Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

হাজী সেলিমের পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার

হাজী সেলিমের পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার

জাতীয়, স্লাইড
স্বতন্ত্র সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের পদত্যাগপত্র গ্রহণ করেননি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।বৃধবার দুপুর ১টায় এ নিয়ে হাজী সেলিম তার ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন।স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ এর মেয়র পদে অংশ গ্রহনের লক্ষে গত মঙ্গলবার সংসদে পদত্যাগ পত্র দাখিল করি, কিন্তু মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ পত্রটি গ্রহন করেননি।প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।...
মান্না সরকারের ষড়যন্ত্রের শিকার : আসম রব

মান্না সরকারের ষড়যন্ত্রের শিকার : আসম রব

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মাহমুদুর রহমান মান্না বর্তমান সরকারের ষড়যন্ত্রের শিকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, বাংলার জনগণ (শেখ হাসিনা) আপনাকে বিদায় করবেই। তাই সিদ্ধান্ত নিন ভদ্রভাবে যাবেন, না চিরদিনের জন্য ক্ষমতা থেকে বিতাড়িত হবেন।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘ স্বাধীনতার চেতনা, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।মান্নার মুক্তি দাবি জানিয়ে রব বলেন, রাজনৈতিক ব্যক্তিদের সাথে রাজনৈতিক আচরণই করুন, রাজনীতির আড়ালে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করবেন না।আসম রব বলেন, সরকার বলছে মান্না নাকি দেশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে য়ড়যন্ত্র করেছে। মান্না দেশ ও সেনাবাহিনী নিয়ে কখনই ষড়যন্ত্র করতে পারে না। মান্না কখনও ষড়যন্ত্র তো দূরের কথা ষড়যন্ত্রের গন্ধও শুকতে পারতেন না।রাজাকার যেমন কোন...
ডিবি পুলিশের ৪ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিবি পুলিশের ৪ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জাতীয়, স্লাইড
  কুমিল্লা ডিবি পুলিশের চার সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সন্ধ্যায় জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকার আশাবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।জানা যায়, ডিবি পুলিশের একটি দল গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী আশাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।শশীদল ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ডিবি পুলিশের দুই এএসআই ও দুই কনস্টেবল অভিযানের একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে ভারতের সিপাহীজালা জেলার বক্সনগর থানার রহিমপুর গ্রামের একটি বাড়ির ঘরে ঢুকে পড়ে। এসময় বিএসএফ এসে ডিবি পুলিশ সদস্যদের আটক করে বক্সনগর হাসপাতালে নিয়ে যায়।এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর-এ-সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, আশাবাড়ি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে জেলা ডিবি পুলিশের এএসআই আলমগ...
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মামুন অর রশিদ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মামুন অর রশিদ

জাতীয়, বিশেষখবর
জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক প্রথম প্রেস সচিব মো. মামুন অর রশিদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে উপ-প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক বছরের চুক্তিতে তার এই নিয়োগের আদেশ জারি করে। নতুন দায়িত্বে যোগ দেওয়ার আগে মামুনকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ত্যাগ করতে হবে। জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম প্রেস সচিব হিসাবে তিন বছর দায়িত্ব পালন করে গত বছরের ডিসেম্বরে দেশে ফেরেন মামুন অর রশিদ।...
ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে হবে : প্রধান বিচারপতি

ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে হবে : প্রধান বিচারপতি

জাতীয়, স্লাইড
  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ধর্ম-কর্ম মেনেই পূজা এবং ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে যেনো ধর্মীয় সহাবস্থান বিনষ্ট না হয় সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে।তিনি বলেন, সমাজ ব্যবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে প্রতিটি নাগরিককে দৃষ্টি দিতে হবে। তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।তিনি আজ মঙ্গলবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইন্দানগর সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, বেহাত হওয়া দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধারে কাজ চলছে। কেউ যেনো অন্যায় সুযোগ গ্রহণ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। প্রধান বিচারপতি পূজামন্ডপ পরিদর্শন শেষে পূজামন্ডপের উন্নয়নের জন্য অনুদান ঘোষণা করেন।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিরুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির কয়েছ, অতিরিক্ত কর্মকর্তা হোসনে আরা আক্তার ও সহকারি এটর্নি জেনারেল ...
আবারও পেছালো ডিগ্রি পরীক্ষা

আবারও পেছালো ডিগ্রি পরীক্ষা

জাতীয়, বিনোদন, সংবাদ শিরোনাম
আবারো পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া পরীক্ষাটি ২১ দিন পিছিয়ে ১৮ এপ্রিল থেকে শুরু হবে। প্রথমে ২২ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু বিরোধী জোটের ডাকা হরতাল ও অবরোধের কারণে পিছিয়ে দেয়া হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। এ পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd  এবং www.nubd.info  থেকে জানা যাবে।...
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে : আইজিপি

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে : আইজিপি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে নবনির্মিত ছয় তলা পুলিশ ব্যারাক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত সুধী সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের আইজিপি এসব কথা বলেন।শহীদুল হক বলেন, ভারতে আটক সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফেরত আনার ব্যাপারে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এই মামলায় অভিযোগপত্র দাখিলে নূর হোসেনকে আনা অথবা না আনা, কোনো বাধা নয়। মামলার অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে যদি সাক্ষ্য-প্রমাণ সঠিক থাকে তবে আসামির পলাতক অবস্থায়ও অভিযোগপত্র দেওয়া যায়।শহীদুল হক আরও বলেন, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে এনে আস্থার জায়গা সৃষ্টি করতে হবে। সব ঘটনায়ই যদি মামলা মোকদ্দমা ...
হরতাল-অবরোধেও চলবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

হরতাল-অবরোধেও চলবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তন না হলে হরতালের মধ্যেও আসন্ন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ অব্যাহত থাকলেও আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে না বলেও জানান শিক্ষামন্ত্রী।সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এসএসসি পরীক্ষার সময় আমরা একটা বিশেষ কৌশল অবলম্বন করেছি, এতে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এটা শুধু আমার নয়, এই অভিজ্ঞতাটা অভিভাবক থেকে শুরু করে সাধারণ ছাত্র-ছাত্রীর সবারই হয়েছে।নুরুল ইসলাম নাহিদ বলেন, এইচএসসি পরীক্ষার যে রুটিন ঘোষণা দেয়া হয়েছে ১লা এপ্রিল থেকে, সে অনুসারেই পরীক্ষা হবে। এর কোনো পরিবর্তন হবে না। আমরা আর কোনো বিকল্প পথ নিয়েও ভাবছি না।হরতাল অবরোধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই হরতাল-অবরোধ কিছুই এখন হচ্ছেনা, ...