্ত কর্মচারী। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না বলেও তারা মন্তব্য করেন। গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আলোচনার সূত্রপাত করেন সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে আলোচনায় আরও অংশ নেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ। আবুল কালাম আজাদ বলেন, দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন তিনি (খালেদা জিয়া) পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ছিলেন। সারা বিশ্ব জানে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ’৭৯-এর গণ-অভ্যুত্থান ’৭০-এর নির্বাচন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এর পরেও যখন ক্ষমতা হস্তান্...
সার্ক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সার্ক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
নেপালের কাঠমান্ডুতে অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার সকাল ১২টা ১০ মিনিটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে কাঠমান্ডুর স্থানীয় সময় সকাল ১০টা ৫০ এ নেপাল থেকে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী।কাঠমান্ডুর সোয়ালটি ক্রাউন প্লাজা হোটেল থেকে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রী ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান নেপালের উপপ্রধানমন্ত্রী প্রকাশ মান সিং।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অষ্টাদশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার বিকালে কাঠমান্ডু পৌঁছান শেখ হাসিনা।পরদিন সকালে তিনি কাঠমান্ডুর 'রাষ্ট্রীয় সভাগৃহে' সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং সব মতপার্থক্য সরিয়ে যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে আসার...

গণতন্ত্র শক্তিশালী কর‍ার আহ্বান নিশার

জাতীয়, স্লাইড
  যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে বৈঠকে দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক-গণতান্ত্রিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়ে সোয়া সাতটায় শেষ হয়। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, নিশা দেশাই বিসওয়াল খালেদা জিয়াকে বলেছেন, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে জোরদার করতে হলে এখানকার গণতন্ত্রকেও শক্তিশালী করতে হবে। ‘এ সময় তিনি (নিশা দেশাই বিসওয়াল) আরো বলেন, মার্কিন প্রশাসনের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরো সুদীর্ঘ হবে।’ শমসের মবিন চৌধুরী জানান, বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) শক্তিশালী করতে মার্ক...
নির্বাচন কবে জানতে চাইলেন নিশা দেশাই

নির্বাচন কবে জানতে চাইলেন নিশা দেশাই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  শীর্ষ রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পরবর্তী নির্বাচন সম্পর্কে জানতে চাইলেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তিন দিনের সফরে গতকাল তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া গাজীপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। সেখানে সামরিক মহড়া প্রত্যক্ষ করেন। ঢাকা সফরের বিষয়ে মার্কিন  সহকারী মন্ত্রী আজ সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়া জানাবেন। গতকাল বিকালে বিরোধী দলের নেতা রওশন এরশাদের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের পর জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন, মার্কিন মন্ত্রী পরবর্তী নির্বাচন কবে হবে- এ বিষয়ে বিরোধী দলের নেতার কাছে চানতে চেয়েছেন। তিনি এ-ও জানতে চেয়েছেন, মন্ত্রিসভায় থেকে জাতীয় পার্টি কিভাবে প্রকৃত বিরোধী দলে...
৩৬-দফা কাঠমান্ডু ঘোষণার মাধ্যমে ১৮তম সার্ক সম্মেলনে শেষ

৩৬-দফা কাঠমান্ডু ঘোষণার মাধ্যমে ১৮তম সার্ক সম্মেলনে শেষ

জাতীয়, স্লাইড
৩৬-দফা কাঠমান্ডু ঘোষণার মাধ্যমে আজ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর ১৮তম শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। সার্কের চেয়ারম্যান ও নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা সন্ধ্যায় সিটি হলে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী অধিবেশনে সংস্থাভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে উপস্থিত ছিলেন। কৈরালা আরো ঘোষণা করেন যে, ১৯তম সার্ক সম্মেলনে ২০১৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। এবারের সদ্য সমাপ্ত সম্মেলনে যুগান্তকারী সার্ক ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন এনার্জি কো-অপারেশন (বিদ্যুৎ) স্বাক্ষরিত হয়েছে। এতে সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বাণিজ্যের সুযোগ সৃষ্টি হলো। আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সমাপনী অধিবেশনে এ চুক্তিতে স্বাক্ষর করেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী তেশেরিং তোবগে, ভারতের প্র...
সিনিয়র সিটিজেন মর্যাদা পেলেন বয়স্ক নাগরিকরা

সিনিয়র সিটিজেন মর্যাদা পেলেন বয়স্ক নাগরিকরা

জাতীয়, স্লাইড
দেশের ৬০ বছর ও তার অধিক বয়সীদের জ্যেষ্ঠ নাগরিক (সিনিয়র সিটিজেন) হিসেবে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।এ ঘোষণার ফলে দেশের ১ কোটি ৩০ লাখ সিনিয়র নাগরিক সব ধরনের পরিবহনে কম ভাড়ায় যাতায়াত, হাসপাতালে সাশ্রয়ী মূল্যে আলাদা চিকিৎসাসেবা, আলাদা বাসস্থান সুবিধাসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় অধ্যাপক এম আর খান, সমাজকল্যাণ সচিব নাছিমা বেগম, প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব এ এস এম আতীকুর রহমান প্রমুখ।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, দেশে মৃত্যুহার কমে যাওয়ায় প্রবীণদের সংখ্যা বাড়ছে। ১৯৯০ সালে প্রবীণদের সংখ্যা ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ। ২০০১ সালে তা বেড়ে ৬ দশমিক ৯৮ শতাংশে দাঁড়ায়। আগামী ২০৫০ সালে প্রবীণদের সংখ্যা বেড়ে মোট জনসংখ্যার ২০ শত...