Sunday, October 25Welcome khabarica24 Online

ফারুকী হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

ফারুকী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। আজ রবিবার বিকেলে সংগঠনের পক্ষে আট সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়ে এই স্মারকলিপি দেয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি পথসমাবেশ করে। সমাবেশ শেষে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।এদিকে এই কর্মসূচির কারণে পল্টন, হাইর্কোট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি মাসউদ হোসাইন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সচিব মাওলানা মাসউদ হোসেন আল কাদেরী, মহানগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম, বাংলাদেশ ইসলামি যুবসেনার সভাপতি অধ্যাপক এম এ মোমেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।