Sunday, November 8Welcome khabarica24 Online

জাতীয়

সালাহ উদ্দিনের সন্ধানে পুলিশের সার্চ কমিটি

সালাহ উদ্দিনের সন্ধানে পুলিশের সার্চ কমিটি

জাতীয়, বিশেষখবর
  বিএনপির নিখোঁজ যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিনের সন্ধানে সার্চ কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কমিটিতে রয়েছেন- ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম, ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম, পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইকবাল হোসেন, ডিএমপি ট্রাফিকের (উত্তর) সহকারী উপ-কমিশনার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনেওয়াজ রয়েছেন।সার্চ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে মনিরুল ইসলাম বলেন, তিনি (সালাহ উদ্দিন) নিখোঁজ না আত্মগোপনে তা খতিয়ে দেখবে সার্চ কমিটি। গোয়েন্দা সূত্রে জানা যায়, সালাহ উদ্দিনের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক বা পুরোনো কোনো শত্রুতা তার নিখোঁজ হওয়ার সঙ্গে সম্পৃক্ত কি না সে বিষয়ে অনুসন্ধান চলছে।জানা গেছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই শক্তিশালী সার্চ কমিটি কাজ করছে। সালাহ উদ্দিনের সন্ধানে বিশেষ নজরদারিতে রয়েছে তার পরিবারে...
ড. ইউনুসকে এনবিআরের তলব

ড. ইউনুসকে এনবিআরের তলব

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২৯ মার্চ কর অফিসে হাজির হওয়ার আদেশ দিয়ে এ সংক্রান্ত একটি চিঠি ড. ইউনূসের কাছে পাঠানো হয়েছে। রোববার কর অঞ্চল-৬ (ঢাকা) থেকে তার কাছে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।চিঠিতে বলা হয়, বেলা ১১টায় সংশ্লিষ্ট কর কমিশনারের সঙ্গে সাক্ষাতের আদেশ দেয়া হয়।এদিকে এনবিআরের পক্ষ থেকে কর কমিশনারকে বলা হয়েছে এ বিষয়ে কোন প্রকার শৈথল্য প্রকাশ করা যাবে না।কর অঞ্চল-৬ এর কমিশনার মেফতাহ উদ্দিন বলেন, বিশেষ কিছু নয়। উনি একজন সম্মানিত করদাতা। উনার কিছু কর বকেয়া রয়েছে। এ নিয়ে উনি আদালতেও গেছেন। আমরা চাচ্ছি আলোচনা করে সমাধান করতে। সেজন্যই উনাকে দাওয়াত করা হয়েছে।মেফতাহ উদ্দিন জানান, ড. ইউনূসের যে কর বকেয়া রয়েছে তা তার ব্যক্তিগত কর।তিনি বকেয়ার পরিমাণ বলতে না চাইলেও সংশ্লিস্ট সার্কেলের কর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনূসের বকেয়া করের পরিমাণ ১৩ ...
তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা

তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলায় ফের তার বিরুদ্ধে মামলা হয়েছে।মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর করিম সোমবার বিকেলে মামলাটি দায়ের করেন।ঢাকা মহানগর হাকিম ইউনুস খান মামলাটি আমলে নিয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।মামলার এজাহার থেকে জানা যায়, তারেক রহমান গেল বছরের ১১ নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন।বক্তব্যে তারেক রহমান বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন।তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। তার এ বক্তব্যে আওয়ামী লীগের একশ’ কোটি টাকার সম্মানহানি হয়েছে দাব...
ভূয়া চিকিৎসক শনাক্তকরণে অভিযান চলছে

ভূয়া চিকিৎসক শনাক্তকরণে অভিযান চলছে

জাতীয়, বিশেষখবর
ভূয়া চিকিৎসক সনাক্তকরণের অভিযান চলমান আছে এবং বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আর হাসপাতালে রোগীর লাশ আটকিয়ে চিকিৎসা প্রদান বাবদ অর্থ আদায়ের কোন অভিযোগ উত্থাপিত হলে তাৎক্ষণিকভাবে সরেজমিনে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভুয়া চিকিৎসক, ভুয়া ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।জনসেবার নামে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলো টাকা কামাইয়ের মেশিনে পরিণত হয়েছে- এম আবদুল লতিফের এ অভিযোগের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, নাসিং হোক ইত্যাদি পরিচালনার জন্য ১৯৮২ সালে জারিকৃত একটি অর্ডিন্যান্স রয়েছে। ওই অর্ডিন্যান্সেই চিকিৎসা পরামর্শ ফি ধার্য কর...
খালেদার সঙ্গে দেখা করতে পারল না আইনজীবীরা

খালেদার সঙ্গে দেখা করতে পারল না আইনজীবীরা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  পুলিশি বাধায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি কর আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা।  বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ খবর নিশ্চিত করেন। ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. মাজম আলীর নেতৃত্বে নেতারা সোমবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যেতে চাইলে পুলিশ তাদের গেট থেকে ফিরিয়ে দেয়।এ সময় অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ও সদস্য এম  ফেরদৌস আলমসহ নেতারা উপস্থিত ছিলেন। ফুলের তোড়া নিয়ে এই আইনজীবী নেতারা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে সেখানে যান। কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশ 'ভেতরে যাওয়ার অনুমতি  নেই' জানিয়ে তাদের ফিরে যেতে বলে।...
মানুষ হত্যাই বিএনপি-জামায়াতের কাজ : প্রধানমন্ত্রী

মানুষ হত্যাই বিএনপি-জামায়াতের কাজ : প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
  জঙ্গিবাদে যারা বিশ্বাস করে তাদের কোনো ধর্ম নেই, দেশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার সকালে শিশু-কিশোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের কোনো ধর্ম নাই, দেশ নেই। জঙ্গিবাদটাই তাদের ধর্ম। ইসলামে জঙ্গিবাদের স্থান নাই। আওয়ামী লীগ সভাপতি বলেন, যখন বিশ্ব ইজতেমা হয় তখন বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ অব্যাহত রাখে। ধর্মপ্রাণ মানুষদের ইজতেমায় আসতে বাধা দেওয়াই তাদের কাজ। কিসের আন্দোলন করছে তারা? এই জামায়াত-বিএনপি মিলেই এই কর্মকাণ্ড চালাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তাদের কাজই হলো মানুষ হত্যা করা। তারা ক্ষমতায় এসে সাধারণ মানুষকে তো মেরেছেই, গ্রেনেড মেরে আমাদের সংসদ সদস্যকেও হত্যা করেছে। এখন ক্ষমতায় না থাকলেও তাদের সে হত্যাযজ্ঞ চলছে। পেট্রল-ককটেল মেরে তারা মানুষ পুড়িয়ে মারছে। তিন...
সালাম করে দোয়া নিলেন নাছির, পরামর্শ দিলেন মহিউদ্দিন

সালাম করে দোয়া নিলেন নাছির, পরামর্শ দিলেন মহিউদ্দিন

জাতীয়, বিশেষখবর
  অগ্রজ রাজনীতিক এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পা ছুঁয়ে সালাম করে দোয়া নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। মনোনয়নবঞ্চিত মহিউদ্দিন নাছিরকে বুকে টেনে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হবার নানা পরামর্শ দিয়েছেন। আজ রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে যান নাছির। মহিউদ্দিন চৌধুরীর আজম নাছিরকে অভ্যর্থনা জানান। আ জ ম নাছির মহিউদ্দিন চৌধুরীর পা ছুঁয়ে সালাম করেন এবং নির্বাচনে জয়লাভে দোয়া ও পরামর্শ জানতে চান। মহিউদ্দিন চৌধুরী সাবলিলভাবে বিষয়গুলো বুঝিয়ে দেন আজম নাছিরকে। মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি। মেয়র নির্বাচনে নাছিরকে নেত্রী (প্রধানমন্ত্রী) মনোনয়ন দিয়েছেন। সে আমার স্নেহভাজন। সকলকে তার পক্ষে কাজ করতে হবে। আমাদের বিজয় সুনিশ্চিত। নাছির ঐক্যবদ্ধভাবে কাজ করে চট্টগ্রাম উন্নয়নে ভূ...
এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজকে অব্যাহতি

এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজকে অব্যাহতি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অনুমতি না নিয়ে নিজেকে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করায় জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার হুসেইন মুহম্মদ এরশাদ তাকে এ অব্যাহতি দিয়েছেন।এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বিশেষ উপদেষ্টার পদটি পার্টির গঠনতন্ত্রে নেই। ফলে তাকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান। আজ থেকে পার্টি সংশ্লিষ্ট কোনো বিষয়ে তার সাথে সম্পর্ক থাকবে না।প্রসঙ্গত, শনিবার সকালে বনানীতে ববি নিজেকে ডিসিসি উত্তরের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেন।ববি হাজ্জাজ তখন বলেন, এরশাদ আমার পিতৃ সমতুল্য। তার আশীর্বাদ আমার সাথে আছে। আমার জন্ম ঢাকায়। স্বপ্নের ঢাকাকে বাস্তবে রূপ দিতে এই নির্বাচনে অংশ নেব।উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এব...