Friday, September 11Welcome khabarica24 Online

হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে সাঈদী

10040_47060

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে নেয়ার পর আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।জানা যায়, আজ সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স যোগেকাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা দেখার পর আবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দেখার পর তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন।